ভারতের বিচারব্যবস্থা:
দুর্বল ও জরাজীর্ণ
সরকারি ব্যবস্থার বাস্তবতা:
ভারতের বিচারব্যবস্থা গভীরভাবে বিশ্লেষণ করলে বেরিয়ে আসে—
ভারত বিশ্বের অন্যতম বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র।
এখানে বহু ভাষা, বহু সংস্কৃতি বিভিন্ন ধর্ম ও নানান সামাজিক বাস্তবতা
একসঙ্গে সহাবস্থান করে আসছে দীর্ঘদিন ধরে।
এত বৈচিত্রের মধ্যেও একটা দেশের স্থিতিশীলতা নির্ভর করে প্রধানত
তার প্রশাসনিক কাঠামো, বিচারব্যবস্থা এবং আইনের শাসনের ওপর।
অর্থাৎ ভারতের বর্তমান আর্থ-সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে
একটা রূঢ় সত্য বারবার সামনে আসছে—
আমাদের দেশের সমস্যার একটা বড় অংশের মূল কারণ হল একটা দুর্বল, পুরনো
ও জরাজীর্ণ সরকারি ব্যবস্থা।
যদি ভারতের প্রশাসনিক ও আইনি কাঠামোকে সত্যিকার অর্থে আধুনিক ও স্বচ্ছ করা যায়,
তবে দেশের প্রায় আনুমানিক ৫০% এর ওপরে সমস্যা নিজে থেকেই বিলীন হয়ে যাবে।
আর একটা রাষ্ট্র তখনই নিরাপদ হয়,
যখন শিক্ষার সঙ্গে মিশে থাকে নৈতিক মূল্যবোধ এবং প্রশাসনের প্রতি থাকে
মানুষের অগাধ শ্রদ্ধা ও আইনের প্রতি ভয়।

ভারতের বিচারব্যবস্থা:
রাজনৈতিক স্বার্থে টিকিয়ে
রাখা প্রশাসনিক ব্যবস্থা:
কিন্তু দুর্ভাগ্যবশত এই দুটোই যেন আজ আমাদের সমাজে ক্রমশ কমতে থাকছে।
যখন শিক্ষা কেবল ডিগ্রিতে ও চাকরিতে সীমাবদ্ধ থাকে,
আর আইন কেবল দুর্বলের ওপর খর্গহস্ত হয়, তখন সমাজের নৈতিক ভিত্তি ধ্বসে পড়ে,
ফলে অপরাধীরা শাস্তির বদলে ব্যবস্থার ফাঁকফোকর দিয়ে ছাড় পাওয়ার সাহস পায়।
আর সাধারণ মানুষ প্রশাসনের উপর আস্থা হারিয়ে নিরাপত্তাহীনতায় ভোগে।
এই অবক্ষয় রোধ করতে হলে সমাজকে শুধু শিক্ষিত নয়,
মূল্যবোধে সমৃদ্ধ এবং আইনকে নিরপেক্ষভাবে শক্তিশালী করতে হবে,
যা আজ অত্যন্ত জরুরী হয়ে পড়েছে।
কিন্তু দুর্ভাগ্যবশত বিভিন্ন রাজনৈতিক স্বার্থ ও সংকীর্ণ গোষ্ঠীগত লাভের কারণে
এই ব্যাকটেরিয়া ধরা ব্যবস্থাটা দশকের পর দশক ধরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে
একইভাবে টিকিয়ে রাখা হচ্ছে।
ক্ষমতাশালীরা খুব ভালো করেই জানেন যে—
যদি পুলিশ ও প্রশাসন পুরোপুরি স্বাধীন, নিরপেক্ষ এবং আধুনিক হয়ে যায়,
তবে তাঁদের রাজনৈতিক প্রভাব খাটানোর পথ চিরতরে বন্ধ হয়ে যাবে।
আর এই সুযোগে ভোট ব্যাংকের সমীকরণ মেলাতে গিয়ে কখনও
অপরাধীদের প্রশ্রয় দেওয়া হয়, আবার কখনও তদন্তের মোড় ঘুরিয়ে দিয়ে
প্রকৃত সত্যকে নির্দ্বিধায়, বেমালুম ধামাচাপা দেওয়া হয়।
ব্যবস্থার এই অচল অবস্থা আসলে কোনো দুর্ঘটনা নয়—
বরং এটা একটা সুপরিকল্পিত কৌশল বা রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ,
যাতে সাধারণ মানুষ সব সময় ব্যবস্থার জালে আটকে থাকে
এবং ক্ষমতাশালীদের ওপর নির্ভরশীল হয়ে পড়ে।
অর্থাৎ সাধারণ মানুষকে পঙ্গু করে ক্ষমতাশালীদের আখের গোছানোর জন্য
সযত্নে টিকিয়ে রাখা হয়েছে এই ব্যবস্থাকে।

এখন প্রশ্ন হচ্ছে—
দীর্ঘদিনের এই চক্রকে ভাঙবে কারা?
কিন্তু এই চক্র ভাঙতে না পারলে আবার সমাজ থেকে দুর্নীতির মূল উপড়ে ফেলাও অসম্ভব।
আর যদি আজও অসম্ভব হয়—
তবে এর সাংঘাতিক পরিণাম ভোগ করতে হবে সাধারণ ও নিরপরাধ মানুষকেই,
আর এটা হয়েও আসছে দীর্ঘদিন ধরেই।
ভারতের বিচারব্যবস্থা:
বিচার ব্যবস্থা ও আইনের শাসন:
আস্থার সংকট
ভারতের সংবিধান বুক ফুলিয়ে ঘোষণা তো করে—
“দেশের প্রতিটা নাগরিক আইনের চোখে সমান।”
কিন্তু এই আপ্তবাক্যটা মনে পড়লে নাগরিক হিসেবে গর্বের চেয়ে
আজ করুণ হাসিই অনেক বেশি পায়।
কারণ বাস্তবের রুক্ষ মাটিতে দাঁড়িয়ে আমরা রোজ দেখছি—
আইন আসলে সবার জন্য সমান শুধু কাগজে।
বরং কার হাতে কতটা ক্ষমতা আছে, তার ওপর ভিত্তি করে আইনের
রং ও গতিপথ নির্ধারিত হয়।
এই নীতিকে বলা হয় Rule of Law বা আইনের শাসন।
এই ব্যবস্থার সর্বোচ্চ বিচারিক প্রতিষ্ঠান হল “Supreme Court of India”,
যা সংবিধান রক্ষা ও আইনের ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব পালন করে।
তবে বাস্তব ক্ষেত্রে বিচারব্যবস্থা কিছু বড় চ্যালেঞ্জের মুখোমুখি।
এর মধ্যে অন্যতম হল আদালতে মামলার বিপুল জট।
বিভিন্ন সরকারি ও বিচারিক পরিসংখ্যান অনুযায়ী—
ভারতের আদালতগুলোতে কোটি কোটি মামলা বছরের পর বছর ধরে
বিচারাধীন রয়েছে এমন—
(২০২৪-২৫) অনুযায়ী:
- সুপ্রিম কোর্ট: ৮০ হাজারেরও বেশি মামলা।
- হাইকোর্ট: ৬০ লক্ষেরও বেশি মামলা।
- জেলা ও নিম্ন আদালত: ৪.৫ কোটিরও বেশি মামলা।
- মোট: প্রায় ৫.৫ কোটির ওপর মামলা বছরের পর ঝুলে আছে।

এই দীর্ঘ বিচার প্রক্রিয়ার কারণে বেশিরভাগ সময় সাধারণ মানুষ দ্রুত ন্যায়বিচার পান না।
আর এই অভিযোগ দীর্ঘদিন ধরেই জমে চলেছে।
অর্থাৎ একদিকে মামলার পাহাড়, সাথে যোগ হচ্ছে অভিযোগের পাহাড়।
কিন্তু যে পাহাড়, সে পাহাড়ই রয়ে গেছে, সমভূমি আর হচ্ছে না।
এই জটিল পরিস্থিতি অনেক সময় অপরাধ দমনে একটা মনস্তাত্ত্বিক সমস্যা তৈরি করছে।
কারণ যদি অপরাধের বিচার দীর্ঘ সময় ধরে ঝুলে থাকে,
তাহলে অপরাধীদের মধ্যে শাস্তির ভয় কমে যায়, আর সেটাই নিখুঁতভাবে হচ্ছে।
ভারতের বিচারব্যবস্থা:
আইনের দুর্বলতা:
অপরাধীদের অভয়ারণ্য
( আরও দেখুন: Structure of Judiciary in India )
আইনের দুর্বল প্রয়োগ বা ধীরগতির বিচার প্রক্রিয়া অপরাধীদের জন্য পরোক্ষভাবে
কিছু বিশেষ সুবিধা তৈরি করে দিচ্ছে।
কেমন?
১. দীর্ঘ বিচার প্রক্রিয়ার সুযোগ:
মামলা বহু বছর ধরে চললে অনেক সময় সাক্ষ্যপ্রমাণ দুর্বল হয়ে যায় বা সাক্ষীরা
অনুপস্থিত হয়ে পড়েন।
এদিকে মানুষের মন থেকেও ঘটনার স্পষ্ট স্মৃতি, মামলার গুরুত্ব ধীরে ধীরে ফিকে হয়ে যায়।
এর ফলে মামলার ফলাফল হিসেবে প্রকৃত সত্যটা প্রকাশ পাওয়াই কঠিন হয়ে পড়ে।
২. জামিন ব্যবস্থার অপব্যবহার:
ভারতের আইনে জামিন একটা গুরুত্বপূর্ণ অধিকার।
কিন্তু কিছু ক্ষেত্রে অভিযোগ ওঠে যে, গুরুতর মামলাতেও অভিযুক্তরা সহজে
জামিন পেয়ে যায় এবং মামলা দীর্ঘদিন ধরে চলতে থাকে।
৩. তদন্তের ত্রুটি ও
রাজনৈতিক হস্তক্ষেপ
দুর্বল চার্জশিট এবং প্রমাণের অভাব দেখিয়ে অনেক বড় অপরাধী খালাস পেয়ে যায়।
পুলিশি তদন্তে রাজনৈতিক প্রভাবের কারণে বেশ কিছু ক্ষেত্রে রাঘব বোয়ালদের নামও
বাদ দিয়ে দেওয়া হয়।
( বর্তমান সময়ে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে
মোবাইল ফোন।
আজকের দিনে এর ব্যবহার যেমন বাড়ছে,
তেমন পাল্লা দিয়ে বাড়ছে মোবাইল চুরি বা ছিনতাইয়ের সংখ্যা
কিংবা ঘটনাও।
আর যদি এমন ভবিষ্যতে হঠাৎ কোনো একদিন আমাদের সাথে হয়ে যায়,
কী করবেন তখন?
শুধু জিডি আর কাস্টমার কেয়ারে কল করে সিম ব্লক ব্যস?
না আরও আছে সুন্দর এক পদ্ধতি,
যা ব্যবহার করে আপনি আপনার সখের মোবাইল ফোন পাওয়ার
সম্ভাবনা বাড়াতে পারেন।
জেনে নিন সেই পদ্ধতি, চোর ঠিক কী করে?
আরও গুরুত্বপূর্ণ তথ্য।
পড়ুন– Click: মোবাইল ফোন হারিয়ে গেলে কি করবেন? কিভাবে পাবেন জানেন? )
৪. মিথ্যা সাক্ষ্য ও
অভিযোগের দাপট:
আইনের অপব্যবহার করে বিরোধীপক্ষকে ফাঁসানোর জন্য মিথ্যা মামলা
(False Cases) করার প্রবণতা বাড়ছে।
এর ফলে আসল অপরাধীরা আড়ালে চলে যায় এবং সাধারণ মানুষের,
বিচারব্যবস্থার প্রতি ঘৃণা জন্মায়।
৫. শাস্তির ভয়হীনতা:
যখন অপরাধী দেখে যে অন্যায় করেও বছরের পর বছর বহাল তবিয়তে থাকা যাচ্ছে,
তখন তার মধ্যে আইনের প্রতি ভয়টাই চলে যায়।
( আরও দেখুন: Indian Judicial System )
এই ‘Impunity’ বা দণ্ডহীনতার সংস্কৃতি অপরাধের হার ক্রমশ বাড়িয়ে দিচ্ছে।
ঔপনিবেশিক পুলিশি ব্যবস্থা
ও রাজনৈতিক সমীকরণ:
ভারতের পুলিশ প্রশাসন আজও ব্রিটিশ আমলের ১৮৬১ সালের পুলিশ আইন
(পড়ুন: Police Act 1861)- এর ওপর নির্ভরশীল।
এই আইনটা তৈরি হয়েছিল জনগণকে সেবা দেওয়ার জন্য নয়, বরং দমন করার জন্য।
ফলে পুলিশ প্রশাসন আজ পর্যন্ত পুরোপুরি স্বাধীন হতে পারেনি,
ফলে রাজনৈতিক প্রভুদের অঙ্গুলিহেলনে চলতে বাধ্য হয়।
ব্যবস্থার এই স্থবিরতা যে কতটা সুপরিকল্পিত,
তার সবচেয়ে বড় প্রমাণ হল সুপ্রিম কোর্টের ঐতিহাসিক নির্দেশের অবমাননা।
২০০৬ সালে (পড়ুন) ‘প্রকাশ সিং বনাম ভারত সরকার’ মামলায় দেশের সর্বোচ্চ আদালত
স্পষ্ট নির্দেশ দিয়েছিল যাতে পুলিশ প্রশাসনকে সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত,
স্বাধীন এবং জবাবদিহিমূলক করা হয়।
কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল, আজ ২ দশক হতে চলল, ভারতের কোনো রাজ্য বা
কেন্দ্রশাসিত অঞ্চল সেই নির্দেশগুলো পূর্ণাঙ্গভাবে কার্যকর করেনি।

অর্থাৎ, সাধারণ মানুষের নিরাপত্তার চেয়ে ক্ষমতা টিকিয়ে রাখার রাজনৈতিক স্বার্থই
আজ বহুগুণে বড় হয়ে দাঁড়িয়েছে।
পুলিশি ব্যবস্থার উন্নয়নের জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ের ওপরে জোর দেওয়া অত্যন্ত জরুরী,
যা কোনও দিন বাস্তবে কার্যকরী না হওয়ার সম্ভাবনাই অত্যন্ত বেশি।
- তদন্ত প্রক্রিয়ায় আধুনিক প্রযুক্তির ব্যবহার।
- পুলিশের পেশাগত প্রশিক্ষণ বৃদ্ধি।
- প্রশাসনিক ও রাজনৈতিক প্রভাব কমানো।
- পাশাপাশি জবাবদিহিতা বাড়ানো।
আর এই ধরনের সংস্কার হলে আইন প্রয়োগ আরও কার্যকর হবে।
তবে এর পাশাপাশি রাজনীতিতে অবৈধ অনুপ্রবেশ, ভুয়ো ভোটার এবং ভোট ব্যাঙ্কের
নোংরা খেলা চলছে দুর্বার গতিতে।
রাজ্য, দেশ নিরাপত্তার চেয়ে আজ অনেক নেতার কাছে নিজের গদি রক্ষা করা
বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
ঐতিহাসিক স্মৃতি বা প্রতীক নিয়ে ধর্মীয় ও জাতিগত মেরুকরণ তৈরি করে
আসল সমস্যাগুলো বেমালুম ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়।
ভারতের বিচারব্যবস্থা:
সামাজিক অবক্ষয়
ও নাগরিক নিঃসঙ্গতা:
সমাজে বর্তমানে মাদক বা নেশার প্রসার, পারিবারিক কলহ এবং আত্মহত্যার ঘটনা
আশঙ্কাজনক হারে বাড়ছে।
এর মূলে রয়েছে নৈতিক ও সংস্কারমূলক শিক্ষার অভাব।

মানুষ যখন বিচার পায় না বা সামাজিক নিরাপত্তা অনুভব করে না,
তখন স্বাভাবিকভাবেই সে হতাশ হয়ে পড়ে।
আমাদের মনে রাখা উচিত—
আজ যেসব নেতা বড় বড় প্রতিশ্রুতি দিচ্ছেন, আজ থেকে ২৫ বা ৩০ বছর পর
তাঁরা আপনার জমি, ঘর বা আপনার সন্তানদের রক্ষা করতে আসবে না।
১৯৪৭-এর দেশভাগের ইতিহাস আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে,
বড় সংকটের সময় মানুষ অর্ধ উন্মাদ হয়ে নিজের প্রাণ বাঁচাতে ভিটে মাটি ছেড়ে
পালাতে বাধ্য হয়েছে এক বুক যন্ত্রণাকে সঙ্গে নিয়ে।
ভারতের বিচারব্যবস্থা:
সরকার বদলালেই কি
এর সমাধান হবে?
গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার পরিবর্তন একটা স্বাভাবিক প্রক্রিয়া।
কিন্তু প্রশ্ন হল—
কেবল সরকার পরিবর্তন হলেই সব সমস্যার সমাধান হয় কি?
না, আদৌ নয়।
সেক্ষেত্রে একমাত্র শক্তিশালী এবং ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থাই পারে আপনার,
আমার পরবর্তী প্রজন্মকে দীর্ঘস্থায়ী নিরাপত্তা দিতে।
কোনো ব্যক্তি বা আবেগ আপনাকে বাঁচাবে না।
সে সময় একমাত্র বাঁচাবে আপনার দেশের সিস্টেম।
কিন্তু সেই সিস্টেম এখনও ঠিক নেই।
সমাধানের পথ:
একটা সক্রিয় নাগরিক সমাজ
যদি সমাজের সত্যিকারের পরিবর্তন এবং প্রায় অপরাধমুক্ত ভারত গঠন করতে হয়,
তবে তিনটে কাজ করা অত্যন্ত জরুরি:
১. কঠিন সত্য বলার সাহস:
অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার মানসিকতা তৈরি করতে হবে।
২. সত্য প্রকাশ:
যে কোনো পদ্ধতিকে অবলম্বন করে প্রকৃত বাস্তবতাকে মানুষের সামনে তুলে ধরতে হবে।
৩. বাস্তবতাকে গ্রহণ:
অন্ধবিশ্বাস, ভক্তি, পক্ষপাতিত্ব বা সাময়িক আবেগে না ভেসে বাস্তব চিত্রটাকে
মেনে নেওয়ার মানসিকতা গড়তে হবে।
নচেৎ সেদিন আর দেরি নেই—
যেদিন নিজেদেরই অবহেলা, উদাসীনতা, ভয় ও আত্মকেন্দ্রিক চিন্তাধারার মতন
সাংঘাতিক ভুলের মাশুল গুনতে হবে নিজেদেরকে, বিশেষত আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে।
কারণ আমরা যা রেখে যাব, সেই জমিতেই জীবন কাটাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম।
( আরও পড়ুন: কীভাবে জানবেন আপনার ডাক্তার আসল? )
নাগরিক দায়িত্ব:
গণতন্ত্রে ভোট দেওয়াটাই শেষ কথা নয়।
প্রকৃত পরিবর্তন তখনই আসে, যখন সাধারণ মানুষ তাঁদের প্রতিনিধিদের দায়বদ্ধ করে।
তাই প্রত্যেক নাগরিকদের উচিত—
আমাদের প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং স্থানীয় সমস্যাগুলো তুলে ধরা,
যা আমাদের দায়িত্বের একটা গুরুত্বপূর্ণ অংশ।

ভারতে প্রত্যেক এলাকার নির্বাচিত প্রতিনিধি হলেন:
- সংসদ সদস্য (MP).
- বিধায়ক (MLA).
পশ্চিমবঙ্গে স্থানীয় স্তরের জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে:
গ্রামাঞ্চলে (পঞ্চায়েত ব্যবস্থা):
- গ্রাম পঞ্চায়েত সদস্য।
- পঞ্চায়েত সমিতির সদস্য।
- জেলা পরিষদের সদস্য।
শহরাঞ্চলে:
- মিউনিসিপ্যালিটির কাউন্সিলর।
- কর্পোরেশনের কাউন্সিলর (ওয়ার্ড কাউন্সিলর)।
ভারতের বিচারব্যবস্থা:
শেষ কথা:
নেতা বদলাবে, সরকার বদলাবে বারেবারেই।
কিন্তু সিস্টেম না বদলালে সাধারণ মানুষের অবস্থার কোনোদিন, কোনো পরিবর্তন
কখনই সম্ভব হবে না।
আমরা যদি আজ সজাগ না হই,
নিরপেক্ষ না হই এবং ব্যবস্থার পরিবর্তনের দাবি না তুলি—
তবে অদূর ভবিষ্যতে এর ভয়াবহ মাশুল গুনতে হবে আমাদেরকেই।
সেদিন যখন নিজের নিরাপত্তা তথা অস্তিত্ব বিপন্ন হবে, মুখ থুবড়ে পড়বে বিপদের গ্রাসে,
তখন আজকের এই অন্ধ মোহ তাসের ঘরের মত ভেঙে পড়বে—
কিন্তু ততক্ষণে হয়ত অনেক দেরি হয়ে যাবে।
( মানুষের এই অগাধ বিশ্বাসকে পুঁজি করে একদল ব্যবসায়ী সংবাদের নামে
কি পরিবেশন করছে জানেন?
তা কেবল বিভ্রান্তিকরই নয়, বরং ভয়ঙ্কর।
এভাবে চলতে থাকলে আপনার, আপনার প্রতিবেশি, আত্মীয় তথা
সমাজের কী ক্ষতি হচ্ছে জানেন?
এর সুদূরপ্রসারী পরিণাম কতটা বিপজ্জনক জানেন?
কি লুকিয়ে থাকতে পারে এর পিছনে?
জেনে নিন এখুনি।
পড়ুন– Click: সংবাদ টিভি চ্যানেল না আরও ভয়ঙ্কর কিছু? আসল উদ্দেশ্য কি? )
[ আরও এমনই বিভিন্ন দুর্দান্ত টপিকের ওপরে এরকমই সব
বিশ্লেষণধর্মী লেখা পেতে নিয়মিত আমাদের পেজে চোখ রাখুন।
এবং তা আপনার, আপনার প্রতিবেশি, বন্ধুবান্ধব, আত্মীয় তথা সমাজের জন্য।
এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানার অপেক্ষায় রইলাম।
লেখাটা প্রয়োজনীয় মনে হলে অবশ্যই শেয়ার করে
সমাজের অন্যদেরও পড়তে, জানতে সুযোগ করে দেবেন।
ইমেইল আইডি দিয়ে আমাদের বাঙালির পরিবারের একজন
প্রিয় মানুষ হয়ে উঠুন।
চলুন বাঙালিকে বিশ্বের দরবারে সবাই মিলে একসাথে বারবার তুলে ধরি
চিন্তা, চেতনা আর শব্দের শক্তিতে— একসাথে, সবাই মিলে।
বিশ্ব জানুক—
আমাদের ভারত কি?
বাঙালি কি?
বাংলা শব্দের ক্ষমতাই বা কি? ]
Articlesবাংলা Bangla Articles, Quotes & Prose-Poetry / বাংলা প্রবন্ধ, উক্তি ও গদ্য-কবিতা।



