Articlesবাংলায় আপনাকে স্বাগত!এই ওয়েবসাইট আপনাদের জন্য একদম নতুন ও আধুনিক ভাবনায় সাজানো হয়েছে।এই একই ওয়েবসাইটে আপনি পাবেন নানান বিষয়ের ওপর গভীর বিশ্লেষণধর্মী, বোধকে নাড়িয়ে দেওয়ার মত দুর্দান্ত ও ব্যতিক্রমী সব লেখা।এখানে প্রতিটা লেখা শুধু পড়ার জন্যে নয়– ভাবনার গভীরে ডুবে যাওয়ার জন্যে। প্রতিটা সৃষ্টি আপনাকে নতুন করে ভাবাবে।আইন থেকে সমাজ। রাজনীতি থেকে প্রযুক্তি। বিজ্ঞান থেকে দর্শন। মনস্তত্ত্ব থেকে ইতিহাস। প্রেম, বিরহ, রহস্য, রোমাঞ্চ। মহাকাশ থেকে মানবমনের গভীর অন্ধকার— অতীত, বর্তমান ও ভবিষ্যতের অজানা সেইসব সত্য এখানে আলোচনার বিষয়।এই প্ল্যাটফর্মের প্রতিটা লেখা এক একটা যাত্রা। যে যাত্রায় আমাদের বাঙালি পরিবারের প্রিয় ও গুণী পাঠক শুধু দর্শক নয়—সহযাত্রী।একজন প্রকৃত বাঙালি হয়ে, যদি বাংলা শব্দের সেই অনন্ত শক্তিকে জানতে চান, চিনতে চান ও মন-প্রাণ দিয়ে উপলব্ধি করতে চান— তাহলে আপনি একদম ঠিক জায়গাতেই এসেছেন।এখানে কোনো পক্ষপাত নেই। কোনো অন্ধবিশ্বাস নেই। কোনো রাজনৈতিক বা ধর্মীয় চশমা নেই। আছে কেবল যুক্তি, মনন, এবং মানুষের মঙ্গলচিন্তা।তাই পাশে থাকুন, সাথে থাকুন আমাদের সঙ্গে জুড়ে ‘বাঙালির পরিবার’ হয়ে এক আত্মায়।একজন প্রকৃত বাঙালি হয়ে মানুষের উপকারের স্বার্থে, লেখাগুলোকে এত শেয়ার করুন, যে সমাজের অন্যান্যরাও জানতে পারে, বুঝতে পারে, সচেতন হতে পারে।ইমেইল আইডি দিয়ে "বাঙালি পরিবারের" ঘরের মানুষ হন।চলুন বাঙালিকে বিশ্বের দরবারে বারে বারে তুলে ধরি একসাথে, সবাই মিলে।বিশ্ব জানুক–বাঙালি কি? ভারত কি? বাংলা শব্দের শক্তিই বা কতটা?প্রতিনিয়ত বাঙালির পেজে চোখ রাখুন নতুন নতুন সব গভীর বিশ্লেষণধর্মী লেখা পেতে।ধন্যবাদ!! 🤝 🙏 🙋‍♂️ 👍

মোবাইল ফোন হারিয়ে গেলে কি করবেন? কিভাবে পাবেন জানেন?

মোবাইল চুরি, ছিনতাই

বা হারালে কি করবেন?

বর্তমান সময়ে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে মোবাইল ফোন।
আজকের দিনে এর ব্যবহার যেমন বাড়ছে,
তেমন পাল্লা দিয়ে বাড়ছে মোবাইল চুরি বা ছিনতাইয়ের সংখ্যা কিংবা ঘটনাও।

নিজের ফোনের মত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল একটা বস্তু চুরি গেলে,
আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ভেঙে পড়ি, হতাশ হয়ে পড়ি বা ঘাবড়ে যাই—
আর এটাই স্বাভাবিক।

  • কি করা উচিত।
  • কার কাছে যাবেন।
  • কিভাবে হারানো বা চুরি যাওয়া ফোন উদ্ধার করবেন।

সে সময়ে অস্থির এক মানসিক পরিস্থিতিতে সব কেমন যেন এলোমেলো হয়ে যায়।

সাধারণত ফোন হারিয়ে গেলে আমরা থানায় গিয়ে একটা একটা GD করি।
এরপর অন্য কোনো মোবাইল থেকে
কাস্টমার কেয়ারে ফোন করে আমাদের চুরি বা হারিয়ে যাওয়া ফোন নম্বরটা ব্লক করতে বলি।

দিনের দিন কাস্টমারের সংখ্যা বেড়ে চলার কারণে অনেক ক্ষেত্রে কাস্টমার কেয়ার
প্রতিনিধিদের সরাসরি ফোনে পেতে অনেক দেরি হয়ে যায়। 

সেক্ষেত্রে সঠিক পদ্ধতি জানা থাকলে আপনার ফোনে থাকা ব্যক্তিগত গুরুত্বপূর্ণ সব তথ্য
যেমন সুরক্ষিত রাখা সম্ভব, তেমনই ফোনটা ফিরে পাওয়ার সম্ভাবনাও বেড়ে যায়।

তাই আতঙ্কিত না হয়ে শান্ত মাথায় নিচের পদক্ষেপগুলো গ্রহণ করা জরুরি:

১. পুলিশে অভিযোগ জানান:

মোবাইল চুরি, ছিনতাই বা হারিয়ে যাওয়ার সাথে সাথে যত তাড়াতাড়ি সম্ভব
লোকাল পুলিশ স্টেশনে একটা মিসিং কমপ্লেইন্ট (Missing Complaint) বা জিডি (GD)
কিংবা এফ আই আর (FIR) দায়ের করুন।

এটা কেবল আইনি বাধ্যবাধকতা নয়, আপনার ফোন ট্র্যাকিংয়ের জন্য এটাই প্রথম ধাপ।

২. CEIR পোর্টালে ফোন ব্লক করুন:

মোবাইল চুরি হলে

কেন ফোন ব্লক করা জরুরী?

মোবাইল চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া মানে শুধু যন্ত্রটা হারানো নয়;
আপনার ব্যাঙ্কিং অ্যাপ বা ব্যক্তিগত ছবি এবং সংবেদনশীল ডেটা চোরের হাতে চলে যাওয়া।

ব্লক না করলে পরবর্তীকালে এই সমস্ত তথ্য ব্যবহার করে চোর আপনার জীবনে
বড় ক্ষতি করে দিতে পারে বা বিপদ ডেকে আনতে পারে।

কি করবেন?

ভারত সরকারের টেলিকম বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করে আপনি
খুব সহজেই হারিয়ে যাওয়া ফোনটা সারা ভারতের সমস্ত নেটওয়ার্কে ব্লক করে দিতে পারবেন।

CEIR পোর্টালে আবেদন:

প্রথমে গুগলে গিয়ে ‘CEIR’ লিখে সার্চ করে সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে
[ (Click:) ceir.gov.in) ]-এ প্রবেশ করুন।

৩. তথ্য পূরণ:

সেখানে গিয়ে ‘Block Stolen/Lost Mobile’ অপশনে ক্লিক করুন।

একটা (Click:) ফর্ম খুলবে, যেখানে আপনাকে নিচের তথ্যগুলো দিতে হবে:

Device Information Section:

  • মোবাইল নম্বর।
  • ১৫ ডিজিটের IMEI নম্বর।
  • ডিভাইসের বিবরণ (ব্র‍্যান্ড ও মডেল)।
  • মোবাইলের দাম। 
  • ফোনটা কেনার সময় যে বিল বা রসিদ (Upload Invoice). 

Lost Information Section:

  • কোথায় ফোনটা হারিয়েছে।
  • কত তারিখে হারিয়েছে।
  • কোন রাজ্যে।
  • কোন জেলায়।
  • যে থানায় কমপ্লেইন্ট করা হয়েছে (Select Police Station). 
  • থানায় করা GD বা FIR নম্বর (Police Complaint Number).
  • কমপ্লেইন্ট বা অভিযোগের কাগজের কপি আপলোড।

Mobile Owner Personal Information:

  • মোবাইল মালিকের নাম।
  • ঠিকানা।
  • পরিচয়পত্র
    (Aadhaar Id, Pan Card, Voter Id, Driving License, Other Identity).
  • ইমেইল আইডি
  • ক্যাপচা। 
  • মোবাইল নাম্বার ওটিপি। 

৪. ভেরিফিকেশন:

যে কোনো বর্তমান সচল অন্য মোবাইল নম্বর দিয়ে ওটিপি (OTP)
ভেরিফিকেশন সম্পন্ন করে সাবমিট (জমা) করুন।

এখানে একটা জরুরি জিনিস মাথায় রাখবেন:

ফর্ম সাবমিট করার পর যে Request ID পাবেন, সেটা অবশ্যই সেভ করে রাখবেন।

কারণ ফোনটা ফিরে পাওয়ার পর সেটা পুনরায় ব্যবহারযোগ্য করতে (Unblock)
এই আইডিটা (ID) বাধ্যতামূলকভাবে প্রয়োজন হবে।


( আচ্ছা একটা প্রশ্ন কি মাথায় সাধারণত কখনও
আমাদের এসেছে?

ব্রিটিশ লুণ্ঠিত ভারত থেকে লুট করে Tower Of London– এর Jewel House– এ রাখা আছে,
যে ঐতিহ্যবাহী (দেখুন) কোহিনূর হীরে–

বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকরা যখন প্রশ্ন করে এই হীরের ইতিহাস নিয়ে,
কি উত্তর দেয় কর্তৃপক্ষ?

প্রকৃত ইতিহাসকে প্রত্যেক মুহূর্তে নির্লজ্জের মতন কবর দিয়ে এরা আজও উত্তর দেয়–

ভাবতে পারছেন?
আরও জানুন সেই নির্মম ইতিহাসের ভেতরের কাহিনী, যা ইতিহাস বইয়ে পাবেন না। 

পড়ুন– Click: East India Company: ব্রিটিশ লুণ্ঠনের সেই নির্মম ইতিহাস কি ছিল? )

মোবাইল চুরি:

সিম কার্ড

বদলে দিলে কি হবে?

এখন প্রশ্ন হল—

চোর যদি আপনার চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া ফোনটায় নতুন কোনো সিম ভরে (Insert),
তবে সেক্ষেত্রে কি চোর নিশ্চিন্তভাবে আপনার ফোনটা ব্যবহার করতে পারবে?

উত্তরটা হল—

একেবারেই না।

কারণ নতুন সিম কার্ড মোবাইলে ঢুকিয়ে মোবাইলটা অন করলেই,
সেই ফোনের ব্লক করা IMEI নম্বরটা নেটওয়ার্ক সিস্টেমে ধরা পড়ে যায়। 

এর ফলে ফোনটা টেলিকম অপারেটরের নজরে আসে
এবং সেটা ট্র্যাকিংয়ের আওতায় চলে আসে। 

প্রয়োজনে এই তথ্য সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার কাছেও পৌঁছাতে পারে।
ফলে ফোন উদ্ধার হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে।

একটা অত্যন্ত জরুরী মনস্তাত্বিক (Psychological) বিষয় এখানে বলে রাখা ভালো।

মোবাইল চুরি বা ছিনতাই যাওয়ার পর, আপনি এবং পুলিশ যেমন ফোনটা উদ্ধারের জন্য
নানান প্রচেষ্টা বা কৌশল অবলম্বন করতে থাকেন,
ঠিক তেমনই আধুনিক চোর বা ছিনতাইকারি ফোনটা হাতে পাওয়ার পর
নানান কৌশল, বুদ্ধি অবলম্বন করতে থাকে, যাতে ফোনটা আপনার বা পুলিশের হাতে
গিয়ে না পড়ে কিংবা উদ্ধার করতে না পারে।

কেন অনেক ক্ষেত্রে

উদ্ধার হয় না চুরি যাওয়া ফোন?

অনেকের মধ্যে প্রশ্ন জাগে—
আধুনিক প্রযুক্তির যুগেও পুলিশ কেন সব ফোন উদ্ধার করতে পারে না?

এর পেছনে মূলত কিছু জটিল কারিগরি ও প্রশাসনিক কারণ রয়েছে:

১. দ্রুত ফোন অফ ও ফরম্যাট করা

চোর ফোনটা কব্জা করার পরপরই তা বন্ধ করে দেয়।
এর ফলে জিপিএস (GPS) বা নেটওয়ার্ক সিগন্যাল বিচ্ছিন্ন হয়ে যায়।

এছাড়া ফোনের সমস্ত ডেটা বা সফটওয়্যার ফরম্যাট করে ফেলায় সেটাকে অনলাইনে
ট্র্যাক করা প্রায় অসম্ভব হয়ে পড়ে।

২. IMEI নম্বর পরিবর্তন বা ক্লোনিং:

প্রতিটা ফোনের একটা অনন্য আইডেন্টিটি বা IMEI নম্বর থাকে।
কিন্তু বর্তমানের দক্ষ অপরাধীরা বিশেষ ডিভাইসের মাধ্যমে ফোনের আসল IMEI নম্বরটা
বদলে ফেলে বা ক্লোন করে দেয়।

এর ফলে পুলিশ যখন ট্র্যাক করার চেষ্টা করে, তখন সিস্টেম ভুল লোকেশন বা ভুল তথ্য দেখায়।

৩. চোরাকারবারি ও দ্রুত পাচার:

মোবাইল চুরি হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তা পেশাদার সিন্ডিকেটের হাতে চলে যায়।

এই চক্রগুলো ফোনগুলোকে দ্রুত এক রাজ্য থেকে অন্য রাজ্যে,
এমনকি বিদেশের বাজারেও পাচার করে দেয়।

সীমানা পেরিয়ে গেলে উদ্ধার প্রক্রিয়া অত্যন্ত জটিল হয়ে পড়ে।

৪. আইনি ও প্রশাসনিক জটিলতা:

একটা রাজ্যের পুলিশ অন্য রাজ্যে গিয়ে তদন্ত করতে চাইলে অনেক আমলাতান্ত্রিক নিয়ম
ও অনুমতির প্রয়োজন হয়।

এছাড়া ব্যক্তিগত গোপনীয়তার আইনি কড়াকড়ির কারণে পুলিশ চাইলেই
যে কোনো সময় যে কারও ফোন তল্লাশি বা চেক করতে পারে না।

৫. অত্যাধিক কাজের চাপ:

খুন বা ডাকাতির মত গুরুতর অপরাধের তুলনায় মোবাইল চুরির সংখ্যা অনেক বেশি।
সেক্ষেত্রে সীমিত জনবল নিয়ে বিশাল সংখ্যক মোবাইল চুরির অভিযোগের পেছনে
সময় দেওয়া পুলিশের পক্ষে অনেক সময় সম্ভব হয় না।

৬. লোকেশন পরিবর্তন:

ফোনটা একবার বন্ধ করার পর অপরাধীরা সেটাকে মূল ঘটনাস্থল থেকে
অনেক দূরে সরিয়ে ফেলে, ফলে ফোনটা পুনরায় অন করার আগেই সেটা
কয়েকশ কিলোমিটার দূরে চলে যাওয়ায় প্রাথমিক তদন্তের খেই হারিয়ে ফেলে পুলিশ।

এখন এখানে স্বাভাবিকভাবেই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের মাথায়
আসতে পারে যে—

চোর তো Mobile Phone ফরম্যাট করছে বা IMEI বদলানোর চেষ্টা করছে,
তাহলে ফোনটা অকেজ হবে কিভাবে?

আসলে CEIR (Central Equipment Identity Register) পোর্টালটা এমন ভাবে কাজ করে,
যা চোরের এই চতুরতাকেও ধরাশায়ী করে বা রুখে দিতে পারে।

চোর কেন ফোনটা

ব্যবহার করতে পারবে না:

১. ব্ল্যাকলিস্টেড IMEI-এর ক্ষমতা:

আপনি যখন CEIR পোর্টালে ফোনটা ব্লক করেন তখন আপনার ফোনের IMEI নম্বরটা
ভারতের সমস্ত টেলিকম অপারেটরের (Jio, Airtel, Vi, BSNL)
একটা কেন্দ্রীয় ‘ব্ল্যাকলিস্ট’ ডেটাবেসে চলে যায়।

চোর ফোনটা ফরম্যাট করলেও হার্ডওয়্যারের ভেতরে থাকা IMEI নম্বরটা মুছে যায় না।

ফলে ওই ফোনে কোনো নতুন সিম কার্ড ঢোকানো মাত্রই সেইসব কোম্পানি
সেটা সনাক্ত করে ফেলে এবং সিগন্যাল আসা বন্ধ করে দেয়।

আর সিমকার্ড কাজ না করলে ফোনটা সাধারণ একটা খেলনার মত হয়ে যায়।

২. কেন IMEI বদলানো কঠিন?

যদিও দক্ষ অপরাধীরা IMEI ক্লোন বা পরিবর্তনের চেষ্টা করে,
কিন্তু আধুনিক স্মার্টফোনগুলোতে এখন Hardware-Level-Security থাকে।

এই নম্বরগুলো প্রসেসরের সিকিউর এনক্লেভের (Secure Enclave) সাথে
এমনভাবে যুক্ত থাকে যে, অন্য কোনো সফটওয়্যার দিয়ে তা বদলানো এখন
আগের চেয়ে অনেক বেশি কঠিন এবং ব্যয়বহুল।

সাধারণ চোরদের পক্ষে এটা করা সম্ভব হয় না।

৩. অটোমেটিক ট্র‍্যাকিং ও অ্যালার্ট:

চোর ফোনটা ফরম্যাট করে নতুন সিম কার্ড ঢোকানোর সাথে সাথেই সিস্টেম থেকে
লোকাল থানায় একটা অটোমেটিক অ্যালার্ট যায়।

কারণ ব্লক করা IMEI নম্বরটা যখনই কোনো টাওয়ারের সিগনাল ধরার চেষ্টা করে,
তখনই সিস্টেম বুঝতে পারে চুরি হওয়া ফোনটা অন হয়েছে।

ফলে চোর ফোনটা ব্যবহার করতে গেলেই পুলিশের নজরদারিতে পড়ার ভয় থাকে।

৪. যন্ত্রাংশ বিক্রি ঝুঁকি:

যখন কোনো ফোন নেটওয়ার্ক থেকে পুরোপুরি ব্লক হয়ে যায় এবং সেটা দিয়ে কল বা ইন্টারনেট
ব্যবহার করা যায় না, তখন সেটা বাজারে বিক্রি করা প্রায় অসম্ভব হয়ে পড়ে।

চোর বড়জোর ফোনের ডিসপ্লে বা ব্যাটারি খুলে পার্টস হিসেবে বিক্রি করতে পারে,
কিন্তু ফোন হিসেবে সেটা আর কোনো কাজেই আসে না।

 

[ ভারতে এমন সব ভুয়ো ডাক্তার বা চক্র আনাচে-কানাচে থেকেই যায়, 
যেখানে সেইসব ব্যক্তি কোনো বৈধ ডিগ্রী ছাড়াই ডাক্তারের পরিচয় দিয়ে প্র্যাকটিস করছেন।

বিশেষ করে গ্রাম বা মফস্বলের প্রত্যন্ত এলাকায় এই সংখ্যাটা বেশি।

সেখানে বিশেষজ্ঞ বা এমবিবিএস ডাক্তারের নিদারুণ অভাব ও মানুষের অজ্ঞতা
ও সরলতাকে পুঁজি করেই এই ভুয়ো চিকিৎসক তাঁদের রমরমা কারবার ফেঁদে বসেছে। 

একজন ডাক্তারের দক্ষতা কেবল তাঁর ডিগ্রিতে নয়, বরং অর্জিত গভীর জ্ঞানে।

মনে রাখবেন কেবল সাদা অ্যাপ্রন, গলায় স্টেথোস্কোপ বা চেম্বার দেখে
বিশ্বাস করার দিন শেষ হয়েছে।

ডাক্তার আসল না নকল— কিভাবে যাচাই করবেন?

তাই নিজের এবং নিজের পরিবারের স্বার্থে এখুনি জেনে নিন, আর দেরি নয়।

পড়ুন– Click: Doctor Registration Number Check: ডাক্তারের বেশে বিপদ নেই তো? ]

 

[ লেখাটা গুরুত্বপূর্ণ ও তথ্যসমৃদ্ধ মনে হলে শেয়ার করে অবশ্যই সমাজের
অন্যদেরও পড়তে ও জানতে সুযোগ করে দেবেন, এই আশা রাখি। 

আরও বিভিন্ন দুর্দান্ত টপিকের ওপরে এরকমই সব বিশ্লেষণধর্মী লেখা
পেতে নিয়মিত আমাদের পেজে চোখ রাখুন।

এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানার অপেক্ষায় রইলাম।

ইমেইল আইডি দিয়ে আমাদের বাঙালির পরিবারের একজন
প্রিয় মানুষ হয়ে উঠুন।

চলুন বাঙালিকে বিশ্বের দরবারে সবাই মিলে একসাথে বারবার তুলে ধরি
চিন্তা, চেতনা আর শব্দের শক্তিতে— একসাথে, সবাই মিলে।

বিশ্ব জানুক—

আমাদের ভারত কি?

বাঙালি কি?

বাংলা শব্দের ক্ষমতাই বা কি? ]

"প্রতিটা নতুন লেখা– সরাসরি ও সবার আগে আপনার ইনবক্সে।

ইমেইল দিয়ে যুক্ত হন বাঙালির পরিবারে।"

We don’t spam! Read our privacy policy for more info.

About Articlesবাংলা

Articlesবাংলা
Welcome to Articlesবাংলা – a vibrant hub of words, ideas, and creativity.This website is the personal archive and creative expression of Tanmoy Sinha Roy, a passionate writer who has been exploring the art of writing for more than seven years.Every article, prose-poem, and quotation you find here reflects his journey, experiences, and dedication to the written word.Articlesবাংলা aims to inspire readers by offering thought-provoking insights, celebrating the richness of Bengali language and literature, and creating a space where ideas, imagination, and culture connect.Whether you are seeking literary reflections, prose-poems, diverse articles, or meaningful quotations, you are invited to explore, reflect, and be inspired.

Check Also

Earthquake Kolkata (ভূমিকম্প) – নরম পলিমাটির ওপর দাঁড়িয়ে থাকা কলকাতায় লিকুইফ্যাকশনের সম্ভাবনা, হেলে পড়া বহুতল ভবন ও সিসমিক ঝুঁকির ভয়াবহ চিত্র।

ভূমিকম্প কলকাতা (Earthquake Kolkata): কতটা ঝুঁকিতে আমাদের শহর?

ভূমিকম্প কলকাতা: কলকাতা কি বিপদে আছে? ভূমিকম্প কাকে বলে? ভূমিকম্প কলকাতা: সহজ কথায় বলতে গেলে, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *