Articlesবাংলায় আপনাকে স্বাগত!এই ওয়েবসাইট আপনাদের জন্য একদম নতুন ও আধুনিক ভাবনায় সাজানো হয়েছে।এই একই ওয়েবসাইটে আপনি পাবেন নানান বিষয়ের ওপর গভীর বিশ্লেষণধর্মী, বোধকে নাড়িয়ে দেওয়ার মত দুর্দান্ত ও ব্যতিক্রমী সব লেখা।এখানে প্রতিটা লেখা শুধু পড়ার জন্যে নয়– ভাবনার গভীরে ডুবে যাওয়ার জন্যে। প্রতিটা সৃষ্টি আপনাকে নতুন করে ভাবাবে।আইন থেকে সমাজ। রাজনীতি থেকে প্রযুক্তি। বিজ্ঞান থেকে দর্শন। মনস্তত্ত্ব থেকে ইতিহাস। প্রেম, বিরহ, রহস্য, রোমাঞ্চ। মহাকাশ থেকে মানবমনের গভীর অন্ধকার— অতীত, বর্তমান ও ভবিষ্যতের অজানা সেইসব সত্য এখানে আলোচনার বিষয়।এই প্ল্যাটফর্মের প্রতিটা লেখা এক একটা যাত্রা। যে যাত্রায় আমাদের বাঙালি পরিবারের প্রিয় ও গুণী পাঠক শুধু দর্শক নয়—সহযাত্রী।একজন প্রকৃত বাঙালি হয়ে, যদি বাংলা শব্দের সেই অনন্ত শক্তিকে জানতে চান, চিনতে চান ও মন-প্রাণ দিয়ে উপলব্ধি করতে চান— তাহলে আপনি একদম ঠিক জায়গাতেই এসেছেন।এখানে কোনো পক্ষপাত নেই। কোনো অন্ধবিশ্বাস নেই। কোনো রাজনৈতিক বা ধর্মীয় চশমা নেই। আছে কেবল যুক্তি, মনন, এবং মানুষের মঙ্গলচিন্তা।তাই পাশে থাকুন, সাথে থাকুন আমাদের সঙ্গে জুড়ে ‘বাঙালির পরিবার’ হয়ে এক আত্মায়।একজন প্রকৃত বাঙালি হয়ে মানুষের উপকারের স্বার্থে, লেখাগুলোকে এত শেয়ার করুন, যে সমাজের অন্যান্যরাও জানতে পারে, বুঝতে পারে, সচেতন হতে পারে।ইমেইল আইডি দিয়ে "বাঙালি পরিবারের" ঘরের মানুষ হন।চলুন বাঙালিকে বিশ্বের দরবারে বারে বারে তুলে ধরি একসাথে, সবাই মিলে।বিশ্ব জানুক–বাঙালি কি? ভারত কি? বাংলা শব্দের শক্তিই বা কতটা?প্রতিনিয়ত বাঙালির পেজে চোখ রাখুন নতুন নতুন সব গভীর বিশ্লেষণধর্মী লেখা পেতে।ধন্যবাদ!! 🤝 🙏 🙋‍♂️ 👍
Breaking News

সভ্যতার সংকট: সততার সীমা অতিক্রমের পরিণতি জানেন?

সততার অগ্নিপরীক্ষা:

আদর্শই যখন অভিশাপ

সততার মূল্য— এই কথাটা যতটা সহজ শোনায়, বাস্তবে এর উত্তরটা ততটাই অস্বস্তিকর।

যদিও তুলনামূলকভাবে বাঙালি IAS বা IPS অফিসারের সংখ্যা বেশ কম।
এর এক প্রধান কারণ হল UPSC পরীক্ষার প্রস্তুতি মূলত ইংরিজি ও হিন্দি-কেন্দ্রিক।

ফলে অনেক বাঙালি ছাত্র-ছাত্রীই এই ট্রানজিশনে সমস্যায় পড়ে।

তবুও, প্রশ্নটা অন্য জায়গায়। 

আপনি বা আপনার বাড়ির কেউ কি UPSC পরীক্ষার জন্য কঠিন প্রস্তুতি নিচ্ছেন?
অক্লান্ত পরিশ্রম করছেন?

স্বপ্ন একজন সৎ IAS বা IPS হয়ে সমাজের তথা দেশের জন্য কাজ করার?

নাকি শুধু IAS বা IPS হওয়াটাই লক্ষ্য? 

এই দুইয়ের মধ্যে বিস্তর পার্থক্য আছে।
আর সেই পার্থক্যের মূল্য সবাই দিতে পারে না।

তাই প্রশ্নটা খুব সহজ—
তিনি কি সেই সততার চরম মূল্য দিতে প্রস্তুত?

নিশ্চয়ই ভাবছেন, হঠাৎ এমন প্রশ্ন কেন?

২০২৪-২০২৬ সালের পরিসংখ্যানে ভারতে বর্তমানে কর্মরত মোট IAS অফিসারের সংখ্যা প্রায় ৫,৫৭৭ জন
এবং IPS অফিসারের সংখ্যা প্রায় ৪,৫৯৪ জন।

এত বিপুল সংখ্যক আধিকারিকের ভিড়ে আমার এই প্রশ্ন হয়ত অনেকের কাছে ভিত্তিহীন বা যুক্তিহীন মনে হতে পারে।
কিন্তু আজ যে বিশেষ ঘটনার কথা উল্লেখ করব,
তা আমাদের প্রশাসনিক কাঠামোর এক কঠিন বাস্তবকে আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়।

আসলে কিছু মানুষ সততার সংজ্ঞাকে এতটাই উঁচুতে নিয়ে যান যে,
প্রচলিত সিস্টেমের কাছে তা অসহনীয় হয়ে ওঠে।

বর্তমান সমাজ ও প্রশাসনিক বাস্তবতায় আপনাকে সততারও একটা লিমিট বা সীমা রেখে চলতে হবে।

আর এভাবেই আপস করতে করতে আগামী ২০০ বছর পর আমাদের পরবর্তী প্রজন্ম যে সমাজের রূপ দেখবে,
তা হবে পৃথিবীর বুকে এক জীবন্ত নরক—
যেখানে দুর্নীতির সাথে প্রতিদিন সহবাস করাই হবে অলিখিত নিয়ম।

কিংবা ধরুন এই বিশাল ব্যবস্থার মধ্যে দাঁড়িয়ে যদি বলা হয়—
“সৎ মানুষের জায়গা নেই”— তাহলে সেটা নিছকই অতিরঞ্জন।

কিন্তু…

সব গল্প সংখ্যায় ধরা যায় না।
কিছু গল্প; সিস্টেমের অন্ধকার কোণ থেকে উঠে আসে।

আর আজ আপনাদের সামনে তেমনি দুটো বাস্তব কাহিনির বিষয়ে জানাবো।

সততার মূল্য:

যখন সত্যি রক্ত ঝরায়

এখানেই প্রথমবার আমরা বুঝতে পারি, সততার মূল্য শুধু নৈতিক নয়—
কখনও কখনও তা শারীরিকও হয়ে ওঠে।

উত্তরপ্রদেশের হাতরাসের এক মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা রিঙ্কু সিং রাহির গল্পটা কোনও সিনেমার চিত্রনাট্য নয়, বরং এক রূঢ় বাস্তবতা।

২০০৮ সালে মুজাফফরনগরের সমাজকল্যাণ আধিকারিক হিসেবে যোগ দিয়েই তিনি বহু  কোটি টাকার এক বিশাল দুর্নীতি ফাঁস করেন।
যেখানে ভুয়ো অ্যাকাউন্ট খুলে সরকারি টাকা আত্মসাৎ করা হচ্ছিল।

একজন (দেখুন) আদর্শ ও দায়িত্ববান অফিসারের যা কর্তব্য, তিনি কিন্তু ঠিক তাই করেছিলেন।
কিন্তু প্রতিদান হিসেবে ব্যবস্থা নেওয়ার বদলে, সহযোগিতার বদলে,
সিস্টেমের এক অংশ উল্টেই তাঁকে লক্ষ্যবস্তু বানিয়ে দিল, অপরাধী বানিয়ে দিল।

অর্থাৎ তিনি শুধু ফাইল ঘেঁটেই থেমে থাকেননি।
তিনি হাত দিয়েছিলেন এমন এক জায়গায়—
যেখানে টাকা, ক্ষমতা আর প্রভাব একসাথে জড়িয়ে থাকে।

তিনি সেটাকে সামনে নিয়ে আসেন।
আর ঠিক সেখানেই—
তিনি “অফিসার” থেকে “সমস্যা” হয়ে ওঠেন।

রক্তাক্ত সততা:

২০০৯ সালের ২৬শে মার্চ।
নিজের আবাসনে ব্যাডমিন্টন খেলার সময় দুই আততায়ী তাঁকে লক্ষ্য করে অতর্কিতে এলোপাথাড়ি গুলি চালায়।

একবার না, দুবার না—
সাতবার গুলি লাগে।

গুলিগুলো শুধু শরীরে লাগেনি—
একটা অদৃশ্য সীমারেখা টেনে দিয়েছিল।

কোথায় থামতে হয়,
সেটা যেন তাঁকে মনে করিয়ে দেওয়া হয়েছিল।

গুলিগুলোর মধ্যে কয়েকটা লাগে তাঁর মুখে, ফলে চোয়াল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
এমনকি এই হামলায় তিনি একটা চোখের দৃষ্টি হারান, শরীরেও থেকে যায় সেই আঘাতের স্থায়ী চিহ্ন।

অলৌকিকভাবে তিনি বেঁচে ফিরলেও সিস্টেমের লড়াই শেষ হয়নি।

মানসিক হেনস্থা ও প্রত্যাবর্তন:

যিনি জীবন বাজি রেখে দুর্নীতি রুখতে চাইলেন, প্রতিদানে তাঁকেই ২০১২ সালের তথ্যের অধিকার আইনের প্রয়োগে,
তথ্য চাওয়ার অপরাধে মানসিক হাসপাতালে পাঠানো হল।

উদ্দেশ্য ছিল একটাই—
তাঁর বিশ্বাসযোগ্যতা নষ্ট করে, মানসিকভাবে ভেঙে ফেলে দুর্নীতির তদন্ত ধামাচাপা দেওয়া।

হার না মানা এক জেদ:

এই পরিস্থিতিতে দাঁড়িয়ে হয়ত ৯০% আধিকারিক থেমে যেতেন বা পিছিয়ে আসতেন।

কিন্তু অদ্ভুতভাবে তিনি তখনও থামেন তো নিই, বরং আবার উঠে দাঁড়ালেন—
UPSC পাশ করলেন এবং IAS হলেন।

এখানেই কিন্তু গল্পটা বদলে যেতে পারতো।
কিন্তু সব গল্পে ‘হ্যাপি এন্ডিং’ লেখা থাকে না।

সততার মূল্য: ভাঙনের শুরু

IAS হওয়ার পর,
বহু কোটি টাকার দুর্নীতি ফাঁস করে গুলির সামনে দাঁড়িয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে আসার পরও তাঁর আদর্শ,
সততায় একচুল ভাঙন ধরেনি।

আর এখানেই মনে হয় বর্তমান সমাজব্যবস্থা অনুযায়ী তিনি তাঁর সততার লিমিট ক্রস করেছেন।

সেই একই মানসিকতা নিয়ে শাহজাহানপুরে SDM হিসেবে পোস্টিং হলে,
সেখানেও তিনি নিয়মের শাসন কায়েম করতে গিয়ে তীব্র বাধার মুখে পড়েন।

  • কঠোর।
  • সোজাসাপ্টা।
  • আপসহীন।

একটা ছোট ঘটনা, কিন্তু বড় বার্তা বহন করে।

একজন কর্মচারীকে প্রকাশ্যে শৌচকর্ম করতে দেখে তিনি সরাসরি ব্যবস্থা নিতে বলেন।

কারও কাছে এটা ‘অতিরিক্ত কঠোরতা বা বাড়াবাড়ি।’
আবার কারও কাছে ‘প্রশাসনিক শৃঙ্খলা।’

কিন্তু এখান থেকেই শুরু হয় অস্বস্তি।
কারণ—
প্রশাসন শুধু নিয়মে চলে না,
চলে অদৃশ্য বোঝাপড়া, সম্পর্ক আর একটা নীরব ভারসাম্যে।

যেখানে সবাই জানে—
কী করা উচিত,
আর কী ‘না করাই ভালো।’

তিনি সেই অলিখিত সীমারেখা মানেননি।

(দেখুন) ফল?

  • প্রথমে অস্বস্তি।
  • তারপর বিরোধিতা।
  • তারপর একঘরে করে দেওয়া।

ধীরে ধীরে—
তাঁকে সরিয়ে দেয়া হল মূল কাজ থেকে।
“অ্যাটাচমেন্ট” পোস্টিং দেওয়া হল।

অর্থাৎ ফাইল আছে, অফিস আছে—
কিন্তু দায়িত্ব নেই।

যেখানে একজন অফিসারের সবচেয়ে বড় শক্তি— তাঁর কাজ।

সেটাই কেড়ে নেয়া হল।

  • বেতন আসছে নিয়ম করে।
  • পদবী অক্ষত।

কিন্তু বাস্তবে?

তিনি নিষ্ক্রিয়।

এটা কোনও শাস্তির কাগজে লেখা রূপ নয়— বরং তার থেকেও ভয়ংকর।

কারণ এখানে আপনাকে ভাঙা হয় না,
আপনাকে ধীরে ধীরে “অপ্রাসঙ্গিক” করে দেওয়া হয়।

একজন মেধাবান, কর্মক্ষম, দায়িত্ববান, আদর্শবান ও সৎ মানুষের জন্যে এর চেয়ে বড় মানসিক শাস্তি,
অত্যাচার আর কী হতে পারে?

সততার মূল্য: শেষ সিদ্ধান্ত

  • এই অবস্থাটা একদিনের না।
  • এক সপ্তাহের না।
  • এক মাসেরও না।

বরং মাসের পর মাস—
তিনি এমন এক জায়গায় বসে আছেন, যেখানে তাঁর থাকার কোনও বাস্তব অর্থ নেই।

  • না কোনও ফিল্ড ওয়ার্ক।
  • না কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা।
  • আর না কোনও প্রভাব।

শুধু—
একটা চেয়ারে বসে থাকা আর মাসের শেষে বেতন পাওয়া।

এই জায়গায়—
অনেকেই হয়ত হাসিমুখে মানিয়ে নিতেন।

ভাবতেন—

“অনেক তো হল আদর্শ, আর কেন?

এবার একটু নিজে এবং নিজের পরিবারের কথা ভেবে বাঁচি।
একটাই তো জীবন!

কাজের প্রেসার নেই, টেনশন নেই— তবু মাসের শেষে টাকাটা ঠিকই আছে।

ওটাই তো এখন দ্বিতীয় ভগবান, সবকিছু।”

কিন্তু দুর্ভাগ্যবশত,
শেষ পর্যন্ত তিনি নিজের আদর্শের কাছেই আবারও থেমে গেলেন।

আবারও ক্রস করলেন সততার লিমিট—
শেষ পর্যন্ত তিনি বিবেক দংশনে, একবুক চাপা যন্ত্রণায় নিজের স্বপ্নের কাজ থেকে ইস্তফা দিলেন ২০২৬ সালের ৩১ মার্চ।

খুব সরাসরি তিনি একটা কথা বলেন—

  • “এই সিস্টেমের ভেতরে আর একটা সিস্টেম আছে।
  • অদৃশ্য।
  • অলিখিত।
  • কিন্তু প্রবল শক্তিশালী।”

যেখানে আপনাকে হারানোর জন্য, দমিয়ে রাখার জন্য, কোনও শাস্তির দরকার হয় না।
কোনও বরখাস্তের দরকার হয় না।
শুধু আপনাকে ধীরে ধীরে কর্মহীন, প্রভাবহীন ও গুরুত্বহীন করে দেওয়া হয়।

এটাই সেই “নীরব বন্দিত্ব”—
যেখানে আপনি বাইরে থেকে মুক্ত, কিন্তু ভেতরে সম্পূর্ণ আটকে।

তিনি বন্দিত্ব মেনে নেননি।
কারণ কাজ না করে বেতন নেওয়া, তাঁর কাছে শুধু প্রশাসনিক সমস্যা ছিল না।
ছিল এক নৈতিক বিশ্বাসঘাতকতা।
আর তাই তিনি বেরিয়ে আসেন।

হার মেনে নয়—
নিজেকে বাঁচিয়ে।
সিস্টেমকে হারিয়ে।

আর ঠিক এখানেই লক্ষ লক্ষ মানুষের সাথে এই মানুষটার উচ্চতার পার্থক্য।

আরেক অস্বস্তিকর নাম:

রিঙ্কু সিং রাহির সেই লড়াইয়ের পর এবার আসা যাক ভারতের প্রশাসনিক ইতিহাসের আর এক অস্বস্তিকর নাম—
তুকারাম মুন্ধের কাহিনিতে।
যিনি ভারতের সবচেয়ে খারাপ IAS অফিসার হিসেবে পরিচিত।

কেন?

কারণ কোনও নেতা, কোনও বিভাগই তাঁকে বেশিদিন সহ্য করতে পারেনি।
টেনেটুনে বড়জোড় ১০ মাস।

তাঁর সততাকে কোনও আপস দিয়েই কেনা সম্ভব হয়নি।

রিঙ্কু সিং রাহি যদি দুর্নীতির বুলেটের সামনে বুক পেতে দিয়ে থাকেন,
তবে তুকারাম মুন্ধে হলেন সেই আধিকারিক,
যিনি বিগত ২১ বছরের কর্মজীবনে ২৫ বারেরও বেশি বদলির (Transfer) শিকার হয়ে সিস্টেমের ভীত নাড়িয়ে দিয়েছেন।

তুকারামের লড়াই:

মহারাষ্ট্রের বিড় (Beed) জেলার তাদসোনা গ্রামের তুকারাম মুন্ধের এই (দেখুন) লড়াই শুরু হয়েছিল
চাকরির একদম গোড়া থেকেই।

চাকরিতে যোগ দেওয়ার তৃতীয় দিন।
অনেকেই তখন ফাইল বোঝে, লোক চেনে, পরিবেশ বুঝে নেয়।

কিন্তু তিনি?
একজন প্রভাবশালী রাজনৈতিক নেতার বেআইনি বার (Bar) বন্ধ করে দেওয়ার দুঃসাহস দেখান।

এটা শুধুই প্রশাসনিক পদক্ষেপ ছিল না—
এটাও ছিল এক বার্তা:
“নিয়ম সবার জন্য সমান।”

ফলাফল?

প্রথম ট্রান্সফার।

যেখানে গেছেন,

সেখানেই অস্বস্তি:

এরপর তাঁর দ্রুত বদলি হয় মুম্বাইয়ে।
কিন্তু যারা ভেবেছিলেন সেখানে গিয়ে তিনি শান্ত থাকবেন, তাঁরা ভুল ভেবেছিলেন।

মুম্বাইয়ে এসেই তিনি প্রায় ১৮০ কোটি টাকার একটা অবৈধ প্রজেক্টের কাজ বন্ধ করে দেন।

তবে এবার আর বিষয়টা ছোট ছিল না।
কারণ টাকা যত বড় হয়, তার সঙ্গে জড়িয়ে থাকা স্বার্থও তত বড় হয়।

আর ঠিক সেখানেই—
তিনি আবার “অস্বস্তিকর” হয়ে ওঠেন।

এক বিভাগ থেকে আরেক বিভাগ:

তাঁকে আবার সরানো হল।

এবারে পাঠানো হল সেলস ট্যাক্স ডিপার্টমেন্টে।
ধারণা—
“এবার হয়ত একটু শান্ত থাকবে।”

কিন্তু কিছু (দেখুন) মানুষ আছেন, যারা জায়গা বদলালেও স্বভাব বদলায় না।
সততার লিমিট ক্রস করেই ছাড়ে।

সেখানেও তিনি প্রায় ৩১০ কোটি টাকার ট্যাক্স জালিয়াতি ফাঁস করেন।

ফলে আবারও সেই একই চিত্র—

  • তদন্ত।
  • চাপ।
  • অস্বস্তি।
  • আর শেষমেশ ট্রান্সফার।

যেখানে সমস্যা নেই,

সেখানেই তিনি সমস্যা:

অনেক নেতা মনে করেছিলেন শিক্ষা বিভাগে তো আর বড় কোনও দুর্নীতির সুযোগ নেই,
তাই সেখানে তিনি অন্তত শান্ত থাকবেন।

কিন্তু সমস্যা জায়গায় ছিল না—
সমস্যা ছিল তাঁর কাজ করার পদ্ধতিতে।

তিনি দেখলেন—
শিক্ষক-শিক্ষিকাদের অনুপস্থিতি একটা নরমাল বিষয় হয়ে দাঁড়িয়েছে।

তিনি সেটা ‘নরমাল’ থাকতে দেননি।
১২% থেকে নামিয়ে আনলেন ২%-এ।

সংখ্যাটা ছোট মনে হতে পারে,
কিন্তু এর মানে কি জানেন?

হাজার হাজার ক্লাসে শিক্ষক-শিক্ষিকা উপস্থিত।
হাজার হাজার ছাত্র-ছাত্রী নিয়মিত শিক্ষা পাচ্ছে।

কিন্তু…

যেখানে পরিবর্তন আসে, সেখানেই প্রতিরোধও আসে।

তাই তাঁর বিরুদ্ধে মামলা হল।
প্রাণনাশের হুমকিও এল।

তাহলে তিনি “খারাপ” কেন?

এখানেই সবচেয়ে অদ্ভুত জায়গাটা।

যে মানুষ—

  • আইনের সম্মানার্থে বেআইনি ব্যবসা বন্ধ করে।
  • কোটি কোটি টাকার দুর্নীতি ধরে।
  • শিক্ষা ব্যবস্থাকে উন্নত করে।

তাকেই বলা হয়— “সবচেয়ে খারাপ IAS.”

কার চোখে?

যাদের কাছে নিয়ম মানা অসুবিধে।
তাদের কাছে নিয়ম মানানো মানুষটাই সবচেয়ে বড় সমস্যা।

এই অন্ধকারের শেষ কোথায়?

রিঙ্কু সিং রাহি বা তুকারাম মুন্ধের মতো মানুষদের কাহিনী এক জায়গায় মিলে যায়।

  • একজনকে— নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে।
  • আরেকজনকে— বারবার সরিয়ে দেওয়া হয়েছে।

পদ্ধতি আলাদা, কিন্তু বার্তা একটাই—
সিস্টেম কখনও কখনও “সততার লিমিট ক্রস” করা মানুষকে সহজে হজম করতে পারে না।

আর এই দুই ঘটনা আমাদের আরও একটা বার্তা দেয়—
বর্তমান কাঠামোতে সততা অনেক ক্ষেত্রে আর গুণ নয়, এটা একটা ঝুঁকিপূর্ণ অপরাধ।

পাশাপাশি বর্তমান সমাজ আমাদের শিখিয়ে দিচ্ছে যে, টিকে থাকতে হলে সততার একটা লিমিট মেনে চলতে হবে।

আর ঠিক এই আপস করার সংস্কৃতিই আমাদের সমাজকে ধীরে ধীরে সেই “জীবন্ত নরকের” দিকে নিয়ে যাচ্ছে,
যার ভয়াবহ মাশুল গুনবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম।

কারণ এই সমাজ আপস করে করে আমাদেরই হাতে ধরেই তৈরি করা,
যেখানে আগামী ২০০ বছর পর ন্যায়বিচার কেবল রূপকথায় থাকবে।

তুকারাম মুন্ধে কোনও নিখুঁত নায়ক নন।
কিন্তু তিনি একটা প্রশ্ন আমাদের সামনে তুলে দেন—
আপনি যদি নিয়ম মেনে চলেন, তাহলে কি আপনি “ভালো অফিসার?”

না কি—
আপনি হয়ে যান “অস্বস্তিকর?”

সবচেয়ে বড় কথা—
আপনি বা আপনার বাড়ির সেই মানুষ কি প্রস্তুত,
“খারাপ অফিসার” হিসেবে চিহ্নিত হওয়ার জন্য?

অন্যন্য গুরুত্বপূর্ণ:

( এবারে জেনে নিন সেই বাস্তব, ভয়ঙ্কর ঘটনা,
যা আপনাকে ভাবতে বাধ্য করবে আপনার পরিবার সম্পর্কে।

টিসিএস নাসিক পশ কেস এবং মহারাষ্ট্রের অমরাবতী কেস—

এই দুই ঘটনার নেপথ্যের সত্য জানলে আপনি আজ শিউরে উঠবেন।

আপনি কি একজন মেয়ে?

অথবা আপনার পরিবারে এমন কোনও মেয়ে আছে—

যে প্রতিদিন নিজের স্বপ্ন বা ক্যারিয়ার গড়তে প্রাইভেট সেক্টরে কাজ করতে যায়?

একবার স্থির হয়ে ভাবুন তো—
আপনার বাড়ির আদরের মেয়েটা প্রতিদিন যে কর্পোরেট অফিসের
চার দেওয়ালে দিনের ১০-১২ ঘন্টা সময় কাটাচ্ছে,

সেই জায়গা সম্পর্কে আপনি নিজে কি কোনদিনও বিস্তারিত খোঁজখবর নিয়েছেন?

কখনও কি সময় বের করে গেছেন সেই অফিসের পরিবেশ দেখতে?

কথা বলেছেন সেই অফিসের ঊধ্বর্তন কর্তৃপক্ষের সঙ্গে?

কেন বললাম এ কথা?
নিজেই জেনে নিন, উত্তর পেয়ে যাবেন।

পড়ুন: টিসিএস নাসিক পশ কেস, অমরাবতী কেস– কী সেই ভয়ঙ্কর ঘটনা? )

একটা বিশেষ নিবেদন:

[ Articlesবাংলা, আমার-আপনার পরিবার।
আপনাদের জন্যেই এই ওয়েবসাইটের জন্ম।

তাই আরও বিভিন্ন দুর্দান্ত টপিকের ওপরে এরকমই সব
বিশ্লেষণধর্মী লেখা পেতে নিয়মিত আমাদের পেজে চোখ রাখুন।

আপনার প্রতিবেশি, বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন তথা সমাজের স্বার্থে
আপনার যে লেখাটা গুরুত্বপূর্ণ মনে হবে,
আপনি সেই লেখাকে শেয়ার করে পৌঁছে দিন তাঁদের কাছে,
যাতে তাঁরাও জানার, বোঝার সুযোগটুকু পান আপনাদের মাধ্যমে।  

ইমেইল আইডি দিয়ে আমাদের বাঙালির পরিবারের একজন
প্রিয় মানুষ হয়ে উঠুন।

এরপর এই ওয়েবসাইটে যখনই কোনও লেখা প্রকাশিত হবে,
সবার আগে আপনি পেয়ে যাবেন নোটিফিকেশন—
সরাসরি আপনার ইনবক্সে।

এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানার অপেক্ষায় রইলাম।

চলুন বাঙালিকে বিশ্বের দরবারে সবাই মিলে একসাথে বারবার তুলে ধরি
চিন্তা, চেতনা আর শব্দের শক্তিতে— একসাথে, সবাই মিলে।

বিশ্ব জানুক—
আমাদের ভারত কি?
বাঙালি কি?
বাংলা শব্দের ক্ষমতাই বা কি? ]

"প্রতিটা নতুন লেখা– সরাসরি ও সবার আগে আপনার ইনবক্সে।

ইমেইল দিয়ে যুক্ত হন বাঙালির পরিবারে।"

We don’t spam! Read our privacy policy for more info.

About Articlesবাংলা

Articlesবাংলা
Welcome to Articlesবাংলা – a vibrant hub of words, ideas, and creativity.This website is the personal archive and creative expression of Tanmoy Sinha Roy, a passionate writer who has been exploring the art of writing for more than seven years.Every article, prose-poem, and quotation you find here reflects his journey, experiences, and dedication to the written word.Articlesবাংলা aims to inspire readers by offering thought-provoking insights, celebrating the richness of Bengali language and literature, and creating a space where ideas, imagination, and culture connect.Whether you are seeking literary reflections, prose-poems, diverse articles, or meaningful quotations, you are invited to explore, reflect, and be inspired.

Check Also

স্বর্গীয় আলোর সিঁড়ির সামনে সাদা শাড়িতে হাত নেড়ে বিদায় জানাচ্ছেন আশা ভোঁসলে–এর প্রতীকী চিত্র।

আশা ভোঁসলে: বিদায়, সুরের খরস্রোতা সিন্ধু!

আশা ভোঁসলে: অবিনশ্বর সুরের অগ্নিকন্যা সংগীতের জগতে কিছু কন্ঠ থাকে যা শুধু কানে পৌঁছায়, আর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *