Articlesবাংলায় আপনাকে স্বাগত! এই ওয়েবসাইট আপনাদের জন্য একদম নতুন ও আধুনিক ভাবনায় সাজানো হয়েছে। এই একই ওয়েবসাইটে আপনি পাবেন নানান বিষয়ের ওপর গভীর বিশ্লেষণধর্মী, বোধকে নাড়িয়ে দেওয়ার মত দুর্দান্ত ও ব্যতিক্রমী সব লেখা। এখানে প্রতিটা লেখা শুধু পড়ার জন্যে নয়– ভাবনার গভীরে ডুবে যাওয়ার জন্যে। প্রতিটা সৃষ্টি আপনাকে নতুন করে ভাবাবে। আইন থেকে সমাজ। রাজনীতি থেকে প্রযুক্তি। বিজ্ঞান থেকে দর্শন। মনস্তত্ত্ব থেকে ইতিহাস। প্রেম, বিরহ, রহস্য, রোমাঞ্চ। মহাকাশ থেকে মানবমনের গভীর অন্ধকার— অতীত, বর্তমান ও ভবিষ্যতের অজানা সেইসব সত্য এখানে আলোচনার বিষয়। এই প্ল্যাটফর্মের প্রতিটা লেখা এক একটা যাত্রা। যে যাত্রায় আমাদের বাঙালি পরিবারের প্রিয় ও গুণী পাঠক শুধু দর্শক নয়—সহযাত্রী। একজন প্রকৃত বাঙালি হয়ে, যদি বাংলা শব্দের সেই অনন্ত শক্তিকে জানতে চান, চিনতে চান ও মন-প্রাণ দিয়ে উপলব্ধি করতে চান— তাহলে আপনি একদম ঠিক জায়গাতেই এসেছেন। এখানে কোনো পক্ষপাত নেই। কোনো অন্ধবিশ্বাস নেই। কোনো রাজনৈতিক বা ধর্মীয় চশমা নেই। আছে কেবল যুক্তি, মনন, এবং মানুষের মঙ্গলচিন্তা। তাই পাশে থাকুন, সাথে থাকুন আমাদের সঙ্গে জুড়ে ‘বাঙালির পরিবার’ হয়ে এক আত্মায়। একজন প্রকৃত বাঙালি হয়ে মানুষের উপকারের স্বার্থে, লেখাগুলোকে এত শেয়ার করুন, যে সমাজের অন্যান্যরাও জানতে পারে, বুঝতে পারে, সচেতন হতে পারে। ইমেইল আইডি দিয়ে "বাঙালি পরিবারের" ঘরের মানুষ হন। চলুন বাঙালিকে বিশ্বের দরবারে বারে বারে তুলে ধরি একসাথে, সবাই মিলে। বিশ্ব জানুক– বাঙালি কি? ভারত কি? বাংলা শব্দের শক্তিই বা কতটা? প্রতিনিয়ত বাঙালির পেজে চোখ রাখুন নতুন নতুন সব গভীর বিশ্লেষণধর্মী লেখা পেতে। ধন্যবাদ!! 🤝 🙏 🙋‍♂️ 👍

শরীরের ৫ টা সিগন্যাল– চিৎকার করছে প্রতিদিন, আপনি কি শুনছেন?

শরীরের ৫ টা সিগন্যাল–

চিৎকার করছে প্রতিদিন, আপনি কি শুনছেন?

ধরুন, গভীর রাতে আপনার ঘরের দরজা
টক… টক… টক… করে কাঁপছে।
আপনি ভাবলেন– “হাওয়া এ কাজ করছে।”

পরের দিনও একই শব্দ–
টক… টক…
তৃতীয় দিনেও আবার।

কিন্তু একসময় আপনি বুঝলেন–
এটা হাওয়া নয়, কেউ আসলে দরজা ধাক্কা দিচ্ছে। 

ঠিক এভাবেই আপনার শরীরও প্রতিদিন
ছোট ছোট সংকেত দিয়ে আপনাকে ডাকে।
আর আপনি তখনও নির্লিপ্ত কণ্ঠে বলেন–
“ও কিছু না, ঠিক হয়ে যাবে।”

আজ চলুন চিনে নিই আপনার শরীরের সেই ৫ জন নীরব অতিথিকে,
যারা প্রতিদিন আপনার দরজায় দাঁড়িয়ে
গুরুত্বপূর্ণ কিছু বলার চেষ্টা করে–
কিন্তু আমরা আমল দিই না, যা ভবিষ্যতের জন্য হতে পারে ভয়ঙ্কর।

১. ‘মিস্টার ঘুমহীন’– রাতের অদৃশ্য আগন্তুক

রাতে শোয়ার পর মনে হয় মাথার ভিতরে কেউ বাতি জ্বালিয়ে রেখেছে।
চোখ বন্ধ, কিন্তু মস্তিষ্ক দৌড়াচ্ছে–
ফ্যানের মতো ঘুরে ঘুরে কোথাও থামতে চাইছে না।

আপনি বলেন–
“আজ না ঘুমালে কি আর হবে? কাল তো হবেই।”

কিন্তু মিস্টার (বিস্তারিত পড়ুন) ঘুমহীন চুপচাপ আপনাকে দেখে হাসছে।
কারণ সে জানে–
দিনের পর দিন দরজায় নক করতে করতে
একদিন দরজাটা সে ভেঙেই ফেলবে।

  • প্রথমে আপনার মুড ভাঙবে।
  • এরপর মনোযোগ কমাবে।
  • তারপর রাগ, ভয়, অস্থিরতা।
  • এরপর হরমোনে গোলমাল।
  • শেষে দীর্ঘমেয়াদে সে টেনে আনতে পারে
    উচ্চ রক্তচাপ, অবসাদ, হৃদযন্ত্রের ঝুঁকি। 

আপনি ঘুমকে যত “হাওয়া” ভাবছেন,
ভবিষ্যতে সেটাই ঝড় হয়ে আসতে পারে।


(কিন্তু…

আপনি সেখান থেকে হঠাৎই যা অনুভব করলেন,
তাতে যেন সাময়িক স্তব্ধ হয়ে গেল আপনার হৃদপিণ্ড।

যারা নড়ে না– অথচ আপনাকে চুপচাপ দেখছে…

পড়ুন– Click: জাপানের সেই গ্রাম–
যেখানে সবাই আপনার দিকে তাকিয়ে আছে, কিন্তু কেউ বেঁচে নেই!)

কি করবেন?

  • ঘুমের ১ ঘণ্টা আগে সব স্ক্রিন (মোবাইল, কম্পিউটার, টিভি, ট্যাব)
    ব্যবহার বন্ধ করুন।
    নীল আলো মেলাটোনিনের উৎপাদন কমায়; ফলে ঘুম দেরি করে।
  • প্রতিদিন একই সময় ঘুমাতে যান ও একই সময় জাগুন।
    শরীরের বায়োলজিক্যাল ক্লক ঠিক থাকে।
  • রাতে ভারী খাবার এড়িয়ে চলুন।
    রাতে তেল-মশলা-ঝাল খেলে হজমে সময় লাগে বা ঠিকঠাক হজম না হলে, ঘুম নষ্ট হয়।
  • ঘুমানোর ঠিক আগে ক্যাফেইন, চা-কফি, কোল্ড বা এনার্জি ড্রিংকস খাবেন না।
    এগুলো ৪-৬ ঘন্টা পর্যন্ত প্রভাব রাখতে পারে।
  • ঘুমানোর আগে মোবাইল, কাজ বা পড়াশোনা নিয়ে বিছানায় যাবেন না।
    বিছানা শুধু ঘুমের জন্য।
  • রুম ঠান্ডা, অন্ধকার ও নীরব রাখুন
    পরিবেশ ঘুম তৈরিতে সবচেয়ে বড় ভূমিকা রাখে।
  • নিয়মিত ঘুমহীনতা (২ সপ্তাহ) হলে ডাক্তারের পরামর্শ নিন।
    কারণ তখন এটা ইনসমনিয়া, হরমোন অথবা স্ট্রেস-সংক্রান্ত হতে পারে।

২. ‘মিস ভিটামিন-ডি’–

দরজায় দাঁড়িয়ে শুকিয়ে যাওয়া অতিথি

সকালে উঠতেই শরীর ভারী, হাঁটতে মন চাইছে না।
হাড়ে ব্যথা, পেশি টান, মুড খারাপ–
আপনি বলেন, “স্ট্রেস হবে।”

কিন্তু মিস (বিস্তারিত পড়ুন) ভিটামিন-ডি চুপচাপ টক… টক… করে আপনার দরজায় দাঁড়িয়ে আছে।
এরা রোদ না পেলে শরীরের ভিতরে অদৃশ্য অন্ধকার তৈরি হয়।

  • হাড় দুর্বল ও ক্ষয় শুরু হয়।
  • ইমিউনিটি কমে যায়, রোগ সহজে ঢুকে পড়ে।
  • মুড নিচে নামে, ক্লান্তি বাড়ে।
  • দীর্ঘমেয়াদে হরমোনের ভারসাম্য নষ্ট হয়।

কি করবেন?

  • প্রতিদিন ১০-১৫ মিনিট সকালবেলায় রোদ নিন।
  • খাবারে ডিম, মাছ, দুধ ও লেবুজাতীয় খাবার রাখুন।
  • দীর্ঘসময়ের ভিটামিন-ডি ঘাটতি থাকলে ডাক্তারের পরামর্শে সাপ্লিমেন্ট ব্যবহার করুন। 

৩. ‘স্যার অ্যাসিডিটি’– পেটের অদৃশ্য আগ্নেয়গিরি

আপনি হালকা খাবার খেলেও হঠাৎ বুক জ্বালা, গ্যাস, ঢেকুর…
আপনি বলেন, “আজ একটু গ্যাস হয়েছে, কাল ঠিক হয়ে যাবে।”

কিন্তু স্যার (বিস্তারিত পড়ুন) অ্যাসিডিটি নীরব আগুন ধরে রাখে।
পেটের ভিতরে চাপা আগুন ছড়িয়ে দেয়, ধীরে ধীরে আপনার হজম-সিস্টেমকে ভেঙে ফেলে।

  • বারবার অ্যাসিডিটি– গ্যাসট্রাইটিস, পেপটিক আলসার, রিফ্লাক্স। 
  • হজম দুর্বল, ঘুমে সমস্যা।
  • দীর্ঘমেয়াদে ওজন কমে, শক্তি কমে।

কি করবেন?

  • ঝাল-তেল-মশলা খাবার যথাসম্ভব কম খান।
  • খাওয়ার পরে ৩০ মিনিট হালকা হাঁটুন।
  • রাতে দেরিতে খাবার খাবেন না।
  • সমস্যা দীর্ঘমেয়াদি হলে ডাক্তারের পরামর্শ নিন। 

৪. ‘বাবু অটোনমিক ওভারলোড’

(যার ওজন আপনি দেখেন না– শুধু অনুভব করেন)

ঘুম কম, রোদ কম, স্ক্রিন বেশি…
আপনি ভাবেন– “আমি তো ঠিকই আছি!”
কিন্তু শহরের মতো– শরীরেও ট্রাফিক জ্যাম তৈরি হয়।

আর জ্যামের রাজা হলো এই বাবু (বিস্তারিত পড়ুন) অটোনমিক-ওভারলোড

তিনি আপনার শরীরে ঢোকেন চুপচাপ।
একদম শব্দ ছাড়া।
কিন্তু তার কাজ– এক শব্দেই বলা যায়:
“ওভারপ্রেশার।”

  • আপনার স্নায়ুগুলোকে তিনি টেনে ধরেন অদৃশ্য সুতোয়।
  • হৃদপিণ্ডকে বলেন– “আরো তাড়াতাড়ি, আরেকটু জোরে চল।”
  • মাথাকে দেন ভারী অনুভূতি– যেন বালিশের ভিতর লুকিয়ে থাকা পাথর।

সবচেয়ে ভয়ানক অংশ?
আপনি বুঝতেই পারেন না তিনি আছেন।

তিনি ডাক্তাররা যাকে বলেন–
সাইলেন্ট অটোনমিক ওভারলোড:
যেখানে শরীর সবসময় “ফাইট মোডে” থাকে।
কিন্তু আপনি ভাবেন– “আমি শুধু একটু স্ট্রেসড।”

বাবু অদৃশ্য-ওভারলোডের লক্ষণ
যদি এগুলো থাকে–
ওনাকে স্বাগত জানিয়েই ফেলেছেন:

  • অকারণে বিরক্তি।
  • হঠাৎ হৃদস্পন্দন বেড়ে যাওয়া।
  • গলার ভিতর অদৃশ্য চাপ।
  • ছোট কাজেও ক্লান্তি
  • রাতে ঘুমোতে গেলেই মস্তিষ্কের অতিরিক্ত শব্দ।

তিনি কখনও বাইরে দাঁড়িয়ে টোকা দেন না।
আপনার স্নায়ুতন্ত্রের ভিতরেই থাকেন।
আপনি তাকে দেখেন না–
কিন্তু তিনি আপনাকে খুব ভালো দেখেন।

কি করবেন?

  • রাতে স্ক্রিন ১ ঘণ্টা কমান।
  • দিনে ১৫ মিনিট খোলা রোদ নিন। 
  • ৫ মিনিট শরীর-স্ট্রেচ করুন। 
  • কফি কমান।
  • শোবার ২০ মিনিট আগে শ্বাস-প্রশ্বাস ধীর করুন।

আপনি ভাববেন– “এতে হবে নাকি?”
কিন্তু এই ছোট কাজগুলোকেই তিনি সবচেয়ে ভয় পান।
কারণ ওগুলো তার অদৃশ্য শক্তিকে কাটিয়ে দেয়।

৫. মিস্টার ‘লুকিয়ে-থাকা-সুগার’–

শরীরের গোপন ক্ষয়কর্তা

দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে কি হাত কাঁপে?
হঠাৎ দুর্বল লাগে?
মাথা চক্কর দেয়?
মনে হয় শরীরে ব্যাটারি নেই?

আপনি ভাবছেন–
“সারাদিন কিছু খাওয়া তেমন হয়নি– তাই।”
“চিনি একটু কমেছে।”
“চা খেলেই ঠিক।”

কিন্তু মিস্টার লুকিয়ে-থাকা-সুগার জানেন–
এটা শুধু ক্ষুধা নয়,
এটা আপনার ব্লাড সুগারের রোলার কোস্টার রাইড।

তিনি উপরে নিচে ওঠানামা করেন।
আপনার শক্তিকে খেলনার মতো নেড়ে দেন।

  • প্রথমে ক্লান্তি।
  • এরপর বিরক্তি।
  • তারপর ঠান্ডা ঘাম।
  • হঠাৎ কাঁপুনি।
  • কখনও চোখ ঝাপসা…
  • কখনও মাথা ভার…

দীর্ঘদিন উপেক্ষা করলে?

  • ইনসুলিনের সমস্যা।
  • ভবিষ্যতে সিরিয়াস (বিস্তারিত পড়ুন) সুগার ইস্যুর ঝুঁকি।
  • হরমোনের গণ্ডগোল।
  • কাজে মনোযোগ রাখতে না পারা।

সবচেয়ে ভয়ানক বিষয়–
আপনার শরীর চিৎকার করে বলে না,
সে চুপচাপ নিজের মতো প্রাণপণ লড়াই করে যায়।

(ভুল কি শুধু মানুষই করে?
না– ভুল ইতিহাসও করে।

পড়ুন– Click: ভারতের প্রাচীন আবিষ্কার: যেগুলোর কৃতিত্ব লুঠ করা হয়েছে!)

কি করবেন?

  • খাবার ফাঁক রেখে খাবেন না, ৩-৪ ঘন্টা অন্তর হালকা কিছু খান।
  • সকালে ভারসাম্যপূর্ণ ব্রেকফাস্ট (ডিম/ওটস/ফল)
  • অতিরিক্ত মিষ্টি, কেক, কোল্ড ড্রিংক্স কম।
  • জল বেশি খান।
  • বারবার এমন হলে রক্তে গ্লুকোজের (Glucose) মাত্রা (সুগার) টেস্ট করান। 

শেষে সত্যটা খুব সহজ– শরীর কখনও নিছক কোনো ঘটনা ঘটায় না।
ইনডিসিপ্লিনড হলেই শরীর প্রথমে আপনাকে হালকা ইঙ্গিত দেয়।
এরপর যখন দেখে আপনি এদের গুরুত্ব দিচ্ছেন না, তখন সে রেগে যায়,
এদের ভাষা আরও তীব্র হয়ে ওঠে।
যা আমরা সাধারণ বলে অনেক সময় উড়িয়ে দিই, তার ভিতরেই ভবিষ্যতের সবচেয়ে বড় সতর্কবার্তাগুলো লুকিয়ে থাকে।
আর একদিন বুঝি– নিজেকে যত শৃঙ্খলাবদ্ধ করি, শরীর ততই আমাদের পাশে হেসে দাঁড়ায়;
কারণ উপেক্ষা নয়, যত্নই দীর্ঘজীবনের একমাত্র সত্য।


(Articlesবাংলা – আমাদের, আপনাদের পরিবার।
ইমেল আইডি দিয়ে আমাদের সাথে যুক্ত হন।
ফলে যখনই এই ব্লগে কোনো নতুন লেখা পোস্ট করা হবে,

সবার আগে আপনিই পাবেন নোটিফিকেশন। 

লেখাটা ভালো লাগলে,
শেয়ার করে বন্ধুদের পড়ার সুযোগ করে দিন।
মূল্যবান মন্তব্যে জানান কেমন লাগলো।)

"প্রতিটা নতুন লেখা– সরাসরি ও সবার আগে আপনার ইনবক্সে।

ইমেইল দিয়ে যুক্ত হন বাঙালির পরিবারে।"

We don’t spam! Read our privacy policy for more info.

About Articlesবাংলা

Articlesবাংলা
Welcome to Articlesবাংলা – a vibrant hub of words, ideas, and creativity. This website is the personal archive and creative expression of Tanmoy Sinha Roy, a passionate writer who has been exploring the art of writing for more than seven years. Every article, prose-poem, and quotation you find here reflects his journey, experiences, and dedication to the written word. Articlesবাংলা aims to inspire readers by offering thought-provoking insights, celebrating the richness of Bengali language and literature, and creating a space where ideas, imagination, and culture connect. Whether you are seeking literary reflections, prose-poems, diverse articles, or meaningful quotations, you are invited to explore, reflect, and be inspired.

Check Also

একটি রাতের ছবি, যেখানে আকাশে ড্রোন ও মিসাইল হামলার মুখে জেরুজালেমের ঐতিহাসিক দৃশ্য এবং ইসরায়েলের পতাকা, যা ইরান ও আঞ্চলিক সংঘাতের চরম উত্তেজনাকে নির্দেশ করছে।

ইরানের রাজনৈতিক ইতিহাস: কেন বদলে গেল গোটা দেশ?

ইরানের রাজনৈতিক ইতিহাস: আধুনিকতা থেকে ধর্মের পথে: ইরানের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণের মৌলিক পথ ধরে বেরিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *