Articlesবাংলায় আপনাকে স্বাগত! এই ওয়েবসাইট আপনাদের জন্য একদম নতুন ও আধুনিক ভাবনায় সাজানো হয়েছে। এই একই ওয়েবসাইটে আপনি পাবেন নানান বিষয়ের ওপর গভীর বিশ্লেষণধর্মী, বোধকে নাড়িয়ে দেওয়ার মত দুর্দান্ত ও ব্যতিক্রমী সব লেখা। এখানে প্রতিটা লেখা শুধু পড়ার জন্যে নয়– ভাবনার গভীরে ডুবে যাওয়ার জন্যে। প্রতিটা সৃষ্টি আপনাকে নতুন করে ভাবাবে। আইন থেকে সমাজ। রাজনীতি থেকে প্রযুক্তি। বিজ্ঞান থেকে দর্শন। মনস্তত্ত্ব থেকে ইতিহাস। প্রেম, বিরহ, রহস্য, রোমাঞ্চ। মহাকাশ থেকে মানবমনের গভীর অন্ধকার— অতীত, বর্তমান ও ভবিষ্যতের অজানা সেইসব সত্য এখানে আলোচনার বিষয়। এই প্ল্যাটফর্মের প্রতিটা লেখা এক একটা যাত্রা। যে যাত্রায় আমাদের বাঙালি পরিবারের প্রিয় ও গুণী পাঠক শুধু দর্শক নয়—সহযাত্রী। একজন প্রকৃত বাঙালি হয়ে, যদি বাংলা শব্দের সেই অনন্ত শক্তিকে জানতে চান, চিনতে চান ও মন-প্রাণ দিয়ে উপলব্ধি করতে চান— তাহলে আপনি একদম ঠিক জায়গাতেই এসেছেন। এখানে কোনো পক্ষপাত নেই। কোনো অন্ধবিশ্বাস নেই। কোনো রাজনৈতিক বা ধর্মীয় চশমা নেই। আছে কেবল যুক্তি, মনন, এবং মানুষের মঙ্গলচিন্তা। তাই পাশে থাকুন, সাথে থাকুন আমাদের সঙ্গে জুড়ে ‘বাঙালির পরিবার’ হয়ে এক আত্মায়। একজন প্রকৃত বাঙালি হয়ে মানুষের উপকারের স্বার্থে, লেখাগুলোকে এত শেয়ার করুন, যে সমাজের অন্যান্যরাও জানতে পারে, বুঝতে পারে, সচেতন হতে পারে। ইমেইল আইডি দিয়ে "বাঙালি পরিবারের" ঘরের মানুষ হন। চলুন বাঙালিকে বিশ্বের দরবারে বারে বারে তুলে ধরি একসাথে, সবাই মিলে। বিশ্ব জানুক– বাঙালি কি? ভারত কি? বাংলা শব্দের শক্তিই বা কতটা? প্রতিনিয়ত বাঙালির পেজে চোখ রাখুন নতুন নতুন সব গভীর বিশ্লেষণধর্মী লেখা পেতে। ধন্যবাদ!! 🤝 🙏 🙋‍♂️ 👍

Articlesবাংলা

Articlesবাংলা
Welcome to Articlesবাংলা – a vibrant hub of words, ideas, and creativity. This website is the personal archive and creative expression of Tanmoy Sinha Roy, a passionate writer who has been exploring the art of writing for more than seven years. Every article, prose-poem, and quotation you find here reflects his journey, experiences, and dedication to the written word. Articlesবাংলা aims to inspire readers by offering thought-provoking insights, celebrating the richness of Bengali language and literature, and creating a space where ideas, imagination, and culture connect. Whether you are seeking literary reflections, prose-poems, diverse articles, or meaningful quotations, you are invited to explore, reflect, and be inspired.

Oxygen, Drinking Water: আমরা কি আদৌ এদের বাঁচাতে পারবো?

পরিবেশগত ধ্বংস বনাম একটা সবুজ পৃথিবী ও সুস্থ ভবিষ্যতের বৈসাদৃশ্য দেখানো একটা দ্বিখণ্ডিত চিত্র, যা মানুষের কাজের ফলে সৃষ্ট তীব্র জল ও অক্সিজেন সংকটকে প্রতীকীভাবে তুলে ধরে।

দুর্ঘটনা ও শিক্ষা: Oxygen, Drinking Water এর অযত্নের পরিণাম কি হতে পারে জানেন? ‘প্রতিটা মানুষের জীবনেই প্রয়োজন এক বা একাধিক দুর্ঘটনার, কারণ সেই দুর্ঘটনা’ই একমাত্র পারে তাঁকে উপযুক্ত শিক্ষা দিতে।’ অসচেতনতা, অবহেলা, উদাসীনতা নামক এই মানবিক দোষগুলো আজ পর্যন্ত, পৃথিবীর বিভিন্ন প্রান্তের মিলিয়ন, বিলিয়ন মানুষকে যে কতবার, কিভাবে ও কোন …

Read More »

অক্সিজেনের অভাবে তবে কি ছটফট করবে ভবিষ্যৎ প্রজন্ম?

একটা দূষিত, অক্সিজেন শূন্য পৃথিবীর পরিবেশে হেঁটে চলেছে কয়েকজন। আশেপাশে কোনো গাছপালা নেই, শুধু রুক্ষতা আর ফাটল ধরা মাটি।

অবৈধ দখলঃ পশু-পাখী, কীটপতঙ্গ নয়, মানুষের তাণ্ডবে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে প্রকৃতি! ‘অবৈধ দখল’ নামক দুটো শব্দের সাথে আমাদের সবারই বেশ পরিচয় আছে। আর এই দুই শব্দের বাক্যের মধ্যে থাকা ভাবার্থ কি? এও আমরা জানি বেশ ভালো। উন্নয়নের নেশা, মুনাফা, ভোগ-বিলাসিতা ও প্রতিযোগিতায় বুঁদ হয়ে, আমরা আজ নিজেদের পায়ের তলা …

Read More »

সংখ্যার আলোয়, অন্ধকারে ডুবে যাওয়া শৈশব!

শিশুর শৈশব হারানো বাবা-মায়ের চাপ, সার্টিফিকেট আর প্রতিযোগীতার ফাঁদে বন্দী এক শিশু।

আজকের বাবা-মা সন্তানকে গড়ে তুলেছে যন্ত্রে। প্রতিটা দিন, প্রতিটা নিঃশ্বাস, হিসেবের মধ্যে বন্দি। শখ আর আনন্দকে সরিয়ে দিয়েছে (পড়ুন) প্রতিযোগিতার ফাঁদ। শৈশব ধীরে ধীরে কণ্ঠহীন হয়ে যাচ্ছে। গান, নাচ, আঁকা – সবই রূপান্তরিত হয়েছে সার্টিফিকেটে। ভালোবাসা নেই, শুধু ফলাফলের চাপ। শিশুর চোখে আর নেই আকাশ, আছে শুধু সংখ্যার আলো। হার …

Read More »

১৯৩১ সালের মহালয়ার ভোর ৪ টে- ঘটে গেল সেই যুগান্তকারী ঘটনা!

একটা পুরানো কাঠের রেডিওতে বেজে উঠেছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই দরাজ কণ্ঠস্বর, সামনে পড়ে শিউলি ফুল।

শারদপ্রাতের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যঃ আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জীর; ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা; প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা! দূর দিগন্ত বিস্তৃত সীমাহীন ও শান্ত একটা নীল আকাশ, আর তাতে ধবধবে সাদা তুলোর মতো গুচ্ছ গুচ্ছ মেঘের ভেলা যেন প্রকৃতিকে জানিয়ে দিল- এবারে তুমি ওঠো সেজে! সাথে সাথেই …

Read More »

বশিষ্ঠ নারায়ণ সিং: বিষ্ময়কর গণিতবিদের শেষ ঠিকানা- রাস্তার আবর্জনায়!

ডঃ বশিষ্ঠ নারায়ণ সিং একটা সাদা রঙের আসনে বসে আছেন মানসিক ভারসাম্য হারিয়ে। চারপাশে লোকের ভিড়। তাঁর লম্বা, সাদা দাড়ি ও চুল, চিন্তিত মুখে তাকিয়ে ক্যামেরার দিকে।

প্রাচীন ভারতীয় বিজ্ঞানী ও গণিতজ্ঞদের প্রেক্ষাপট: পাণিনি থেকে আর্যভট্ট– রামানুজান থেকে উনবিংশ শতাব্দীর রেনেসাঁর সু-উজ্জ্বল নক্ষত্র সত্যেন্দ্রনাথ বসু প্রভৃতি, ভুবনজয়ী ভারতীয় গণিতজ্ঞ ও বিজ্ঞানীদের নাম ও কর্মদক্ষতার ইতিহাস আমাদের শ্রুতি ও দৃষ্টিগোচর হয়েছে প্রায় অনেকেরই। কিন্তু বর্তমানের ১৪৬ কোটি (২০২৫-এর সেপ্টেম্বর অনুযায়ী) ভারতীয়ের সিংহভাগের কাছে বশিষ্ঠ নারায়ণ সিং– শুধুমাত্র এই …

Read More »

সম্পর্কের মূল্য!

সম্পর্কের মূল্য এবং ভালোবাসা: একজন পুরুষ ও একজন মহিলার হাত একসাথে একটি সাদা কাপড়ে মোড়া ঘুমন্ত নবজাতককে ধরে আছে। শিশুটি স্বর্গীয় সোনালী আলো এবং দ্যুতিতে আবৃত, যা যত্ন, ভালোবাসা ও নতুন শুরুর প্রতীক। এই চিত্রটি একটি সম্পর্কের মূল্যবানতা এবং দ্বিপাক্ষিক লালন-পালনকে তুলে ধরছে।

সম্পর্ক একটা শিশুর মতন- তা সুস্থ ও স্বাভাবিকভাবে বেড়ে ওঠে, যত্ন, ভালোবাসার মাধ্যমে লালন-পালনে। এই লালন-পালন হওয়া উচিৎ দু’দিকেই। ছেড়ে যায় সেই— যে বোঝে না সম্পর্কের মূল্য।      

Read More »

জীবনের শেষ দশায় বাবা-মা কি সন্তানের বোঝা, না আশীর্বাদ?

এক পাশে বৃদ্ধ বাবা-মা, অন্য পাশে ব্যস্ত ছেলের অফিস জীবন- অবহেলা ও প্রজন্মের দূরত্বের ছবি।

“নয় শুধু ডিগ্রী ও প্রাচুর্য দীক্ষায়- সন্তান হোক বড় মানসিক শিক্ষায়।” শৈশব, কৈশোর, প্রৌঢ়, বার্ধক্য- মানব জীবনের চার দশাঃ বৃদ্ধ বয়স শুধু বয়স নয়, জীবনের সবচেয়ে সংবেদনশীল ও শেষ অধ্যায়। এ বয়সে দাড়িয়ে শরীর দুর্বল হয়, মন দুর্বল হয়, স্মৃতি দুর্বল হয় ও দৃষ্টি হয়ে যায় ম্লান! এই বয়েসেই মা-বাবা …

Read More »

সবুজের সাম্রাজ্যে ঘুমিয়ে এক প্রাচীন বিপদ!

অ্যামাজন রেইন-ফরেস্টের ড্রোন থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে, মাঝখান দিয়ে সাপের মতন এঁকে-বেঁকে চলেছে অ্যামাজন নদী।

সবুজের ঠিক নিচেই ঘুমিয়ে আছে প্রাচীন বিপদ- দরজাটা খুলে উঁকি দেবে কে? অজানার হাতছানি আর অরণ্যের টানে, রহস্য রাজ্যে এ এক রোমাঞ্চকর অভিযান। ইতিমধ্যে প্ল্যান করে ফেলেছেন নাকি? বা ভবিষ্যতে কখনও করবেন ভেবেছেন রুদ্ধশ্বাস সে সব রহস্যের খোঁজে, এক নিমেষেই ছুটে ঘর থেকে বেরিয়ে যাওয়ার? জীবন যেখানে হঠাৎ থমকে দাঁড়িয়ে …

Read More »