Articlesবাংলায় আপনাকে স্বাগত! এই ওয়েবসাইট আপনাদের জন্য একদম নতুন ও আধুনিক ভাবনায় সাজানো হয়েছে। এই একই ওয়েবসাইটে আপনি পাবেন নানান বিষয়ের ওপর গভীর বিশ্লেষণধর্মী, বোধকে নাড়িয়ে দেওয়ার মত দুর্দান্ত ও ব্যতিক্রমী সব লেখা। এখানে প্রতিটা লেখা শুধু পড়ার জন্যে নয়– ভাবনার গভীরে ডুবে যাওয়ার জন্যে। প্রতিটা সৃষ্টি আপনাকে নতুন করে ভাবাবে। আইন থেকে সমাজ। রাজনীতি থেকে প্রযুক্তি। বিজ্ঞান থেকে দর্শন। মনস্তত্ত্ব থেকে ইতিহাস। প্রেম, বিরহ, রহস্য, রোমাঞ্চ। মহাকাশ থেকে মানবমনের গভীর অন্ধকার— অতীত, বর্তমান ও ভবিষ্যতের অজানা সেইসব সত্য এখানে আলোচনার বিষয়। এই প্ল্যাটফর্মের প্রতিটা লেখা এক একটা যাত্রা। যে যাত্রায় আমাদের বাঙালি পরিবারের প্রিয় ও গুণী পাঠক শুধু দর্শক নয়—সহযাত্রী। একজন প্রকৃত বাঙালি হয়ে, যদি বাংলা শব্দের সেই অনন্ত শক্তিকে জানতে চান, চিনতে চান ও মন-প্রাণ দিয়ে উপলব্ধি করতে চান— তাহলে আপনি একদম ঠিক জায়গাতেই এসেছেন। এখানে কোনো পক্ষপাত নেই। কোনো অন্ধবিশ্বাস নেই। কোনো রাজনৈতিক বা ধর্মীয় চশমা নেই। আছে কেবল যুক্তি, মনন, এবং মানুষের মঙ্গলচিন্তা। তাই পাশে থাকুন, সাথে থাকুন আমাদের সঙ্গে জুড়ে ‘বাঙালির পরিবার’ হয়ে এক আত্মায়। একজন প্রকৃত বাঙালি হয়ে মানুষের উপকারের স্বার্থে, লেখাগুলোকে এত শেয়ার করুন, যে সমাজের অন্যান্যরাও জানতে পারে, বুঝতে পারে, সচেতন হতে পারে। ইমেইল আইডি দিয়ে "বাঙালি পরিবারের" ঘরের মানুষ হন। চলুন বাঙালিকে বিশ্বের দরবারে বারে বারে তুলে ধরি একসাথে, সবাই মিলে। বিশ্ব জানুক– বাঙালি কি? ভারত কি? বাংলা শব্দের শক্তিই বা কতটা? প্রতিনিয়ত বাঙালির পেজে চোখ রাখুন নতুন নতুন সব গভীর বিশ্লেষণধর্মী লেখা পেতে। ধন্যবাদ!! 🤝 🙏 🙋‍♂️ 👍
Breaking News

ওড়িশার সিজিমালি পাহাড়ে মিডিয়া কেন নীরব? কী ঘটছে সেখানে?

মুখোশ আর বাস্তবের ফারাক:

ওড়িশা সিজিমালি পাহাড়— সেই ২০২৩ থেকে আজ পর্যন্ত কী চলছে সেখানে জানেন? মিডিয়া কোন স্বার্থে নীরব বলে প্রশ্ন উঠছে?

আসলে আমরা অনেক ক্ষেত্রেই ওপর থেকে যা দেখি—
সেটাই সত্যি, এমন ধরে নিতে অভ্যস্ত হয়ে গেছি।

কিন্তু বাস্তব বহু সময়ই তার ঠিক উল্টো পথে হাঁটে।

বিশেষ করে রাজনীতি—
এখানে মুখ, ভাষণ আর ভাবমূর্তির আড়ালে এমন অনেক স্তর থাকে,
যা সাধারণ মানুষের সামনে কখনও পুরোপুরি খোলে না।

বাইরে থেকে যেখানে আদর্শ চুঁইয়ে পড়ছে মনে হয়, ভেতরে সেখানকার চরিত্র একেবারে আলাদা রূপ নেয়।

কোন দল, কোন নেতা, তা এখানে মুখ্য বিষয় নয়।

তবুও এক বড় অংশের দাবী, ভারতে বা বিভিন্ন রাজ্যে এমন কোনো দল নেই, যার ক্ষেত্রে এর ব্যতিক্রম আছে।

ইতিহাস বারবার দেখিয়েছে,
ক্ষমতার কেন্দ্রে পৌঁছানোর পর বাস্তবের হিসেব কীভাবে আলাদা খাতায় লেখা হয়।

উন্নয়ন ও জনমতের দ্বন্দ্ব:

একটা অঞ্চলের ভাগ্য নির্ধারিত হয় স্থানীয় মানুষের সম্মতিতে—
গণতন্ত্রের এটাই মূল ভিত্তি।

কিন্তু এই ভিত্তিকেই তিলে তিলে আমরা দুর্বল করে দিচ্ছি আমাদের নীরবতা আর ক্ষমতার অন্ধ আনুগত্য দিয়ে।

সমালোচকদের দাবি, যে কোনো সরকার গঠনের পর আজ মনে হয়, আমরা কোনো এক আধুনিক রাজতন্ত্রের বাস্তবতার মুখোমুখি হচ্ছি, গণতন্ত্র শুধু কাগজে বন্দী,
আর সেখানে জনগণের সম্মতির বা মতামতের চেয়ে শাসকের ইচ্ছাই শেষ কথা।

ওড়িশার রায়গড়া জেলার অন্তর্গত সিজিমালি পাহাড় সংলগ্ন গ্রামগুলোর পরিস্থিতি এই ভিত্তিকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।

এখানে পরিকল্পনা করা হয়েছে একটা বড় বক্সাইট খনি প্রকল্প।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে বেদান্ত লিমিটেড-কে এই খনি ব্লকের “পছন্দ দরদাতা” হিসেবে ঘোষণা করা হয়—
আর ঠিক সেখান থেকেই শুরু হয় সংঘাতের পথ চলা।

এই পাহাড় শুধু খনিজ সম্পদের ভাণ্ডার নয়,
এটা স্থানীয় আদিবাসী সমাজের জীবিকা, সংস্কৃতি এবং বিশ্বাসের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে।

ওড়িশা সিজিমালি পাহাড়:

৮ ই ডিসেম্বর: বিতর্কের কেন্দ্র

পুরো ঘটনার কেন্দ্রবিন্দু একটাই সময়কাল—
ডিসেম্বর ২০২৩ থেকে জানুয়ারি ২০২৪ পর্যন্ত।

প্রশাসনের দাবি:

  • ওই সময় একাধিক গ্রামে গ্রামসভা করা হয়।
  • এবং প্রকল্পের পক্ষে ‘সম্মতি’ দেওয়া হয় (প্রশাসনের দাবি অনুযায়ী)।

কিন্তু স্থানীয়দের অভিযোগ সম্পূর্ণ ভিন্ন—

  • গ্রামসভাগুলো ছিল প্রহসন।
  • বহু ক্ষেত্রে জোর করে সই বা টিপছাপ নেওয়া হয়েছে।
  • এমনকি একই দিনে একাধিক গ্রামে একসঙ্গে সভা দেখানো হয়েছে।

এই অভিযোগগুলো শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয়—
আইনি আবেদনেও বলা হয়েছে যে,
সম্মতি দেখানো হয়েছিল, কিন্তু বাস্তবে আদিবাসীদের সত্যিকারের সম্মতি আদৌ ছিল না।

তবে ওড়িশা হাইকোর্টে দায়ের করা পিটিশনে অভিযোগ করা হয়েছে,
এই প্রক্রিয়ায় মোট ৯ টা গ্রামকে কেন্দ্র করে ৪ টে গ্রামসভা দেখানো হয়েছিল,
এবং সেই সভাগুলোর বৈধতা নিয়েই প্রশ্ন তোলা হয়েছে।

ওড়িশা সিজিমালি পাহাড়:

বিষয়টা ঠিক কী ছিল?

ওড়িশার রায়গড়া জেলায় অবস্থিত সিজিমালি পাহাড় এবং এর পাদদেশের গ্রামগুলো ছিল স্থানীয় কন্ধ সম্প্রদায়ের আদিবাসীদের একমাত্র বেঁচে থাকার রসদ।

জল, জঙ্গল আর জমিকে ঘিরেই তাদের জীবন ও সংস্কৃতি আবর্তিত হয়।

প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা এই পাহাড়কে দেবতা মেনে রক্ষা করে আসছে,
এবং এর প্রাকৃতিক সম্পদের ওপর ভিত্তি করেই জীবনধারণ করছে।

কিন্তু হঠাৎ এই আদিম শান্তিতে নেমে আসে কালো মেঘ।

এই পাহাড়ে মজুদ থাকা প্রায় ৩০০ মিলিয়ন টনের বেশি মূল্যবান বক্সাইট উত্তোলনের জন্য একটা বৃহৎ শিল্পগোষ্ঠী—
বেদান্ত লিমিটেড-কে দায়িত্ব দেওয়া হয়।

আদিবাসীদের অভিযোগ—
তাদের মতামত না নিয়েই, ভুয়ো গ্রামসভা গঠনের মাধ্যমে,
নকল নথি তৈরি করে এবং গ্রামবাসীদের নকল স্বাক্ষর ব্যবহার করে এই প্রকল্প চাপিয়ে দেওয়ার নীল নকশা তৈরি করা হয়েছে।

ফলে, স্বাভাবিকভাবেই এক্ষেত্রে নিজের ভিটেমাটি আর অস্তিত্ব রক্ষার এই লড়াই যখন চরমে পৌঁছায়,
তখনই পরিস্থিতি এক ভয়াবহ রূপ নেয়।

রক্তঝরা প্রতিরোধ

ও প্রচারের অন্ধকার:

২০২৩-এ শুরু হওয়া সেই বিরোধ ২০২৬ সালে এসে (দেখুন) তীব্র সংঘর্ষে রূপ নেয়।

সেই সময় সিজিমালি পাহাড় সংলগ্ন এলাকায় পুলিশ ও আদিবাসীদের মধ্যে যে ভয়াবহ ও মর্মান্তিক সংঘর্ষ ঘটেছিল, তা নিয়ে ব্যাপক বিতর্ক ও প্রশ্ন উঠেছে।

অভিযোগ অনুযায়ী, বক্সাইট খনন রুখতে যাওয়া শতাধিক গ্রামবাসী পুলিশের লাঠিচার্জে গুরুতর আহত হন।

সবচেয়ে মর্মান্তিক বিষয়—
অভিযোগ রয়েছে, আহতদের যথাযথ চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি এবং কোনো সংবাদ মাধ্যমকেও সেই দুর্গম গ্রামগুলোতে প্রবেশ করতে দেওয়া হয়নি।

আশ্চর্যের বিষয় হলো,
দেশের কোনো প্রভাবশালী বা মূলধারার সংবাদমাধ্যমকে এই অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে দেখা যায়নি।

সংবাদমাধ্যমের এই রহস্যজনক নীরবতা আজও প্রশ্ন তোলে যে,
তবে কি বড় কোনো সত্য ধামাচাপা দেওয়ার এক পরিকল্পিত লড়াই চলছে?

২০২৩-এ:
বড় শিল্পগোষ্ঠীর সার্ভে টিমকে সুরক্ষা দিতে গ্রামগুলোকে কার্যত ‘নো-এন্ট্রি’ জোন করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে।

২০২৬-এ:
সাম্প্রতিক সংঘর্ষের পর আবারও একই কৌশলে এলাকাটাকে সিল করে দেওয়া হয়েছে,
যাতে গণমাধ্যম গ্রামবাসীদের জবানবন্দি নিতে না পারে, এমন অভিযোগও সামনে আসে।

(AI Generated ছবি, ভুল থাকতে পারে।)

বিষয় হলো—
এই প্রবেশ করতে না দেওয়া হলো প্রশাসনের একটা সরাসরি পদক্ষেপ।

যখন পুলিশ বা প্রশাসন কোনো নির্দিষ্ট এলাকায় ব্যারিকেড দিয়ে দেয় বা সাংবাদিকের গাড়ি আটকে দেয়,
তখন সেটা হলো পেশি শক্তির ব্যবহার—
যা মূলত ২০২৩ এবং ২০২৬ উভয় সংঘাতের সময়ই ঘটেছিল,
যাতে মাঠ পর্যায়ের প্রকৃত ফুটেজ বা তথ্য বাইরে না আসে।

কিন্তু প্রশ্ন হলো—
এটা হল সংবাদমাধ্যমগুলোর নিজস্ব সিদ্ধান্ত বা ব্যর্থতা।

কোনো এলাকায় ঢুকতে না দিলে একজন সৎ সাংবাদিকের দায়িত্ব হলো—
সেই “বাধা দেওয়ার” খবরটাকেই বড় করে প্রচার করা।

হেডলাইন হওয়া উচিত ছিলো—
“কেন সাংবাদিকদের সিজিমালি পাহাড় সংলগ্ন এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না?”
বা “কী লুকাতে চাইছে এই নিষেধাজ্ঞার আড়ালে?”

কিন্তু মূলধারার মিডিয়া সেই বাধা দেওয়ার বিষয়টা নিয়েও কোনো উচ্চবাচ্য করেনি।

বরং তারা বিষয়টা এমনভাবে এড়িয়ে গেছে, যেন সেখানে কিছুই ঘটেনি,
আর এই চুপ করে থাকাটুকুই হলো ‘রহস্যজনক নীরবতা।’

ওড়িশা সিজিমালি পাহাড়:

কী নিয়ে আবারও আগুন জ্বলল?

মূল ট্রিগার ছিল তিনটে বিষয়: 

  • খনির জন্য রাস্তা তৈরি শুরু।
  • গ্রামবাসীদের বাধা।
  • প্রশাসনের হস্তক্ষেপ।

বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী এবারে সিজিমালি পাহাড় সংলগ্ন এলাকায় সম্ভাব্য খনি প্রকল্পের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য
একটা রাস্তা নির্মাণের কাজ শুরু হয় বলে অভিযোগ ওঠে।

এই রাস্তা আসলে খুব গুরুত্বপূর্ণ—
কারণ ভবিষ্যতে এখান দিয়েই খনিজ বের করা হবে।

অপরপক্ষে স্থানীয়দের মতে— এটা শুধু একটা সাধারন রাস্তা নয়।
বরং ভবিষ্যতে খনিজ উত্তোলন এবং পরিবহনের জন্য প্রয়োজনীয় অবকাঠামোর প্রথম ধাপ।

এরপর সরকার আবারও ওই অঞ্চলে প্রকল্প বাস্তবায়নের দিকে এগোনোর সিদ্ধান্ত নেয়,
এবং সেই লক্ষ্যে অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়।

অবশেষে এই রাস্তা তৈরি ঘিরেই ২০২৬ সালে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে।

ফলে আগের মতই প্রশ্ন উঠে আসে—
স্থানীয় মানুষের প্রকৃত সম্মতি ছাড়া এই ধরনের কাজ কতটা ন্যায়সঙ্গত?

আগের অভিযোগই আবার সামনে আসে:

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—
২০২৩ সালের যেসব অভিযোগ উঠেছিল, সেগুলোই আবার সামনে এসেছে।

  • ভুয়া গ্রামসভা আয়োজন।
  • জোর করে সম্মতি নেওয়া।
  • প্রকৃত মতামত উপেক্ষা করার অভিযোগ আবারও তোলা হয়েছে।

এমনকি স্থানীয়দের দাবি—
যাদের নাম দেখানো হয়েছে, তারা অনেকেই উপস্থিত পর্যন্ত ছিলেন না।

তাদের মতে—
যে রাস্তা তৈরি হচ্ছে, তা শুধু একটা অবকাঠামো নয়, বরং ভিটেমাটি চিরতরে হারাবার এক সম্ভাব্য সূচনা।

ফলে তারা এই কাজের আবার বিরোধিতা শুরু করে।

আর ঠিক এর পরই শুরু হয় পুলিশ ও আদিবাসীদের মধ্যে তীব্র সংঘর্ষ।

এতে বহু গ্রামবাসী আহত হওয়ার অভিযোগ উঠেছে।

প্রশ্ন উঠছে, সেই এলাকাকে বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে কেন,
যাতে কোনো সত্য বাইরে আসতে না পারে?

প্রতিনিধিত্বের সংকট:

ঘটনাটা আরও বেশি প্রশ্ন তোলে কারণ দেশের বর্তমান রাষ্ট্রপতি এবং সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী—
উভয়েই আদিবাসী সমাজের প্রতিনিধিত্বকারী হিসেবে বিশেষ পরিচিত।

আর এই প্রতিনিধিত্ব থাকা স্তত্বেও প্রশ্ন উঠছে—
মাটির স্তরে সেই সুরক্ষা ও সংবেদনশীলতা কতটা প্রতিফলিত হচ্ছে?

হওয়া উচিত ছিল তাদের রক্ষাকর্তা, অথচ পরিস্থিতি আজ ঠিক উল্টো।

রাজনীতির মঞ্চে যখন ‘আদিবাসী দরদ’ আদর্শ হয়ে উপচে পড়ে,
ঠিক তখন মাটিতে দাঁড়িয়ে থাকা ভূমিপুত্ররা কেন পুলিশের লাঠির আঘাতে রক্তাক্ত হন?

এই বৈপরীত্য হাড়ে হাড়ে বুঝিয়ে দেয়,
ক্ষমতার কাঠামোর ভেতরে পৌঁছানোর পর অনেক সময় বাস্তবের সমীকরণ বদলে যায়,
আর সেই পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি অনুভব করেন প্রান্তিক মানুষরাই।

উন্নয়ন বনাম অস্তিত্ব:

খনি হলে কী লাভ?

বক্সাইট খনি তৈরি হলে—

  • শিল্পের গতি বাড়ে।
  • রাজস্ব বাড়ে।
  • অবকাঠামো গড়ে ওঠে।
  • কিছু কর্মসংস্থানের সুযোগও তৈরি হয়।

এগুলো নিঃসন্দেহে বাস্তব।

কিন্তু এই লাভের বড় অংশই অনেক সময় বৃহৎ অর্থনৈতিক কাঠামোর ভেতরে সীমাবদ্ধ থাকে,
আর যাদের জমির ওপর দাঁড়িয়ে এই উন্নয়ন, সেই স্থানীয় মানুষ কতটা সরাসরি উপকৃত হন—
প্রশ্ন সেখানেই।

খনি না হলে কী বাঁচে?

খনি না তৈরি করে গ্রামবাসীদের সেখানেই থাকতে দিলে বেঁচে থাকে শুধু জমি নয়—
বেঁচে থাকে বন, জল, পরিবেশের ভারসাম্য আর একটা প্রাচীন জীবনব্যবস্থা।

আদিবাসী সমাজের সংস্কৃতি, বিশ্বাস, প্রকৃতিনির্ভর জীবন—
এসব টিকে থাকে তাদের জমির সঙ্গে।

তাই এই পথটা শুধু “না” বলা নয়, এটা এক ধরনের সংরক্ষণ—
প্রকৃতি আর মানুষের সহাবস্থানের।

কিন্তু এখানে কিছু প্রশ্ন থেকেই যায়—
এই প্রকল্প না হলেও রাজস্বের ঘাটতি বাস্তবে কতটা হত এবং সেই ঘাটতি কি অন্য উপায়ে পূরণ করা সম্ভব ছিল না?

যে কর্মসংস্থানের কথা বলা হচ্ছে, তার কতটা সত্যিই স্থানীয় আদিবাসীদের কাছে পৌঁছাত—
আর পৌঁছালেও, সেই অংশ কতটা উল্লেখযোগ্য হত?

কারণ অভিজ্ঞতা বলে, বড় শিল্পে অধিকাংশ দক্ষ ও স্থায়ী কাজ বাইরে থেকে আসা শ্রমিকদের হাতেই যায়,
আর স্থানীয়দের জন্য পড়ে থাকে সীমিত, অস্থায়ী বা তুলনামূলকভাবে নিম্নস্তরের কাজ।

সবচেয়ে গুরুত্বপূর্ণ—
খনি যেহেতু নির্দিষ্ট ভূগোলেই সম্ভব, প্রশ্নটা তাই “কোথায়” নয়, বরং “কীভাবে”—
স্থানীয় মানুষের প্রকৃত সম্মতি,
যথাযথ পুনর্বাসন এবং অধিকার সুরক্ষিত রেখে এই উন্নয়ন আদৌ বাস্তবায়িত হচ্ছে কি না।

ইতিহাসের পুনরাবৃত্তি?

আজকের এই বিরোধ যেন নতুন কিছু নয়—
ভারতের ইতিহাসে এর প্রতিধ্বনি বহুবার শোনা গেছে।

সাঁওতাল হুলে সিধু-কানুর নেতৃত্বে যেমন জমি ও অস্তিত্ব রক্ষার লড়াই হয়েছিল,
তেমনই কোল ও ভিল বিদ্রোহেও একই সুর ধ্বনিত হয়েছিল।

সময় বদলেছে, শাসনব্যবস্থা বদলেছে—
কিন্তু প্রশ্নটা আজও একই রয়ে গেছে:
নিজেদের জমি আর অধিকার রক্ষার লড়াই কি বারবার একই জায়গায় ফিরে আসছে?

এর আগেও ভারতে এমন এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত তৈরি হয়েছিল।
২০১৩ সালের নিয়ামগিরি পাহাড়ে খনি প্রকল্পকে কেন্দ্র করে আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে সরকারের সংঘাত সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছায়।

আদালত সেই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়—
স্থানীয় গ্রামসভাগুলোর মতামতের (ভোটের) ভিত্তিতে সিদ্ধান্ত হবে প্রকল্প হবে কি না।

সেই ভোটে আদিবাসী সমাজের অধিকাংশ খনি প্রকল্পের বিরুদ্ধে মত দেয়,
এবং শেষ পর্যন্ত তাদের সিদ্ধান্তই বহাল থাকে।

ফলে প্রশ্ন ওঠে—
যেখানে আগে স্থানীয় মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছিল,
সেখানে আজ একই ধরনের পরিস্থিতিতে সেই নীতি কতটা অনুসরণ করা হচ্ছে?

ওড়িশা সিজিমালি পাহাড়:

ক্ষমতার সমীকরণ

“দুর্বলের ওপর সবলের অত্যাচার”—
এটা শুধু প্রবাদ নয়, বহু ক্ষেত্রে এটাই বাস্তবের নির্মম প্রতিচ্ছবি বলেও অভিযোগ উঠছে। 

ঘটনাগুলোর দিকে তাকালে বারবার মনে হয়, শক্তির কাছে অধিকার যেন ক্রমশ ছোট হয়ে আসে,
আর যাদের কণ্ঠ সবচেয়ে জোরে শোনা দরকার, তারাই সবচেয়ে বেশি নীরব হয়ে যায়—
চাপের কারণে; ভয়, স্বার্থ বা সুযোগের অভাবে।

প্রশ্নটা তাই আরও অস্বস্তিকর হয়ে ওঠে—
নিরক্ষর, অর্ধশিক্ষিত, অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা বলেই কি কোনো জনগোষ্ঠীর মতামত এভাবে এত সহজে উপেক্ষা করা যায়?

তাদের জমি, তাদের জীবন, তাদের সংস্কৃতি—
এসব কি কেবল সংখ্যার হিসেবে মাপা সম্ভব?
নাকি এই দুর্বল অবস্থানটাই বারবার ব্যবহার করা হয় সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার জন্য?

সবচেয়ে বড় প্রশ্ন, ক্ষমতার কাঠামো যখন তৈরি হয়, সেখানে কি সত্যিই সবাই সমানভাবে জায়গা পায়—
নাকি কিছু মানুষ শুরু থেকেই প্রান্তে ঠেলে রাখা থাকে?

বক্সাইট খনি গড়ার তাড়নায় গণতন্ত্রে সাধারণ মানুষের মতামত তো দূর,
পরিবেশ কর্মীদের সঙ্গেও কোনো আলোচনার উদ্যোগ নেওয়া হয়নি—
বরং তাদের সঙ্গেও দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে।

এর আগেও দৃষ্টান্ত:

এর আগে ছত্তিশগড়ের ‘হাসদেও আরন্দ’ অঞ্চলেও এই একই ধরনের ঘটনা দেখা গেছিল।
সেখানে জমি শিল্পপতিদের হাতে তুলে দেওয়া হয়েছিল।

‘উন্নয়নের’ নামে আদিবাসীদের জমি দখল করে শিল্পপতিদের হাতে তুলে দেওয়ার প্রবণতা দেশে বা সেই রাজ্যে ক্রমশ যেন সাধারণ হয়ে উঠছে।

( বি: দ্র: বিভিন্ন প্রতিবেদন ও ভিডিওতে দাবি করা হয়েছে,
এই সংঘর্ষে পুলিশ এবং আদিবাসী ও সমাজকর্মী—
উভয় পক্ষেই আহতের ঘটনা ঘটেছে। )  

অন্যান্য গুরুত্বপূর্ণ:

জিতু মুন্ডা— নামটা শুনেছেন?

কী ভয়ঙ্কর কান্ড ঘটিয়েছেন জানেন?

আদিবাসী সম্প্রদায়ের একজন নিরক্ষর ও দরিদ্র মানুষ।
তাঁর নামটা আজ হঠাৎ ভাইরাল কেন জানেন?

কেন তিনি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন? 
কীভাবে একজন এমন মানুষ শিক্ষিত সমাজের মুখে সজোরে এক চড় কষিয়ে দিলেন—
সেটা কি আমরা ভেবে দেখেছি? 

কথায় বলে, গরিবের জীবনও জীবন।

কিন্তু রূঢ় বাস্তবতা হলো,
এই পৃথিবীতে দরিদ্র হয়ে জন্মে দরিদ্র হয়ে মারা যাওয়াটা আসলে এক দীর্ঘ অভিশাপ।

জেনে নিন সেই হাড়হিম করা বাস্তব ঘটনার কথা।

পড়ুন: জিতু মুন্ডা: ওড়িশার কেউনঝরের সেই হাড় হিম করা ঘটনা আসলে কী ছিল? )


( কেমন লাগে একবার ভালো করে নিরপেক্ষভাবে ভেবে দেখেছেন?

রক্ষকই যখন ভক্ষক হয়ে সাধারণ মানুষ কিংবা প্রকৃতিকে শোষণ করে,
তখন বিষয়টা ঠিক কেমন লাগে বলুন তো?

আচ্ছা বলুন তো, কুম্ভ মেলা আগে, না মানুষের জীবন—
সভ্যতা আগে, না সাময়িক আয়োজন?

এবারে বলুন—

  • দেড় শতাব্দী ধরে যারা নিঃশব্দে আমাদের অক্সিজেন দিয়েছে।
  • তপ্ত দুপুরে আমাদের শীতল ছায়া দিয়েছে।
  • মাটির ক্ষয় রোধ করে প্রকৃতিকে রক্ষা করেছে।
  • শত শত পশুপাখির নিরাপদ আশ্রয় জুগিয়েছে।
  • আমাদের বিষাক্ত নিঃশ্বাস শুষে নিয়ে পৃথিবীতে বাসযোগ্য করে রেখেছে।
  • অনেকের বয়স ১০০-১৫০ বছর পর্যন্ত। 
  • এরা কথা বলতে পারে না, প্রতিবাদ জানে না, এদের পুলিশ, আদালত নেই বলেই কি ক্ষমতায় থাকলেই, আজ তাদেরই ব্যবস্থাপনার নামে নির্দ্বিধায় সমূলে মনে হলেই হত্যা করা যায়?

সেখানে গণতন্ত্রের বুকে দাঁড়িয়ে সাধারণ মানুষের মতামত, ইচ্ছা-অনিচ্ছার কোনো মূল্য নেই?

তবে কিসের গণতন্ত্র?

জেনে রাখুন ভেতরের সেই আসল কাহিনি, যা রীতিমতন আপনাকে ভাবিয়ে তুলবে।

পড়ুন: রক্ষকই যখন ভক্ষক— তখন প্রকৃতিকে বাঁচাবে কে? )

একটা বিশেষ নিবেদন:

[ আপনাদের অকুণ্ঠ ভালোবাসাই Articlesবাংলা-র পথ চলার আসল এবং একমাত্র পাথেয়।

বাঙালির সমৃদ্ধ মনন, গভীর চিন্তন আর প্রাচীন থেকে সমসাময়িক–
বাস্তবতার ভেতর দিয়ে আমরা খুঁজি সেই প্রশ্নগুলো– যেগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু অনেক সময় উপেক্ষিত।
ইতিহাসের ধুলোমাখা পাতা থেকে শুরু করে আজকের জ্বলন্ত সামাজিক বাস্তবতা–
সব কিছুকেই আমরা দেখি নিরপেক্ষ চোখে,
বিশ্লেষণের চেষ্টা করি যুক্তির আলোয়, আর বোঝার চেষ্টা করি গভীরভাবে।


কেন আমাদের সাথে পথ চলবেন?

কারণ আমরা বিশ্বাস করি–
একটা সমাজ বদলায় তখনই,
যখন সে সমাজের মানুষরা সচেতন হয়, প্রশ্ন করতে শেখে এবং ভাবতে শেখে।

আমাদের লক্ষ্য

সমাজকে আরও সচেতন ও শিক্ষিত করা ও হওয়া।
মানসিকভাবে সুস্থ ও যুক্তিনির্ভর করে তোলা ও হওয়া।
পরবর্তী প্রজন্মের জন্য একটা আরও ভালো ও দায়িত্বশীল সমাজ উপহার দিয়ে যাওয়া।
কারণ সচেতন ও শিক্ষিত সাধারণ মানুষের একতার চেয়ে শক্তিশালী আর কিছু হয় না।
আর সেখানেই আসে আসল পরিবর্তন।


যৌথ অগ্রযাত্রা

আমাদের বাবা-ঠাকুরদাদাদের সেই যৌথ পরিবার, সমৃদ্ধশালী, সুখী পরিবার আজ প্রায় বিলুপ্ত।
তাই একে অপরের ভুল-ত্রুটি শুধরে দিয়ে, রাগ-হিংসে, দ্বেষ-বিদ্বেষ, ঈর্ষা, ঘৃণা ছুঁড়ে ফেলে দিয়ে যৌথ পরিবার হয়ে চলুন একসাথে সবাই মিলে এগিয়ে চলি।
সমাজের স্বার্থে প্রতিটা লেখাকে (যেটা আপনার কাছে গুরুত্বপূর্ণ) নিজের সামাজিক বার্তা হিসেবে বিবেচনা করে,
আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাঁদেরও পড়তে, জানতে একটা সুযোগ করে দিন।
আপনার-আমার ছোট্ট ছোট্ট পদক্ষেপ একদিন অনেক বড় কিছু ঘটাতেই পারে।
আপনার ইমেইল আইডি দিয়ে বাঙালির পরিবারে যুক্ত হন,
এরপর যখনই কোনও নতুন লেখা এই ওয়েবসাইটে প্রকাশিত হবে–
সরাসরি সবার আগে তা পৌঁছে যাবে আপনার ইনবক্সে।
আপনাদের মূল্যবান মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাই কমেন্ট করে আমাদের সমৃদ্ধ করবেন, এই আশা রইল।


আমাদের অঙ্গীকার

আসুন–
অস্তিত্ব সংকট ও ক্রমাগত পিছিয়ে পড়া গ্লানি মুছে ফেলে, বাঙালির হারানো মর্যাদাকে পুনরুদ্ধার করি।
চিন্তা আর শব্দের শক্তিতে বাঙালির বুদ্ধিবৃত্তিক চর্চাকে বিশ্বমঞ্চে আরও একবার প্রতিষ্ঠিত করার চেষ্টা করি।
বিশ্ব জানুক–
সেই বাঙালির গৌরব আজও অক্ষুন্ন।
জানুক–

বাঙালি জাতি যুগে যুগে তাঁর দেশ তথা পৃথিবীকে কীভাবে ঋদ্ধ ও সমৃদ্ধ করেছে।

ধন্যবাদ! ]

"প্রতিটা নতুন লেখা– সরাসরি ও সবার আগে আপনার ইনবক্সে।

ইমেইল দিয়ে যুক্ত হন বাঙালির পরিবারে।"

We don’t spam! Read our privacy policy for more info.

About Articlesবাংলা

Articlesবাংলা
Welcome to Articlesবাংলা – a vibrant hub of words, ideas, and creativity. This website is the personal archive and creative expression of Tanmoy Sinha Roy, a passionate writer who has been exploring the art of writing for more than seven years. Every article, prose-poem, and quotation you find here reflects his journey, experiences, and dedication to the written word. Articlesবাংলা aims to inspire readers by offering thought-provoking insights, celebrating the richness of Bengali language and literature, and creating a space where ideas, imagination, and culture connect. Whether you are seeking literary reflections, prose-poems, diverse articles, or meaningful quotations, you are invited to explore, reflect, and be inspired.

Check Also

জিতু মুন্ডা কাঁধে প্লাস্টিকে মোড়ানো দিদির কঙ্কাল নিয়ে গ্রামের পথ ধরে হাঁটছেন, কেউনঝর ওড়িশার মর্মান্তিক ঘটনা।

জিতু মুন্ডা: ওড়িশার কেউনঝরের সেই হাড় হিম করা ঘটনা আসলে কী ছিল?

অসহয়তার সীমা কোথায়? জিতু মুন্ডা— আদিবাসী সম্প্রদায়ের নিরক্ষর ও দরিদ্র মানুষ। তাঁর নামটা আজ হঠাৎ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *