মানবসভ্যতা আজ দ্রুত পরিবর্তিত–
প্রযুক্তি, অর্থনীতি, নগরায়ণ, রাজনীতি ও আধুনিকতার নিরন্তর দৌড়ে এগিয়ে চলেছে।
কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্তে এখনও রয়ে গেছে এমন কিছু সম্প্রদায় বা জনগোষ্ঠী–
যারা হাজার হাজার বছর ধরে প্রকৃতি, বিশ্বাস, পূর্বপুরুষের স্মৃতি আর নিজস্ব সংস্কৃতি আঁকড়ে এ পৃথিবীতেই জীবনধারণ করে আসছে।
এরা হলো বিশ্বের আদিবাসী উপজাতি।
মানব সভ্যতার ইতিহাসের জীবন্ত দলিল।
বলা যায়, মানবসভ্যতার প্রাচীন কণ্ঠস্বর: বিশ্বজুড়ে উল্লেখযোগ্য উপজাতি!
এদের জীবন, ইতিহাস ও সংস্কৃতি।

এই লেখায় আমরা সংক্ষেপে জানবো–
- তারা পৃথিবীর কোন কোন অঞ্চলে বসবাস করে?
- কেমন তাদের জীবনযাপন, বিশ্বাস ও সংস্কৃতি?
- তাদের উৎপত্তি আজ থেকে আনুমানিক কত হাজার বছর আগে ঘটেছে?
- ইতিহাসের কোন পথ ধরে তারা বর্তমান ভূখণ্ডে এসেছে?
১. আফ্রিকার উপজাতি–
মানবসৃষ্টির প্রাচীনতম ধারক
মাসাই (Masai)–
কেনিয়া ও তানজানিয়া
জীবন ও সংস্কৃতি:
- বিখ্যাত লাল “শুকা” পোশাক ও জটিল অলঙ্কার।
- “আডুমু”– উঁচু লাফের যুদ্ধনৃত্য।
- দুধ, মাংস ও মাঝে মাঝে রক্তের বিশেষ খাদ্যাভাস।
- গবাদি পশুকে সম্পদ নয়, সম্মান ও মর্যাদার প্রতীক হিসেবে দেখা।
- যোদ্ধা সংস্কৃতি, বয়স ভিত্তিক কঠোর সামজিক কাঠামো।
উৎপত্তি:
১৫শ শতকে নীলনদের দিক থেকে পূর্ব আফ্রিকায় আগত নিলোটিক জনগোষ্ঠীর বংশধর।
হিম্বা Click: (Himba)– নামিবিয়া
জীবন ও সংস্কৃতি:
- ওখর মাটি ও পশুর চর্বির মিশ্রণে শরীর রাঙানো।
- আধা-যাযাবর পশুপালন সমাজ।
- গরুকে মর্যাদা, সামাজিক ও আচারগত গুরুত্ব প্রদান করা হয়।
- মেয়েদের লম্বা দড়ির মতো বেণি, শাঁখা-লোহার গহনা।
- “ক্রাল” কাঠ-কাদার গোলাকৃতি ঘর।
- অতিথিপরায়ণ এবং ক্ল্যানভিত্তিক সামাজিক গঠন।
উৎপত্তি:
হিম্বারা মূলত হেরেরো জনগোষ্ঠীর শাখা,
যাদের উৎস মধ্য-পূর্ব আফ্রিকা থেকে দক্ষিণে ছড়িয়ে আসা বান্তু অভিবাসীদের মধ্যে।
প্রায় ১০০০-১৫০০ বছর আগে নামিবিয়া অঞ্চলে স্থায়ী হয়।
(এসব সৃষ্টি যখন পৃথিবী বদলায়,
তখন সেই পরিবর্তনের ঢেউ ভারতের বিশাল বাজারে পৌঁছে যায়।
আর স্বাভাবিকভাবেই তারা আরও ধনী হয়ে ওঠেন,
পরিণত হন শক্তি থেকে মহা-শক্তিতে।
পড়ুন– Click: ভারতের বিলিয়নাররা ব্যবসায় ধনী,
আমেরিকা সৃষ্টিতে– পার্থক্যের আসল গল্প!)
জুলু (Zulu)– দক্ষিণ আফ্রিকা
জীবন ও সংস্কৃতি:
- ঐতিহাসিক যোদ্ধা ঐতিহ্য (শাকা জুলুর সামরিক গঠন)
- বর্শা, ঢাল, শক্তিশালী যুদ্ধনৃত্য।
- রঙিন মুক্তোর গয়না ও জটিল প্রতীকী নকশা।
- কৃষি, পশুপালন ও ক্ল্যান-ভিত্তিক সম্প্রদায়।
- প্রচুর লোককাহিনি, পূর্বপুরুষ পূজা।
উৎপত্তি:
বানটু অভিবাসীদের বংশধর; ২০০০ বছর আগে মধ্য আফ্রিকা থেকে দক্ষিণে আগমন।
সান (San) বা বুশম্যান–
বতসোয়ানা, নামিবিয়া
জীবন ও সংস্কৃতি:
- শিকার-সংগ্রহকারী সমাজ; তীর-ধনুকে বিষ ব্যবহার।
- বিশ্বের প্রাচীনতম রক পেইন্টিং স্রষ্টা।
- ছোট ক্ল্যানভিত্তিক পরিবার।
- প্রকৃতিবাদী বিশ্বাস– প্রতিটা প্রাণ-গাছ-পাথরে আত্মা আছে।
- মানচিত্র ছাড়া মরুভূমিতে পথ খুঁজে বের করার দক্ষতা।
উৎপত্তি:
২০,০০০-৩০,০০০ বছর পুরনো– মানুষের সবচেয়ে আদিম বংশধারার একটা।
২. এশিয়ার উপজাতি–
ক্ষুদ্র কিন্তু প্রাচীন মানুষদের জগৎ
সেন্টিনেলিজ Click: (Sentinelese)
ভারত, আন্দামান
জীবন ও সংস্কৃতি:
- পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন উপজাতি।
- বাইরের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ নিষিদ্ধ।
- পাথর-মাথা তীর-ধনুক ও আদিম সরঞ্জাম।
- ছোট ক্ল্যানভিত্তিক গ্রাম।
- মাটির কুটির ও কাঠের নৌকা।
উৎপত্তি:
৪০,০০০-৫০,০০০ বছর আগে আফ্রিকা থেকে আগত মানবগোষ্ঠীর বংশধর।
জারোয়া (Jarawa)– আন্দামান
জীবন ও সংস্কৃতি:
- শিকার-সংগ্রহকারী জীবন, বনে ঘোরা।
- ধনুক-তীর কেন্দ্রিক শিকার।
- অগ্নিকুন্ড কেন্দ্রিক পরিবার।
- গা রাঙানো ঐতিহ্য।
- বহিরাগতদের প্রতি সতর্ক ও সুরক্ষিত আচরণ।
উৎপত্তি:
দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রাচীন জনজাতির শাখা।
কমপক্ষে ২০,০০০ বছর।
নাগা Click: (Naga)–
ভারত ও মিয়ানমার
জীবন ও সংস্কৃতি:
- পাহাড়ি কৃষি, বাঁশের ঘর।
- জটিল ও রঙিন পোশাক, পালক-মাথার মুকুট।
- ঢাক-ঢোল, যুদ্ধনৃত্য।
- হেড-হান্টিংয়ের ঐতিহাসিক প্রথা (বর্তমানে নেই)।
- প্রতিটা উপজাতির নিজস্ব ভাষা ও ট্যাটুর ধরণ।
উৎপত্তি:
তিব্বত-বর্মা ভাষাভাষী গোষ্ঠীর বংশধর; ২০০০+ বছরের ইতিহাস।
হমং (Hmong)– চীন,
লাওস, ভিয়েতনাম
জীবন ও সংস্কৃতি:
- রঙিন সূচিকর্ম-ওয়ালা ঐতিহ্যবাহী পোশাক।
- বাঁশের বাঁশি, ফসল উৎসব।
- পাহাড়ি সোপান চাষ।
- পূর্বপুরুষ পূজা।
- সমাজে পুরুষ ও মহিলাদের আলাদা আচার-সংস্কৃতি।
উৎপত্তি:
ইয়াংসি নদীর তীরের প্রাচীন সভ্যতা; ৪০০০+ বছরের বংশধারা।
৩. দক্ষিণ-পূর্ব এশিয়া ও
প্রশান্ত মহাসাগরের উপজাতি
দানি (Dani)– পাপুয়া, ইন্দোনেশিয়া
জীবন ও সংস্কৃতি:
- ঘন বন ও উপত্যকার বাসিন্দা।
- কোটেকা পরিধান ঐতিহ্য।
- কাঠ-ঘাসের তৈরি লম্বা বাড়ি (Honai)
- যুদ্ধনৃত্য ও পূর্বপুরুষের আত্মিক বিশ্বাস।
- আলু-ভিত্তিক কৃষি প্রথা।
- গ্রামের প্রতিটা অংশে আগুন জ্বালানো– সম্প্রীতির প্রতীক।
উৎপত্তি:
পাপুয়া ও অস্ট্রেনেশীয় প্রাচীন জনগোষ্ঠীর মিশ্র বংশ।
মাওরি (Maori)– নিউজিল্যান্ড
জীবন ও সংস্কৃতি:
- “হাকা” যুদ্ধনৃত্য।
- টা-মোকো (Ta Moko) মুখ-ট্যাটুর ঐতিহ্য।
- সমুদ্রযোদ্ধা ইতিহাস, নৌচালনায় দক্ষ।
- গোষ্ঠীভিত্তিক সামাজিক কাঠামো।
- কাহিনি, পৌরাণিক বংশমালা ও প্রকৃতি দেবতা।
উৎপত্তি:
পলিনেশিয়া থেকে ১৩শ শতাব্দীতে নিউজিল্যান্ডে আগমন।
সামোয়ান ও টোঙ্গান
(Samoan & Tongan)–
প্রশান্ত মহাসাগর
জীবন ও সংস্কৃতি:
- পরিবারকেন্দ্রিক সমাজ।
- গান, নৃত্য ও জটিল ট্যাটু।
- নৌযাত্রা, মাছ ধরা।
- ঐতিহ্যবাহী ঘর “Fale.”
- সমুদ্রকেন্দ্রিক জীবিকা।
উৎপত্তি:
কমপক্ষে ৩০০০ বছরের পুরনো অস্ট্রোনেশীয় বংশধর।
৪. অস্ট্রেলিয়া–
বিশ্বের সবচেয়ে পুরনো
অবিচ্ছিন্ন সংস্কৃতি
অস্ট্রেলিয়ান অ্যাবোরিজিনস
জীবন ও সংস্কৃতি:
- ড্রিমটাইম– সৃষ্টিতত্ত্বের গল্প।
- রক পেইন্টিং এবং দিজেরিডু সঙ্গীত।
- শিকার-সংগ্রহকারী জীবন।
- ক্ল্যানভিত্তিক সমাজ।
- প্রকৃতি দেবতা ও টোটেম বিশ্বাস।
- বিশ্বের প্রাচীনতম ধারাবাহিক সংস্কৃতি।
উৎপত্তি:
৫০,০০০-৬৫০০০ বছর আগে আফ্রিকা থেকে প্রথম হোমো-সেপিয়েন্সদের বংশধর।
৫. আমেরিকার উপজাতি
ইনুইট (Inuit)– কানাডা,
গ্রিনল্যান্ড, আলাস্কা
জীবন ও সংস্কৃতি:
- বরফের বাড়ি (ইগলু)।
- সিল, তিমি, মাছ শিকার।
- স্নোমোবাইল, ডগ স্লেজ।
- পশুর চামড়ার পোশাক।
- পূর্বপুরুষ ও প্রকৃতি আত্মার পূজা।
উৎপত্তি:
সাইবেরিয়া থেকে বেরিং প্রনালী পেরিয়ে আগত প্যালিও-এস্কিমো।
নাভাহো Click: (Navajo)– যুক্তরাষ্ট্র
জীবন ও সংস্কৃতি:
- তাঁতের বুননশিল্প।
- বালুর মণ্ডল নিরাময় রীতি।
- ঘোড়াচালনা এবং কৃষি।
- Hogan নামে ঐতিহ্যবাহী বাড়ি।
- শক্তিশালী যোদ্ধা পরিচয়।
উৎপত্তি:
উত্তর আমেরিকার আটাপাস্কান ভাষাভাষী গোষ্ঠী, প্রায় ১০০০ বছর আগে দক্ষিণে আগমন।
চেরোকি (Cherokee)– যুক্তরাষ্ট্র
জীবন ও সংস্কৃতি:
- উন্নত কৃষি, ভুট্টা চাষ।
- অনন্য “সিলেবারি” লিপি।
- ঐতিহ্যবাহী নৃত্যু, গান।
- সম্প্রদায়ভিত্তিক গ্রাম।
- দুঃখজনক “Trail of Tears” ইতিহাস।
উৎপত্তি:
দক্ষিণ-পূর্ব আমেরিকার প্রাচীন উপজাতির মিশ্র বংশধর।
কেচুয়া (Quechua)– পেরু, ইকুয়েডর, বলিভিয়া
জীবন ও সংস্কৃতি:
- ইঙ্কা সভ্যতার উত্তরসূরি।
- আলপাকা, লামা পালন।
- তন্তুবয়ন, পাহাড়ি কৃষি।
- কেচুয়া ভাষা ও লোকগান।
- আন্দেসের কঠিন পাহাড়ে জীবনযাপন।
উৎপত্তি:
২০০০+ বছরের পুরনো আন্দিয়ান সভ্যতার বংশধর।
ইয়ানোমামি (Yanomami)–
ব্রাজিল ও ভেনেজুয়েলা
জীবন ও সংস্কৃতি:
- “শপা” নামে বিশাল কমিউনাল ঘর।
- শিকার, মাছ ধরা।
- জঙ্গলকেন্দ্রিক খাদ্যাভ্যাস।
- পূরবপুরুষ আত্মার বিশ্বাস।
- দেহ রাঙানোর ঐতিহ্য।
উৎপত্তি:
অ্যামাজনের গভীর অঞ্চলে হাজার বছরের প্রাচীন বসতি।
৬. মধ্যপ্রাচ্য ও ইউরোপের উপজাতি
বেদুইন (Bedouin)– মধ্যপ্রাচ্য
জীবন ও সংস্কৃতি:
- মরুভূমিতে যাযাবর উটচালিত জীবন।
- অগ্নিকুণ্ডে রাত কাটানো, কবিতা ও লোকগান।
- বংশভিত্তিক পরিবার।
- কালো তাঁবু, সুগন্ধি কফির অতিথিপরায়ণতা।
- ব্যবস ও বাণিজ্য-কেন্দ্রিক জীবন।
উৎপত্তি:
আরব উপদ্বীপের প্রাচীন যাযাবর বংশ; ২০০০+ বছরের পুরনো।
সামি (Sami)–
নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড
জীবন ও সংস্কৃতি:
- রেইনডিয়ার পালন।
- রঙিন পোশাক ও ঐতিহ্যবাহী “Yoik” গান।
- তুষারঢাকা আকর্টিক অঞ্চলে অভিযোজন।
- মাছ ধরা, শিকার, হরিণের স্লেজ।
- ক্ল্যান ও পরিবারকেন্দ্রিক সমাজ।
উৎপত্তি:
স্ক্যান্ডিনেভিয়ার প্রাচীন ইউরোপীয় বংশ; ৫০০০+ বছরের ইতিহাস।
বিশ্বজুড়ে হাজারো উপজাতি থাকলেও, এখানে তুলে ধরা হয়েছে–
সবচেয়ে গবেষণাসম্মত, ইতিহাসে গুরুত্বপূর্ণ, সাংস্কৃতিকভাবে রঙিন ও জীবন্ত উপজাতি।
তাদের জীবন আমাদের মনে করিয়ে দেয়–
মানবজাতি অতীতে কেমন ছিল, এখন কোথায় এসেছে, আর ভবিষ্যতে কি রক্ষা করা প্রয়োজন।
(বি: দ্র: আর্টিকেলে লেখা উৎপত্তির তারিখগুলো অনুমানভিত্তিক।)
(যারা মৃত্যুর গন্ধকে পরিচিত সুবাসের মতো গ্রহণ করে।
কালো অন্ধকারের বুকে ছুরি চালিয়ে এগিয়ে যায়।
ঝড়ের মুখোমুখি দাঁড়িয়ে তাকে মুঠোয় চেপে ধরে দৌড়ায়।
আর বিস্ফোরণের হৃদপিণ্ড কাঁপানো শব্দকে,
হৃদয়ের স্পন্দনের সাথে তাল মিলিয়ে নেয়।
পড়ুন– Click: ভারতের Top 10 কমান্ডো বাহিনী এবং কেন?)
(Articlesবাংলা – আমাদের, আপনাদের পরিবার।
ইমেল আইডি দিয়ে আমাদের সাথে যুক্ত হন।
লেখাটা ভালো লাগলে,
শেয়ার করে বন্ধুদের পড়ার সুযোগ করে দিন।
মন্তব্যে জানান কেমন লাগলো।)
Articlesবাংলা Bangla Articles, Quotes & Prose-Poetry / বাংলা প্রবন্ধ, উক্তি ও গদ্য-কবিতা।









