ভারতে মেয়েদের নিরাপত্তা প্রসঙ্গে আজ কিছু বাস্তব সত্যিটা আপনাদের জেনে নেওয়া অত্যন্ত প্রয়োজন।
ভারতের মানচিত্রে নারী নিরাপত্তা আজ এক বিরাট প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে।
নির্ভয়া থেকে শুরু করে উনাও, কাঠুয়া কিংবা অতি সাম্প্রতিক আরজিকর—
প্রতিটা ঘটনা কেবল একটা অপরাধ নয়,
বরং আমাদের রাষ্ট্রীয় এবং সামাজিক কাঠামোর ব্যর্থতার এক একটা জীবন্ত দলিল।
প্রশ্ন উঠছে,
যে দেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে, সেখানে অপরাধীরা কেন অবলীলায় ঘুরে বেড়ায়?
কেন আইন শক্তিশালী হওয়া সত্বেও তার প্রয়োগ অপরাধীর মনে ত্রাস সৃষ্টি করতে পারছে না?
ভারতে মেয়েদের নিরাপত্তা:
পরিসংখ্যানের আড়ালে
লুকোনো ট্র্যাজেডি
ধর্ষণের পরিসংখ্যান একটা অত্যন্ত জটিল ও বিতর্কিত বিষয়,
কারণ সামাজিক লজ্জা ও ভয়ের কারণে অসংখ্য অপরাধের বিষয় রিপোর্ট করা হয় না।
তবে সরকারি যে তথ্য আমাদের সামনে আসে, তা শিউরে ওঠার মত।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভারতে অপরাধের রেকর্ডে ধর্ষণের সংখ্যা আশঙ্কাজনকভাবে উচ্চ।
সবচেয়ে ভয়াবহ সত্যটা হল,
প্রায় ৯০% ক্ষেত্রে অপরাধী ভিকটিমের পরিচিত ব্যক্তি।
এটা প্রমাণ করে যে, ঘরের বাইরে তো বটেই, পরিচিত গণ্ডির মধ্যেও মহিলারা নিরাপদ নন।
২০২১ সালের এনসিআরবি (National Crime Records Bureau)-এর তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়:
সাম্প্রতিক রিপোর্টগুলোতেও এই প্রবণতার বড় কোনও পরিবর্তন দেখা যায়নি।
রাজস্থান রাজ্যে ধর্ষণের ঘটনার হার সবচেয়ে বেশি।
মহানগরগুলোর মধ্যে দিল্লি আজও এই অপরাধের তালিকার শীর্ষে অবস্থান করছে।
এই পরিসংখ্যান কেবল সংখ্যা নয়,
এটা আমাদের প্রশাসনের নজরদারি এবং সামাজিক নিরাপত্তার কঙ্কালসার চেহারাটা স্পষ্ট তুলে ধরে।
শাস্তির নিশ্চয়তা
বনাম শাস্তির তীব্রতা:
ক্রিমিনোলজির একটা মৌলিক নীতি হল—
অপরাধ কমানোর জন্য শাস্তির ভয়াবহতার চেয়েও বেশি প্রয়োজন শাস্তির নিশ্চয়তা।
অপরাধী যখন জানে যে সে আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে পারবে না, তখনই সে পিছিয়ে আসে।
ভারতের সমস্যাটা ঠিক বিপরীত।
অপরাধী জানে আইন কঠোর, কিন্তু সেই আইনের হাত পর্যন্ত পৌঁছানোর পথটা অত্যন্ত দীর্ঘ এবং বন্ধুর।
ধরা পড়া এবং দোষী সাব্যস্ত হওয়ার সম্ভাবনা যেখানে কম,
সেখানে মৃত্যুদণ্ডও কেবল একটা ‘কাগুজে বাঘ’ হয়ে রয়ে যায়।
তদন্ত ব্যবস্থার প্রাথমিক সংকট:
যেখানে শুরুতেই
শেষ হয় ন্যায় বিচার
ন্যায়বিচারের প্রথম ধাপ হল নির্ভুল তদন্ত।
কিন্তু ভারতে এখানেই সবচেয়ে বড় ফাটল দেখা যায়।
ধর্ষণের মামলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হল প্রথম ২৪ থেকে ৪৮ ঘন্টা (Golden Hours).
এই সময়ের মধ্যে মেডিকেল পরীক্ষা এবং ফরেনসিক প্রমাণ সংগ্রহ না হলে পুরো কেস দুর্বল হয়ে যায়।
ফরেনসিক পরিকাঠামোয় দৈন্যতা:
- উন্নত বিশ্বে সায়েন্টিফিক এভিডেন্স সংগ্রহের ওপর যতটা জোর দেওয়া হয়,
ভারতে তার অভাব প্রকট। - অনেক সময় প্রয়োজনীয় কিট বা প্রশিক্ষিত বিশেষজ্ঞের অভাবে জৈবিক প্রমাণ নষ্ট হয়ে যায়।
প্রভাবের সংস্কৃতি:
(দেখুন) উনাও বা কাঠুয়ার মত ঘটনায় দেখা গেছে, অভিযুক্ত যদি প্রভাবশালী হয়,
তবে শুধু এফআইআর (FIR) দায়ের করাতেই পরিবারকে হিমশিম খেতে হয়।
তদন্তের শুরুতেই যদি গাফিলতি থাকে,
তবে পরবর্তী ১০ বছর মামলা চললেও অপরাধীকে দোষী সাব্যস্ত করা অসম্ভব হয়ে পড়ে।
বিচারব্যবস্থার অন্তহীন দীর্ঘসূত্রতা:
প্রদীপের নিচে অন্ধকার
ভারতের আদালতগুলোতে ঝুলে থাকা কোটি কোটি মামলার ভিড়ে নারী নির্যাতনের মামলাগুলোও দীর্ঘ অপেক্ষার লাইনে দাঁড়িয়ে থাকে।
সময় যখন ঘাতক:
(দেখুন) নির্ভয়া কাণ্ডে চূড়ান্ত রায় কার্যকর হতে সময় লেগেছিল দীর্ঘ ৮ বছর।
এই দীর্ঘ সময়ে ভিকটিমের পরিবার ক্ষয়ে যায়, সাক্ষীরা ক্লান্ত হয়ে পড়ে এবং জনমানস থেকে ঘটনার গুরুত্ব হারিয়ে যায়।
ফাস্ট ট্র্যাক কোর্টের সীমাবদ্ধতা:
নামেই ‘ফাস্ট ট্র্যাক’, কিন্তু বাস্তব প্রেক্ষাপটে এখানেও বিচারক ও কর্মীর অভাবে মামলার গতি অত্যন্ত ধীর।
বিচার পেতে বছরের পর বছর অপেক্ষা করা আসলে বিচার না পাওয়ারই সমান।
ভারতে মেয়েদের নিরাপত্তা:
দোষী সাব্যস্ত
হওয়ার নিম্ন হার
ও আইনের ফাঁক
এনসিআরবি ডেটা দেখায় যে, ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হওয়ার হার তুলনামূলকভাবে অনেক কম।
এর পেছনের কারণগুলো গভীরে গেলে দেখা যায়:
সাক্ষী সুরক্ষার অভাব:
ভারতে সাক্ষীদের নিরাপত্তার কোনো সুনির্দিষ্ট কাঠামো নেই।
ফলে অপরাধী প্রভাবশালী হলে সাক্ষীরা আদালতে গিয়ে বয়ান বদলে ফেলতে বাধ্য হয়।
সামাজিক ও আর্থিক চাপ:
বিচারের দীর্ঘসূত্রতার সুযোগ নিয়ে অনেক সময় স্থানীয় প্রভাবশালী পক্ষ ভিকটিমের পরিবারকে অর্থের প্রলোভন বা প্রাণের ভয় দেখিয়ে আপস করতে বাধ্য করে।
আদালতে প্রমাণ তখন আর টেকে না।
মানসিকতার দূষণ:
আইনের বাইরের
এক অদৃশ্য শত্রু
আইন আদালত দিয়ে সমাজ চলে না, সমাজ চলে তার মানসিকতা দিয়ে।
আমরা এমন এক সমাজে বাস করি, যেখানে অপরাধীর চেয়ে ভিকটিমের চরিত্র নিয়ে বেশি কাটাছেঁড়া করা হয়।
কাঠুয়া মামলার সময় অপরাধের সমর্থনে মিছিল হওয়া আমাদের সমাজের এক কদর্য দিক উন্মোচন করে দিয়েছে।
যখন সমাজ কোনো অপরাধীকে তাঁর রাজনৈতিক বা ধর্মীয় পরিচয়ের কারণে আড়াল করতে চায়,
তখন আইনের শাসন সেখানেই মুখ থুবড়ে পড়ে।
প্রাতিষ্ঠানিক নিরাপত্তার ফাটল
ও আরজিকর ট্রাজেডি:
হাসপাতাল বা কর্মক্ষেত্রকে আমরা সভ্য সমাজের এক নিরাপদ জায়গা মনে করি।
কিন্তু আরজিকরের মত সাম্প্রতিক নৃশংস ঘটনা প্রমাণ করে দিয়েছে যে, আমাদের এই নিরাপত্তাব্যবস্থা কতটা ঠুনকো।
এটা কেবল একটা হাসপাতালের বিচ্ছিন্ন ব্যর্থতা নয়;
বরং এটা প্রতিটা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ভেতরকার সিস্টেমিক কোলাপ্স বা পদ্ধতিগত পতনের একটা ভয়াবহ সংকেত।
২০২৪ সালের সেই ভয়াবহ রাতের পর থেকে এই মামলা বারবার প্রশ্ন তুলেছে—
শুধু অপরাধ নয়, বিচারব্যবস্থা নিয়েও।
২০২৬-এ এসে ছবিটা অনেকটাই স্পষ্ট আবার অদ্ভুতভাবে ঝাপসাও।
রায় হয়েছে—
একজন দোষী, কোর্টের সিদ্ধান্ত স্পষ্ট।
এই মামলায় প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়, যে একজন সিভিক ভলান্টিয়ার ছিল।
আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে আজীবন কারাদণ্ড দিয়েছে।

আইনের ভাষায়—
অপরাধী চিহ্নিত, শাস্তিও নির্ধারিত।
কাগজে-কলমে এখানেই একটা ‘শেষ’ টানা যেত।
কিন্তু বাস্তবটা এত সরল নয়।
পরিবারের প্রশ্ন: “সব সত্যি কি বেরিয়েছে?”
মৃত তরুণী চিকিৎসকের পরিবার এখনও এক জায়গায় অনড়—
তাঁদের দাবি এই ঘটনায় একজন নয়, একাধিক ব্যক্তি জড়িত।
তাঁদের অভিযোগ আরও গভীর:
- তদন্তে গুরুত্বপূর্ণ ফাঁক রয়ে গেছে।
- কিছু গুরুত্বপূর্ণ দিক ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়া হচ্ছে।
- পুরো ঘটনাটা হয়ত বড় কোনও চক্রের অংশ।
এই দাবিগুলো প্রমাণিত না হলেও, একেবারে উড়িয়ে দেওয়ার মত নয়।
কারণ এই মামলার শুরু থেকেই নানা অসঙ্গতি সামনে এসেছে।
মামলা এখনও শেষ হয়নি—
আসল লড়াই চলছে আদালতেই, যদিও ট্রায়াল কোর্ট রায় দিয়েছে, তবুও মামলার পথ এখানেই থেমে নেই।
এখন উচ্চ আদালতে:
দোষীর পক্ষ থেকে আপিল।
তদন্তকারী সংস্থার পক্ষ থেকে কঠোরতর শাস্তির দাবি (মৃত্যুদণ্ড), এই দুইয়ের টানাপোড়েনে মামলা এখনও বিচারাধীন।
অর্থাৎ, ফাইনাল বিচার এখনও দূরের গল্প।
ভারতে মেয়েদের নিরাপত্তা:
নতুন বেঞ্চ, পুরনো প্রশ্ন
শুনানির জন্য নতুন বেঞ্চ গঠনের সম্ভাবনা, বারবার তারিখ বদল—
সব মিলিয়ে একটা জিনিস স্পষ্ট:
এই মামলা এখনও স্থির জায়গায় পৌঁছতে পারেনি।
পরিবার ও সক্রিয় আন্দোলনকর্মীরা বারবার দ্রুত বিচারের দাবি জানাচ্ছে।
কিন্তু বিচারব্যবস্থার চাকা যে গতিতে ঘুরতে অভ্যস্থ, সেটাই বেমালুম চলছে।
রায় আছে:
কিন্তু কি সত্যিই বিচার আছে?
এই মামলার বর্তমান অবস্থা যেন একটা অদ্ভুত দ্বৈত সত্যকে সামনে আনে।
একদিকে তদন্তকারী সংস্থার পেশ করা চার্জশিটে দাবি করা হয়েছে—
“প্রধান অভিযুক্ত চিহ্নিত,” অন্যদিকে পরিবার ও সক্রিয় আন্দোলনকর্মীরা বলছে,
“সত্যি এখনও অজানা।”
এখানেই প্রশ্নটা আরও তীক্ষ্ণ হয়ে ওঠে।
ভারতের বিচারব্যবস্থার ইতিহাসে, নির্ভয়া কাণ্ড আমাদের একটা কঠিন সত্য শিখিয়েছে—
“ফাইনাল বিচার” মানে শুধু রায় নয়, বরং দীর্ঘ অপেক্ষা, ক্লান্তি আর অসংখ্য তারিখের হিসেব।
একটা মামলার শেষ হতে ৮ বছর ১০ বছর, কখনও তারও বেশি সময় লেগে যায়।
তার মধ্যে প্রমাণ বদলায়, যুক্তি বদলায়, মানুষের মনোযোগও বদলে যায়।
শুরুতে যে ক্ষোভ আগুনের মত জ্বলছিল, সময়ের সঙ্গে সঙ্গে সেটাই যেন ছাই হয়ে নিঃশব্দ পড়ে থাকে।

তাহলে এই মামলার ক্ষেত্রেও কি সেই একই পথ অপেক্ষা করছে?
আজ একজন দোষী সাব্যস্ত—
কিন্তু সত্যিই কি সবকিছু এখানেই শেষ?
নাকি এই গল্পের আরও অধ্যায় বাকি, যেগুলো আমরা বিভিন্ন জটিলতায় এখনও দেখতে পাইনি?
যারা সত্যিই জড়িত—
তাঁরা কি একদিন আইনের সামনে দাঁড়াবে?
নাকি ফাইলের ভাঁজে, রাজনীতির প্যাঁচে, সাক্ষ্য-প্রমাণের অস্পষ্টতায় আর তারিখের পর তারিখে,
ধীরে ধীরে সবকিছু মুছে যাবে?
সবচেয়ে ভয়ংকর ব্যাপারটা এখানেই—
বিচার পেতে দেরি হলে শুধু আইনের গতি নয়, মানুষের স্মৃতিও বদলে যায়।
ঘটনা তখন আর ‘বর্তমান’ থাকে না, হয়ে যায় ‘পুরনো খবর।’
প্রশ্নগুলো অস্বস্তিকর—
এবং হয়ত ইচ্ছাকৃতভাবেই আমরা সেগুলো এড়িয়ে যেতে চাই।
কিন্তু এই মামলাটা আমাদের সেই সুযোগ দিচ্ছে না।
বরং বারবার মনে করিয়ে দিচ্ছে—
রায় পাওয়া আর ন্যায় পাওয়া, এই দুটো সবসময় এক জিনিস নয়।
সবশেষে এ কথাটাই বারবার উঠে আসতে বাধ্য হয়—
যখন তদন্ত প্রক্রিয়ায় প্রমাণ সংগ্রহের পাশাপাশি পদ্ধতিগত জটিলতা বা অস্পষ্টতা বারবার সামনে এসে বুক ফুলিয়ে দাঁড়ায়,
তখন নিরাপত্তাব্যবস্থা কেবল একটা ‘নামসর্বস্ব খোলসে’পরিণত হয়।
মনে হয়, আমাদের মেয়েরা আসলে সুরক্ষিত নয়, বরং এক ভাঙা বিশ্বাসের ওপর দাঁড়িয়ে
প্রতিদিন ঘর থেকে বের হয়—
যেখানে আইনের শাসন নয়, কেবল দৈবক্রমে বেঁচে থাকাটাই একমাত্র ভরসা।
অন্যান্য গুরুত্বপূর্ণ:
( আমরা পুরুষরা কি কখনও গভীর চিন্তা করার সময় পেয়েছি?
- পুরুষদের উপরে এ হামলা কিন্তু মেয়েরা কোনওদিন করে নি, করে না।
অথচ পিটুইটারি উভয়ের শরীরেই আছে। - তবুও সহিংসতার পরিসংখ্যানের প্রায় সম্পূর্ণটাই পুরুষের দখলে।
- মেয়েরা রাস্তার পাশে দাঁড়িয়ে আজও বাঁশি বাজায়নি, টোন করেনি।
- কোনোদিন বাসে-ট্রেনে উঠে হেলে পড়েনি কোনো পুরুষের গায়ে।
- কোনোদিন রাত্তিরে দল বেঁধে, মদ খেয়ে কোনো পুরুষের শরীর খুঁজে বেড়ায়নি।
তাহলে আমরাই কি তাঁদের কাছে সম্মানে ছোট হয়ে বেঁচে আছি?
জানুন সেই সত্যিগুলো, যা আগে কোথাও হয়ত আপনি পড়েননি।
জেনে নিন সেই কাহিনি, যা লক্ষ লক্ষ পুরুষকে ভাবাতে বাধ্য।
আরও পড়ুন: পুরুষতান্ত্রিক সমাজ: নারীর জীবন অভিশাপ, না জীবন? )
(গহীন রাতে ভারত-বাংলাদেশ সীমান্তের নিঃশব্দ আর্তনাদ কি কেউ আজও শুনতে পান?
“অতঃপর কালচক্র, উগ্রতা আর রাজনীতির কুটিল পাশাখেলায়—
এক অখণ্ড ও জগত শ্রেষ্ঠ ভূখণ্ড খণ্ডবিখণ্ড হল (দেখুন) কৃত্রিম সীমানায়…”
তারপর একদিন সময়, ধর্ম আর রাজনীতি মিলে একটা শ্রেষ্ঠ ভূখণ্ডের বুক চিরে ভাগ করে দিল।
নাম দিল— (দেখুন) “র্যাডক্লিফ লাইন।”
কিন্তু প্রশ্নটার অতৃপ্ত আত্মা আজও ভারত-বাংলাদেশ সীমান্তে গুমরে মরে—
মানুষ কি সত্যিই (দেখুন) আলাদা হয়ে গেছে,
নাকি শুধু মানচিত্রের রেখাগুলোই বদলেছে হৃদয়ের দখল নিতে?
আসলে মানুষ যখন ভুল করে, সে ভুলকে ঠিক ভেবেই করে।
জেনে নিন সেই ইতিহাসের নির্মম সত্য, যা আপনার গায়ে কাঁটা দেবে।
আরও পড়ুন: ভারত-বাংলাদেশ: আলাদা দেশ, না কি একই কষ্টের দুই নাম? )
এক বিশেষ নিবেদন:
[ Articlesবাংলা, আমার-আপনার পরিবার
আপনাদের জন্যেই এই ওয়েবসাইটের জন্ম।
তাই আরও বিভিন্ন দুর্দান্ত টপিকের ওপরে এরকমই সব
বিশ্লেষণধর্মী লেখা পেতে নিয়মিত আমাদের পেজে চোখ রাখুন।
আপনার প্রতিবেশি, বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন তথা সমাজের স্বার্থে
আপনার যে লেখাটা গুরুত্বপূর্ণ মনে হবে, আপনি সেই লেখাকে শেয়ার করে পৌঁছে দিন তাঁদের কাছে,
যাতে তাঁরাও জানার, বোঝার সুযোগটুকু পান আপনাদের মাধ্যমে।
ইমেইল আইডি দিয়ে আমাদের বাঙালির পরিবারের একজন
প্রিয় মানুষ হয়ে উঠুন।
এরপর এই ওয়েবসাইটে যখনই কোনও লেখা প্রকাশিত হবে,
সবার আগে আপনি পেয়ে যাবেন নোটিফিকেশন— সরাসরি আপনার ইনবক্সে।
পড়তে ইচ্ছে না করলে অডিও প্লে করে শুনে নিতে পারবেন।
এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানার অপেক্ষায় রইলাম।
চলুন বাঙালিকে বিশ্বের দরবারে সবাই মিলে একসাথে বারবার তুলে ধরি
চিন্তা, চেতনা আর শব্দের শক্তিতে—
একসাথে, সবাই মিলে।
বিশ্ব জানুক—
আমাদের ভারত কি?
বাঙালি কি?
বাংলা শব্দের ক্ষমতাই বা কি? ]
Articlesবাংলা Bangla Articles, Quotes & Prose-Poetry / বাংলা প্রবন্ধ, উক্তি ও গদ্য-কবিতা।






