Articlesবাংলায় আপনাকে স্বাগত! এই ওয়েবসাইট আপনাদের জন্য একদম নতুন ও আধুনিক ভাবনায় সাজানো হয়েছে। এই একই ওয়েবসাইটে আপনি পাবেন নানান বিষয়ের ওপর গভীর বিশ্লেষণধর্মী, বোধকে নাড়িয়ে দেওয়ার মত দুর্দান্ত ও ব্যতিক্রমী সব লেখা। এখানে প্রতিটা লেখা শুধু পড়ার জন্যে নয়– ভাবনার গভীরে ডুবে যাওয়ার জন্যে। প্রতিটা সৃষ্টি আপনাকে নতুন করে ভাবাবে। আইন থেকে সমাজ। রাজনীতি থেকে প্রযুক্তি। বিজ্ঞান থেকে দর্শন। মনস্তত্ত্ব থেকে ইতিহাস। প্রেম, বিরহ, রহস্য, রোমাঞ্চ। মহাকাশ থেকে মানবমনের গভীর অন্ধকার— অতীত, বর্তমান ও ভবিষ্যতের অজানা সেইসব সত্য এখানে আলোচনার বিষয়। এই প্ল্যাটফর্মের প্রতিটা লেখা এক একটা যাত্রা। যে যাত্রায় আমাদের বাঙালি পরিবারের প্রিয় ও গুণী পাঠক শুধু দর্শক নয়—সহযাত্রী। একজন প্রকৃত বাঙালি হয়ে, যদি বাংলা শব্দের সেই অনন্ত শক্তিকে জানতে চান, চিনতে চান ও মন-প্রাণ দিয়ে উপলব্ধি করতে চান— তাহলে আপনি একদম ঠিক জায়গাতেই এসেছেন। এখানে কোনো পক্ষপাত নেই। কোনো অন্ধবিশ্বাস নেই। কোনো রাজনৈতিক বা ধর্মীয় চশমা নেই। আছে কেবল যুক্তি, মনন, এবং মানুষের মঙ্গলচিন্তা। তাই পাশে থাকুন, সাথে থাকুন আমাদের সঙ্গে জুড়ে ‘বাঙালির পরিবার’ হয়ে এক আত্মায়। একজন প্রকৃত বাঙালি হয়ে মানুষের উপকারের স্বার্থে, লেখাগুলোকে এত শেয়ার করুন, যে সমাজের অন্যান্যরাও জানতে পারে, বুঝতে পারে, সচেতন হতে পারে। ইমেইল আইডি দিয়ে "বাঙালি পরিবারের" ঘরের মানুষ হন। চলুন বাঙালিকে বিশ্বের দরবারে বারে বারে তুলে ধরি একসাথে, সবাই মিলে। বিশ্ব জানুক– বাঙালি কি? ভারত কি? বাংলা শব্দের শক্তিই বা কতটা? প্রতিনিয়ত বাঙালির পেজে চোখ রাখুন নতুন নতুন সব গভীর বিশ্লেষণধর্মী লেখা পেতে। ধন্যবাদ!! 🤝 🙏 🙋‍♂️ 👍

ভারতের মাথার উপর ঘুরছে অদৃশ্য এক হাত–  যার ছায়াও ধরা যায় না!

স্ক্রিনের ছায়াশাসন:

স্বাধীনতা যেখানে শুধু একটা ধারণা

রাতের আকাশে হঠাৎ ঝলকে ওঠা (বিস্তারিত পড়ুন) স্যাটেলাইট-লাইটের মতো,
ভারতের মাথার উপর আজ এমন একটা অদৃশ্য হাত ঘুরছে–
যার ছায়া আপনি দেখেন না ,
কিন্তু তার টানেই আপনার হাত মোবাইল স্ক্রিনে “Buy Now” চাপতে থাকে।
আর এ কারণেই পড়ুন: ভারতের মাথার উপর ঘুরছে অদৃশ্য এক হাত–
যার ছায়াও ধরা যায় না।

আপনি ভাবছেন আপনি স্বাধীন,
কিন্তু আপনার স্বাধীনতার উপর এতগুলো কর্পোরেট সেনা ঘুমপাড়ানি ড্রোন চালাচ্ছে
যে আপনি কবে কোথায় মাথা ঘোরালেন,
আপনার মগজের আগেই তারাই সিদ্ধান্ত নেয়। 

ভারতের গণতন্ত্রের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী আজ কোনো রাজনৈতিক দল নয়–
একটা অ্যালগরিদম, যার জন্য আপনি কখনই ভোট দেননি।
কিন্তু সেটা আপনার জীবনের প্রতিদিনের সিদ্ধান্তে
“হ্যাঁ–না–কিনুন–দেখুন–চিন্তা করুন–এটা আপনার জন্য”
এসব ডিক্রি জারি করে যাচ্ছে।

এটা শুধু বাজারের গল্প নয়– এটা ভারতের নতুন যুগের দর্শন,
যেখানে মানুষ চালায় না; মানুষকে চালানো হয়।

কর্পোরেটরা আপনাকে দাস বানায় না; তারা আপনাকে বন্ধু বানিয়ে সাজিয়ে দেয়–
যাতে আপনি নিজে থেকেই শৃঙ্খল স্বেচ্ছায় পরে ফেলেন।
এ এক মনস্তাত্ত্বিক মায়াজাল।

আর সবচেয়ে ভয়ংকর কথা?
আমরা সেটা টেরও পাই না।

এটাই সেই জায়গা, যেখানে ভারতের আত্মা–
মাত্র ৫-ইঞ্চির স্ক্রিন আর তিন লাইনের বিজ্ঞাপনের ভিতরে
ধীরে ধীরে সাইজ কমতে থাকে।

১. কর্পোরেট-ভারত: নতুন যুগের গুরুজনেরা

এখনকার ভারতীয় সমাজের তিন গুরু–

  • অ্যালগরিদম।
  • বিজ্ঞাপন।
  • এসইও-অপ্টিমাইজড আত্মবিশ্বাস। 

আগে বইয়ের দোকানে গেলে দর্শনের বই মিলত–
“গীতা”, “উপনিষদ”, “বেদান্ত” ইত্যাদী।
এখন?
“অ্যাটোমিক হ্যাবিটস”, “রিচ ড্যাড-পুওর ড্যাড”, আর “কিভাবে ৩০ দিনে লাখ ফলোয়ার বাড়াবেন।”

ভারতের জীবনদর্শনের চরিত্র বদলে গেছে।
এখন দর্শনের প্রথম নিয়ম–

“আপনার চাওয়াগুলো আপনি জানেন না; কোম্পানিগুলো জানে।” 

আপনি ভাবেন:
“আমি নতুন ফোনটা কিনতে চাই।”
কিন্তু সত্যি হলো–
নতুন ফোনের স্ক্রিনই আপনাকে প্রথমে চাইল।

২. লিবার্টি, ডেমোক্রেসি, আর লিড-জেনারেশন

ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র।
কিন্তু ডিজিটাল জীবনে আমরা বহুদিন আগেই কর্পোরেটতন্ত্রে সাইন-আপ করে ফেলেছি।

দর্শনশাস্ত্রে স্বাধীন ইচ্ছের উপর খুব জোর দেওয়া হয়।
কিন্তু ভারতে এখন নতুন নিয়ম:

  • ফোন আনলক– কর্পোরেট ১ ভোট।
  • সোশ্যাল মিডিয়া স্ক্রল– কর্পোরেট ৫ ভোট।
  • বিজ্ঞাপন দেখলেন– কর্পোরেট ১০ ভোট।

আপনি ভোট দেন ৫ বছরে একবার।
কর্পোরেট আপনাকে দিয়ে ভোট নেয় দিনে ২০০ বার।

(কিন্তু…
আপনি সেখান থেকে হঠাৎই যা অনুভব করলেন,
তাতে যেন সাময়িক স্তব্ধ হয়ে গেল আপনার হৃদপিণ্ড।
পড়ুন– Click: জাপানের সেই গ্রাম–
যেখানে সবাই আপনার দিকে তাকিয়ে আছে, কিন্তু কেউ বেঁচে নেই!)

আপনি ভাবছেন:
“আমি তো কিছু দিলাম না!”

হ্যাঁ দিলেন–
সময়, মনোযোগ, ব্যক্তিগত ডেটা– সবই দিলেন।
আজকের দিনে এগুলোই আসল মুদ্রা।
টাকা পরে ঠিকই দৌড়ে দৌড়ে আসে।

৩. ভারতের মানুষ:

আবেগপ্রবণ+লোভনীয় অফারে দুর্বল

ভারতের বাজারটা বিশাল, বৈচিত্রময়।
এই দেশে কেউ লেবুর দাম ৫ টাকা রাখলে বলবেন–
“এত দাম! মজা করছেন?”
কিন্তু, একটা ব্র্যান্ড লেমনেড যদি ২৫০ টাকা নেয়, আমরা বলি–
“ওহ, প্রিমিয়াম!”

কর্পোরেট দর্শনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র এইখানেই–
যত দাম, তত সম্মান।

একটা সাধারণ চেয়ারে ৩০০ টাকা দাম রাখলে কেউ দেখে না।
একই চেয়ারে “এরগোনমিক” লিখে ২৯৯৯ করলে বলবে–
“সায়েন্স আছে ভাই!”

যেন সায়েন্স সবসময় ব্যয়বহুল।

৪. বিজ্ঞাপন:

আধুনিক ভারতের রসায়নশাস্ত্র

বিজ্ঞাপন শুধু পণ্য বিক্রি করে না।
বিক্রি করে–

  • ভয়।
  • অসন্তোষ।
  • অস্থিরতা।
  • অসম্পূর্ণতার বোধ।

একটা বিজ্ঞাপন বলে–
“গায়ের রং দুই টোন কমাও।”

আরেকটা বলে–
“চুল না পড়লে কি মজা আছে জীবনে?” 

অন্যটা বলে–
“এই ক্রিম ব্যবহার করা মাত্রই আপনার আত্মবিশ্বাস ১৭ গুণ বাড়বে।”

আপনি ভাবেন–
“আত্মবিশ্বাস কি সাবওয়ে স্যান্ডউইচ?”
কিন্তু মন বলে–
“দাম তো সস্তা… একবার ট্রাই করেই দেখি।”

এভাবেই ব্র্যান্ডরা মানুষের ভিতরে অপ্রতুলতার দর্শন ঢোকায়।
যাতে আপনি সবসময় মনে করেন–
“আরো কিছু লাগবে।” 

৫. ইনফ্লুয়েন্সার:

আধুনিক ভারতের পুরোহিতবর্গ

ইনফ্লুয়েন্সাররা হচ্ছে আজকের ভারতীয় সমাজের গল্পকার, গাইড, গুরু, পুরোহিত– সবই।

তারা বলে:

  • “বন্ধুরা, নিজের অভিজ্ঞতা বলছি…”
  • “৬ মাস ধরে ইউজ করছি…”
  • “আমি রিভিউ অনেস্ট দিচ্ছি…”

কিন্তু বিজ্ঞাপনদাতারা পিছনে দাঁড়িয়ে হাসছে।

কর্পোরেট জানে–
যে বিজ্ঞাপন মানুষকে কনভিন্স করতে পারে না,
একজন কুকুর নিয়ে রিলস করা ইনফ্লুয়েন্সার করতে পারে।

ভারতের মানুষের একটা সহজাত গুণ–

“পরিচিত মানুষ রিকমেন্ড করলে সব সত্যি মনে হয়।” 

এই ‘পরিচিত’ ভাবটাই কর্পোরেটদের সবচেয়ে বড় অস্ত্র।

৬. কর্পোরেট দর্শনের গভীরে:

ডেটা হলো নতুন ধর্ম

আগে মন্দির-মসজিদ বা চার্চে মানুষ যেত দুঃখ ভাগাভাগি করতে।
এখন মানুষ গুগুলের সার্চ বারে লেখে–
“আমার মাথা ব্যথা কেন?”
“আমি সুখী না কেন?”
“ঘুম কম হলে কি হয়?”
যে জায়গাটা এবার ধীরে ধীরে নিচ্ছে– (বিস্তারিত পড়ুন) আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স

আর গুগুল পাশেই বিজ্ঞাপন দেখায়–
“সুখ কম? ট্রাই দিজ অ্যাপ?”
“ঘুম কম? এই ম্যাট্রেস।”
“কাজের চাপ বেশি? প্রিমিয়াম হলো সলিউশন।”

ভারতের নতুন ধর্ম দুটো–
ডেটা ও ডোপামিন।

ডেটা বলে আপনি কি করবেন,
ডোপামিন বলে কেন করবেন।

আর কর্পোরেট?
দুটোকেই বিক্রি করে।

৭. রাজনীতি বনাম কর্পোরেট:

কার ক্ষমতা কত?

রাজনীতি আপনাকে বলবে–
“আমরা আপনার জীবন বদলে দেব।”

(বিস্তারিত পড়ুন) কর্পোরেট বলে–
“আমরা আপনার জীবন আরও সহজ করে দেব।”

রাজনীতি বছরে একবারই মনে করায়–
“আমাদের মনে রেখো।”
কর্পোরেট দিনে ৩০০ বার মনে করায়–
“আমাদের মতামত ভুল করলে চলবে না।”

তাই ভারতের মানুষের সামনে দুই পথ–

  • যে পথ রাজনৈতিক দল দেখায়।
  • আর যে পথ শপিং অ্যাপ প্রতিদিন ১৫% ছাড় দিয়ে দেখায়।

বেশিরভাগ মানুষ দ্বিতীয় পথেই খুশি।
কারণ সেটা আরামে যায়।

৮. ভারতে কর্পোরেট প্রভাব কি খারাপ?

না, কর্পোরেট খারাপ না।
তারা ব্যবসায়ী।
ব্যবসা করবে– এটাই তাদের ধর্ম।

সমস্যা হলো–

আমরা ভাবতে শুরু করেছি কর্পোরেটরা আমাদের বন্ধু।
যেন এক বিশেষ কোম্পানির জুস না খেলেই, জীবন বৃথা।
কোম্পানি আপনাকে ভালোবাসে না–
সে শুধু আপনার হ্যাবিট, প্যাটার্ন, ফিয়ার, উইশলিস্ট ভালোবাসে।

যতক্ষণ এগুলো লাভ দিচ্ছে,
ততক্ষণই আপনি “ভ্যালুড কাস্টমার।”

৯. স্বাধীনতার দর্শন:

বেছে নেওয়ার ক্ষমতা নিজের হাতে রাখা

ভারতীয় দর্শন হাজার বছর ধরে একটা কথা বলে এসেছে–

“আত্মনিয়ন্ত্রণই প্রকৃত স্বাধীনতা।”

এটা কর্পোরেট যুগেও সত্যি।
আপনাকে ফোন ব্যবহার করতেই হবে,
ব্র্যান্ড ব্যবহার করতেই হবে,
অ্যাপ, ই-কমার্স, ব্যাংক– সবই লাগবে।

কিন্তু প্রশ্ন হলো–
আপনি কি ব্যবহার করছেন?
নাকি ব্যবহৃত হচ্ছেন?

এই থিন-লাইনটাই সত্যিকারের দর্শন।

নিজেকে প্রতিদিন ছোট ছোট প্রশ্ন করুন:

  • এটা কি সত্যিই আমার প্রয়োজন?
  • না কি আমাকে প্রয়োজনীয় মনে করানো হচ্ছে?
  • আমি কি কেনার আগে চিন্তা করছি–
    না কি নোটিফিকেশন আগে চিন্তা করে দিচ্ছে?

যদি আপনি চিন্তাটা নিজের হাতে রাখতে পারেন,
তাহলে কর্পোরেট আপনাকে প্রভাবিত করবে–
কিন্তু চালাতে পারবে না।

১০. ভারতের নতুন মন্ত্র:

সচেতন ভোক্তা মানেই আধুনিক সাধক

একজন সাধক পাহাড়ে বসে ধ্যান করেন।
একজন আধুনিক সাধক ২০% অফ দেখে মনের ভিতরের লোভকে নিয়ন্ত্রণ করেন।
এই যুগে গণতন্ত্র টিকে থাকবে তখনই,
যখন মানুষের মন থাকবে নিজের হাতে।

কর্পোরেট থাকবে–
উন্নতি করবে–
দেশের অর্থনীতি এগোবে; কোনো সমস্যা নেই।

সমস্যা তখনই,
যখন কর্পোরেট আপনার মতামত, মনোভাব, স্বাদ,
এমনকি স্বপ্ন-ও ডিজাইন করা শুরু করে।

দর্শন, ব্যঙ্গ আর ভারতের ভবিষ্যৎ

আজকের ভারতের সারাংশ:

  • যেখানে বিজ্ঞাপন আপনাকে জানায় আপনি কে।
  • অফার জানায় আপনার কি ঘাটতি।
  • ইনফ্লুয়েন্সার জানায় আপনার কি থাকা উচিৎ।
  • আর অ্যালগরিদম জানে আপনার পরের চিন্তাটা কি হবে।

এটা ভয়ঙ্কর, আবার মজারও।
কারণ মানুষ সবসময়ই একদিন বুঝে যায়–
স্বাধীনতার দাম ডিসকাউন্টে পাওয়া যায় না। 

ভারত এগোচ্ছে–
কর্পোরেটও এগোচ্ছে–
আমাদেরও এগোতে হবে,
কিন্তু নিজের বুদ্ধিটাকে নিজের কাছে রেখে।

কারণ শেষমেশ–
নোটিফিকেশন নয়,
সিদ্ধান্তই আমাদের জীবন বদলায়। 


(ধরুন, গভীর রাতে আপনার ঘরের দরজা

টক… টক… টক… করে কাঁপছে।
আপনি ভাবলেন– “হাওয়া এ কাজ করছে।”

পরের দিনও একই শব্দ–
টক… টক…
তৃতীয় দিনেও আবার।

পড়ুন– Click: শরীরের ৫ টা সিগন্যাল– চিৎকার করছে প্রতিদিন, আপনি কি শুনছেন?)


(Articlesবাংলা – আমাদের, আপনাদের পরিবার।
ইমেল আইডি দিয়ে আমাদের সাথে যুক্ত হন।
ফলে যখনই এই ব্লগে কোনো নতুন লেখা পোস্ট করা হবে,

সবার আগে আপনিই পাবেন নোটিফিকেশন। 

লেখাটা ভালো লাগলে,
শেয়ার করে বন্ধুদের পড়ার সুযোগ করে দিন।
মূল্যবান মন্তব্যে জানান কেমন লাগলো।)

"প্রতিটা নতুন লেখা– সরাসরি ও সবার আগে আপনার ইনবক্সে।

ইমেইল দিয়ে যুক্ত হন বাঙালির পরিবারে।"

We don’t spam! Read our privacy policy for more info.

About Articlesবাংলা

Articlesবাংলা
Welcome to Articlesবাংলা – a vibrant hub of words, ideas, and creativity. This website is the personal archive and creative expression of Tanmoy Sinha Roy, a passionate writer who has been exploring the art of writing for more than seven years. Every article, prose-poem, and quotation you find here reflects his journey, experiences, and dedication to the written word. Articlesবাংলা aims to inspire readers by offering thought-provoking insights, celebrating the richness of Bengali language and literature, and creating a space where ideas, imagination, and culture connect. Whether you are seeking literary reflections, prose-poems, diverse articles, or meaningful quotations, you are invited to explore, reflect, and be inspired.

Check Also

একটি রাতের ছবি, যেখানে আকাশে ড্রোন ও মিসাইল হামলার মুখে জেরুজালেমের ঐতিহাসিক দৃশ্য এবং ইসরায়েলের পতাকা, যা ইরান ও আঞ্চলিক সংঘাতের চরম উত্তেজনাকে নির্দেশ করছে।

ইরানের রাজনৈতিক ইতিহাস: কেন বদলে গেল গোটা দেশ?

ইরানের রাজনৈতিক ইতিহাস: আধুনিকতা থেকে ধর্মের পথে: ইরানের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণের মৌলিক পথ ধরে বেরিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *