Articlesবাংলায় আপনাকে স্বাগত! এই ওয়েবসাইট আপনাদের জন্য একদম নতুন ও আধুনিক ভাবনায় সাজানো হয়েছে। এই একই ওয়েবসাইটে আপনি পাবেন নানান বিষয়ের ওপর গভীর বিশ্লেষণধর্মী, বোধকে নাড়িয়ে দেওয়ার মত দুর্দান্ত ও ব্যতিক্রমী সব লেখা। এখানে প্রতিটা লেখা শুধু পড়ার জন্যে নয়– ভাবনার গভীরে ডুবে যাওয়ার জন্যে। প্রতিটা সৃষ্টি আপনাকে নতুন করে ভাবাবে। আইন থেকে সমাজ। রাজনীতি থেকে প্রযুক্তি। বিজ্ঞান থেকে দর্শন। মনস্তত্ত্ব থেকে ইতিহাস। প্রেম, বিরহ, রহস্য, রোমাঞ্চ। মহাকাশ থেকে মানবমনের গভীর অন্ধকার— অতীত, বর্তমান ও ভবিষ্যতের অজানা সেইসব সত্য এখানে আলোচনার বিষয়। এই প্ল্যাটফর্মের প্রতিটা লেখা এক একটা যাত্রা। যে যাত্রায় আমাদের বাঙালি পরিবারের প্রিয় ও গুণী পাঠক শুধু দর্শক নয়—সহযাত্রী। একজন প্রকৃত বাঙালি হয়ে, যদি বাংলা শব্দের সেই অনন্ত শক্তিকে জানতে চান, চিনতে চান ও মন-প্রাণ দিয়ে উপলব্ধি করতে চান— তাহলে আপনি একদম ঠিক জায়গাতেই এসেছেন। এখানে কোনো পক্ষপাত নেই। কোনো অন্ধবিশ্বাস নেই। কোনো রাজনৈতিক বা ধর্মীয় চশমা নেই। আছে কেবল যুক্তি, মনন, এবং মানুষের মঙ্গলচিন্তা। তাই পাশে থাকুন, সাথে থাকুন আমাদের সঙ্গে জুড়ে ‘বাঙালির পরিবার’ হয়ে এক আত্মায়। একজন প্রকৃত বাঙালি হয়ে মানুষের উপকারের স্বার্থে, লেখাগুলোকে এত শেয়ার করুন, যে সমাজের অন্যান্যরাও জানতে পারে, বুঝতে পারে, সচেতন হতে পারে। ইমেইল আইডি দিয়ে "বাঙালি পরিবারের" ঘরের মানুষ হন। চলুন বাঙালিকে বিশ্বের দরবারে বারে বারে তুলে ধরি একসাথে, সবাই মিলে। বিশ্ব জানুক– বাঙালি কি? ভারত কি? বাংলা শব্দের শক্তিই বা কতটা? প্রতিনিয়ত বাঙালির পেজে চোখ রাখুন নতুন নতুন সব গভীর বিশ্লেষণধর্মী লেখা পেতে। ধন্যবাদ!! 🤝 🙏 🙋‍♂️ 👍
Breaking News

গণতন্ত্রে মেয়েরা কতটা সুরক্ষিত? জানেন আসল সত্যিটা?

রাজনীতির সীমা

ও সমাজের ক্ষয়:

গণতন্ত্রে মেয়েদের ভবিষ্যত নিয়ে ভাবতে গেলেই, আজ সবার আগে যে প্রশ্নটা সামনে আসে, তা হল—
মেয়েরা কি সত্যিই নিরাপদ, নাকি শুধু নিরাপত্তার এক ভ্রান্ত বিশ্বাসে তারা বেঁচে আছে?

রাজনীতি যখন জনকল্যাণের মহৎ আদর্শ ত্যাগ করে ক্ষমতার অলিন্দে অন্ধ হয়ে ঘুরতে শুরু করে,
তখন তার বিষবাষ্প কেবল সংসদের কক্ষেই সীমাবদ্ধ থাকে না;
তা ঢুকে পড়ে সাধারণ মানুষের অন্দরে—
নিভৃত শয়নকক্ষে, বিশ্বাসের ভেতরে, যা ছিঁড়ে ফেলে দীর্ঘদিনের সামাজিক সম্পর্কের বুনন।

ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে শিক্ষা আর স্বাস্থ্যব্যবস্থার মতো পবিত্র আর ভরসার স্তম্ভগুলো যখন রাজনীতির দাবার ঘুঁটি হয়ে ওঠে,
তখন বুঝতে হবে সে রাজনীতি নিজের আদর্শের অপমৃত্যু ঘটিয়ে,
সাধারণ মানুষের মৌলিক অধিকারকে হাঁড়িকাঠে বলি দিচ্ছে।

নিরপেক্ষতার সংকট:

রাষ্ট্র বনাম ক্ষমতা

রাজনীতি তখনই সভ্য থাকে, যখন সে নিজের সীমানা বোঝে।

কারণ রাষ্ট্রের আসল শক্তি ক্ষমতায় নয়, তার নিরপেক্ষতায়।

যে সাধারণ মানুষ এক বুক আশা, ভরসা আর বিশ্বাসে রাষ্ট্রের ভিত গড়ে, সেই বিশ্বাসেই যখন ফাটল ধরে—
তখন ভাঙে শুধু আস্থা নয়, দুমড়ে-মুষড়ে যায় নাগরিকতার নীরব চুক্তিটাই।

একটা প্রকৃত সরকার এবং শৃঙ্খলিত প্রশাসনের পরিচয় তার দাপটে নয় বরং তার নিরপেক্ষতায়—
যেখানে বিচার আর ন্যায়ের পাল্লা কোনো দলীয় পতাকার ভারে নুইয়ে পড়বে না।

এক পরিবারের শোক,

এক সমাজের ব্যর্থতা:

কিন্তু দুর্ভাগ্যজনক সত্য হলো—

  • যখন কোনো মায়ের কোল খালি হয়।
  • যখন কোনো স্বপ্ন নৃশংসভাবে পিষে দেওয়া হয়—

তখন সেই আগুনের আঁচ বা যন্ত্রণার তীব্রতা কেবল সেই পরিবারটাই অনুভব করে।

বাইরের জগতের কাছে যা কেবল একটা সংবাদ বা প্রতিবাদের ইস্যু,
সেই স্বজন হারানো পরিবারের কাছে তা এক অন্তহীন দহন;
কারণ যন্ত্রণার সেই যে দগ্ধ হয়, কেবল সেই জানে পুড়ে যাওয়ার প্রকৃত মাত্রা কতখানি গভীর আর অসহ্য।

গণতন্ত্রে মেয়েদের ভবিষ্যত:

একটা ঘটনা নয়,

একটা গভীর ক্ষত

আর জি কর হাসপাতালের (দেখুন) নৃশংস ঘটনাটা শুধু একটা অপরাধ নয়—
বরং আমাদের বিচারব্যবস্থা এবং সামাজিক কাঠামোর এক গভীর ক্ষতের নাম।

সাধারণত বলা হয়, সময় সব ক্ষত নিরাময় করে।
কিন্তু কিছু ক্ষত এমন হয় যা সময়কে থামিয়ে দেয়।
যা বয়ে চলে, কিন্তু শুকোয় না।

একজন মায়ের কাছে তাঁর সন্তানের নিথর দেহ ফিরে আসা পৃথিবীর সব থেকে বড় ট্রাজেডি।

এটা বোঝার জন্য যুক্তি, উচ্চশিক্ষা বা প্রখর বুদ্ধি লাগে না, লাগে সাধারণ অনুভব।
আর এটা শুধুমাত্র মা হলেই উপযুক্তভাবে বোঝা সম্ভব।

শোক থেকে প্রতিবাদ:

এক রূপান্তরের গল্প

কিন্তু এখানেই এই ঘটনার বিশেষত্ব।
এই বুক ফাটা যন্ত্রণা চার দেওয়ালের মধ্যে আটকে থাকেনি।

যে মুহূর্তে তিনি তাঁর মেয়ের জন্য ন্যায় বিচারের দাবিতে হাসপাতালের করিডোর পেরিয়ে রাজপথে পা রাখলেন,
সেই মুহূর্তেই এক ব্যক্তিগত ট্রাজেডি রূপ নেয় সামাজিক প্রতিবাদে।

কল্পনা করা কঠিন, যে হাতগুলো মেয়ের বিয়ের মণ্ডপ সাজানোর স্বপ্ন দেখত,
সেই হাতগুলোই একদিন অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে মশাল তুলে ধরলো।

একজন সাধারণ গৃহবধূ মায়ের এই ঘুরে দাঁড়ানোর দায় তবে কার?

শোক থেকে শক্তিতে উত্তরণ:

এক বিশ্লেষণ

একজন সাধারণ শোকাতুর মায়ের আইকন হয়ে ওঠার পেছনে কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা আদৌ ছিল কি?

না ছিল না।

পরিস্থিতি সেই মাকে এমন এক পর্যায়ে এনে দাঁড় করিয়েছে।

তাঁর ঘুরে দাঁড়ানোর ইতিহাসকে তিনটে যুক্তিতে ব্যাখ্যা করা যায়:

১. ব্যক্তিগত ক্ষতি বনাম

সামাজিক দায়বদ্ধতা:

সন্তান হারানোর পর অধিকাংশ মানুষ মুষড়ে পড়েন বা নিজেকে গুটিয়ে নেন।

কিন্তু এখানে আমরা দেখলাম এক বিপরীত ছবি।

মেয়ের সাথে যা ঘটেছে, তা যেন আর কোনো মেয়ের সাথে না ঘটে—
এই নিঃস্বার্থ জেদই তাঁকে ঘরের কোণ থেকে টেনে এনেছে হাজার হাজার মানুষের ভিড়ে,
শেষে রাজনৈতিক আঙিনায়।

তাঁর এই অবস্থান প্রমাণ করে যে, বিচার হলো এক নিরাপদ ভবিষ্যতের নিশ্চয়তা।

২. প্রাতিষ্ঠানিক অন্যায়ের বিরুদ্ধে

একাকী লড়াই:

ঘটনার শুরু থেকেই প্রশাসনিক স্তরে যে ধোঁয়াশা এবং তড়িঘড়ি শ্মশানে পাঠানোর অভিযোগ উঠেছে,
তা একজন মায়ের মনে সন্দেহের বীজ বুনে দিয়েছিল।

যখন তিনি দেখলেন যে তথ্য-প্রমাণ লোপাটের আশঙ্কা প্রবল,
তখন শোকের চেয়েও বড় হয়ে উঠলো ‘সত্য।’

এই ঘুরে দাঁড়ানো আসলে কোনো নির্দিষ্ট দলের বিরুদ্ধে নয়,
বরং দুর্নীতির সেই অক্টোপাসের বিরুদ্ধে যা বিচার প্রক্রিয়াকে ব্যাহত করতে চায়।

৩. সহনশীলতার নতুন সংজ্ঞা:

দিনের পর দিন সিবিআই দপ্তর হোক বা আদালতের বারান্দা—
অপেক্ষা আর অপমানের যে দীর্ঘ পথ তিনি অতিক্রম করেছেন,
তা ধৈর্য আর সহনশীলতার এক নতুন নজির।

রাজনৈতিক দলগুলো যখন এই ইস্যু নিয়ে দড়ি টানাটানি করছে,
তিনি তখন অবিচল থেকেছেন শুধু তাঁর মেয়ের জন্য বিচার চাইতে।

তাঁর কোনো দলীয় ঝান্ডা ছিল না, ছিল একটাই পরিচয়— তিনি বিচারপ্রার্থী।

ঘটনা: অপরাধের চেয়েও

বড় যে প্রশ্ন

একজন ডাক্তার—
নিজের কর্মস্থলের ভেতর, যেখানে সে অন্যের জীবন বাঁচায়,
সেখানে সে তাঁর নিজের জীবনটা চেয়েও বাঁচাতে পারল না।

এটা শুধু অপরাধ নয়, এটা নিরাপত্তা সম্পর্কে আমাদের সব ধারণাকে ভেঙে দেয়।

আর সেই কারণেই ঘটনার পরবর্তী প্রতিটা পদক্ষেপ আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

আর তার থেকেও বড় বিষয়—
ঘটনার পর যে বিভ্রান্তি, দেরি এবং প্রশ্ন তৈরি হয়েছে, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়—
সমস্যায় একক নয়, কাঠামোগত।

ন্যায়ের পথ: লড়াই,

আইন এবং বাস্তবতা

বিচার শুধু আদালতের রায় নয়— এটা একটা সুশৃঙ্খল প্রক্রিয়া।

এটা শুরু হয় প্রথম প্রমাণ থেকে, তদন্তের প্রতিটা ধাপ পেরিয়ে,
শেষে গিয়ে রায়ে পৌঁছায়।

এই প্রক্রিয়ার যে কোনো জায়গায় যদি ফাঁক থাকে, তাহলে সমস্যাটা শুধু একটা মামলার থাকে না—
ন্যায়ের ওপরই প্রশ্ন ওঠে।

আইন শক্তিশালী— এটা সত্যি।
কিন্তু সেই আইন কতটা সততার সাথে প্রয়োগ হচ্ছে, সেখানেই আসল লড়াই।

আর বিচার দেরি হলে, মানুষের চোখে সেটা অনেক সময় বিচার না পাওয়ার মতোই লাগে।

তদন্ত: প্রশ্নটা ঠিক কোথায়?

এই ঘটনার পর যেসব প্রশ্ন উঠেছে, সেগুলো নতুন কিছু নয়—

  • তদন্ত কি পুরোপুরি স্বচ্ছ?
  • সব তথ্য কি সামনে এসেছে?
  • কোনো কিছু কি চাপা পড়েছে?

আর প্রশ্নগুলো উঠলে সমস্যাও তৈরি হয় না—
সমস্যা হয়, যখন এই প্রশ্নগুলোর পরিষ্কার উত্তর পাওয়া যায় না।

কারণ সাধারণ মানুষ খুব বেশি কিছু চায় না—
তারা শুধু জানতে চায় “সত্যিটা কী?”

আর সেই সত্যি যদি না খুঁজে পাওয়া যায়, তাহলে অবিশ্বাস তৈরি হওয়াটাই স্বাভাবিক।

গণতন্ত্রে মেয়েদের ভবিষ্যত:

রাষ্ট্র ও মানুষ: ভরসা সম্পর্ক

মানুষ রাষ্ট্রকে শুধু ভোট দেয় না— তারা নিজের নিরাপত্তাও সমর্পণ করে।
আর এই বিশ্বাসটাই সমাজকে গণতন্ত্রের বুকে দাঁড় করিয়ে রাখে।

যখন মানুষ ভাবে—
“আমার সাথে অন্যায় হলে, আমি ন্যায় পাব”— তখনই একটা সমাজ শক্ত থাকে।

কিন্তু যখন সেই বিশ্বাসে চিড় ধরে, তখন মানুষ শুধু রাগ করে না,
সে ধীরে ধীরে ভরসা হারাতে শুরু করে।

সেদিন সমস্যা শুধু এক ঘটনার থাকে না, গোটা সমাজে তা ছড়িয়ে পড়ে দাবানল হয়ে।

আর এটাই সবচেয়ে বড় বিপদ।

রাজনীতির ঊর্ধ্বে এক প্রতিবাদের ভাষা:

এই লড়াইকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক ছকে বাঁধা হবে এক চরম সংকীর্ণতা।

কারণ যখন একজন চিকিৎসক নিজের কর্মস্থলে সুরক্ষিত থাকেন না,
তখন তা কোনো একটা দলের পরাজয় নয়, বরং তা গোটা রাষ্ট্রব্যবস্থার ব্যর্থতা।

মানবিকতার অপমৃত্যু

ও রাজনৈতিক দ্বিচারিতা:

একজন তরুণী চিকিৎসক তাঁর পবিত্র কর্মস্থলে নৃশংসভাবে লালসার শিকার হয়ে
ধর্ষণ ও খুন হলেন।

মুহূর্তের মধ্যেই এই মর্মান্তিক ঘটনা পরিণত হলো এক রাজনৈতিক রণক্ষেত্রে।

এক্ষেত্রে দেখা গেল এক অদ্ভুত বিষয়—
একদল মানুষ, যাদের ভেতরের মানুষটা এখনও বেঁচে আছে—
তারা জাতি, ধর্ম, দল ও বর্ণের উর্ধ্বে গিয়ে রাস্তায় নেমেছিল।

কারণ তাদের কাছে এটা কোনো রাজনৈতিক ইস্যু নয়, এটা একটা অন্যায়।

আর একদল—
দলের প্রতি অন্ধ আনুগত্যে এমনভাবে আবদ্ধ যে, তারা প্রতিবাদ তো করলই না,
উল্টে যারা প্রতিবাদ করছিল, তাদের দিকেই রাগ আর সন্দেহের চোখে তাকাতে শুরু করল।

এই মর্মান্তিক দৃশ্য আমাদের এক ভয়ংকর সত্য মনে করিয়ে দেয়—
রাজনৈতিক অন্ধত্ব ও স্বার্থ কেবল যুক্তি নয়, মানুষের সহজাত মানবিকতাকেও পুড়িয়ে ছাই করে দিতে পারে।

দ্বিচারিতা: প্রতিবাদের ভিন্ন মাপদণ্ড

আজ এই প্রশ্ন ওঠা স্বাভাবিক সেইসব দ্বিচারিতা নিয়ে,
যেখানে প্রতিবাদের ভাষা নির্ধারিত হয় ভৌগোলিক সীমানা আর শাসকদলের রঙ দেখে।

বাংলায় আরজিকর নিয়ে যে স্বতঃস্ফূর্ত সহানুভূতির জোয়ার দেখা যায়,
ঠিক ততটাই কি দেখা গিয়েছিল উত্তরপ্রদেশের উন্নাওয়ের সেই নাবালিকার ক্ষেত্রে?

যেখানে একজন প্রভাবশালীর বিরুদ্ধে অভিযোগ জানাতেই পরিবারকে দেওয়ালে পিঠ ঠেকিয়ে লড়তে হয়েছিল;
যেখানে বিচারের অপেক্ষায় থাকা ভুক্তভোগীর বাবার রহস্য মৃত্যু ঘটে,
তাও আবার প্রশাসনের হেফাজতে।

কেন কাঠুয়ায় ৮ বছরের শিশুর ওপর হওয়া পাশবিকতার তদন্ত নিয়ে প্রশ্ন ওঠে?

কেন অপরাধকে আড়াল করতে কিংবা অভিযুক্তদের সমর্থনে মিছিল বের করার স্পর্ধা দেখা একদল মানুষ?

আবার (দেখুন) হাথরাসে যখন রাতের অন্ধকারে পরিবারের অনুমতি ছাড়াই দাহ করা হয় কোনো তরুণীর নিথর দেহ,
কিংবা বিলকিস বানুর মতো ঘটনায় যখন অপরাধীদের মুক্তি নিয়ে উৎসব পালন করা হয়—
তখন প্রশ্ন জাগা কি স্বাভাবিক নয়,
জনগণের অগাধ বিশ্বাসের ফলাফল কি তবে আদর্শের সুবিধাজনক প্রয়োগ?

ন্যায়বিচারের এই দ্বিচারিতা কি তবে প্রমাণ করে দেয় যে,
প্রতিবাদের ভাষা আজ আর মানবিকতা দিয়ে নয়, বরং রাজনৈতিক লাভ-ক্ষতির অংক দিয়ে নির্ধারিত হচ্ছে?

এক রাজ্যে যা ‘নৃশংসতা’, অন্য রাজ্যে তাই কেন হয়ে যায় ‘পদ্ধতিগত ত্রুটি‘ বা ‘বিচ্ছিন্ন ঘটনা?’

আমাদের একটা সহজ সত্য আজ বুঝে নিয়ে মগজে চিরস্থায়ী বসিয়ে রাখা দরকার—
সরকার যে দলেরই হোক, আর গদিতে যে মুখই বসুক—

যতক্ষণ না আইন, আদালত আর প্রশাসন এই ধরনের ঘটনায় লোহার মতো নিরপেক্ষ হয়ে দাঁড়াচ্ছে,
ততক্ষণ পর্যন্ত গণতন্ত্রে মেয়েদের ভবিষ্যত অনিশ্চয়তার অন্ধকারে থেকেই যায়,
তাই এদেশের মেয়েরা এখনও নিরাপদ নয়।

গণতন্ত্রে মেয়েদের ভবিষ্যত:

বিচারহীনতার বিষচক্র

অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় থাকতে নেই; তার একমাত্র পরিচয় সে অপরাধী।

অপরাধী যখন দিনের পর দিন ধরে অনুভব করবে—

“আমার রাজনৈতিক প্রভাব আছে, 

আর সেই প্রভাবকেই ঢাল হিসেবে ব্যবহার করে আমি যাবতীয় অপরাধ করেও বেমালুম খালাস পেয়ে যাব”—সেটাই সমাজের জন্য সবচেয়ে বেশি ভয়ংকর সংকেত।

কারণ, বিচারহীনতার এই সংস্কৃতি যখন অভ্যাসে পরিণত হয়,
তখন তা সমাজকে এমন এক অন্ধকার গহ্বরের দিকে ঠেলে দেয়,
যার চূড়ান্ত ফল ভোগ করবে পরবর্তী প্রজন্ম।

অপরাধীদের মনে যখন এই বিশ্বাস স্থায়ীভাবে গেঁথে যায় যে,
রাজনৈতিক ছাতা মাথায় থাকলে আইন তাদের স্পর্শ করতে পারবে না—

তখন সাধারণ মানুষের জীবনের আর কোনো দাম থাকে না,
আর ধীরে ধীরে ক্ষয়ে যেতে থাকে গণতন্ত্রের ওপর বিশ্বাস। 

আর এই বিশ্বাসটাই আসলে অপরাধের থেকেও বড় অপরাধ,
যা তিলে তিলে একটা আস্ত রাষ্ট্রব্যবস্থাকে ভেতর থেকে পচিয়ে দেয়।

ইতিহাস সাক্ষী,
যখনই কোন সাধারণ মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে আর সেই যন্ত্রণাকে সে শক্তিতে বদলে লড়াইয়ে নেমেছে, তখনই বড় বড় ক্ষমতার দম্ভ ভেঙে চুরমার হয়ে গেছে।

অন্যান্য গুরুত্বপূর্ণ:

( টিসিএস নাসিক পশ কেস এবং মহারাষ্ট্রের অমরাবতী কেস—
এই দুই ঘটনার নেপথ্যের সত্য জানলে আপনি আজ শিউরে উঠবেন।

আপনি কি একজন মেয়ে?
অথবা আপনার পরিবারে এমন কোনও মেয়ে আছে—
যে প্রতিদিন নিজের স্বপ্ন বা ক্যারিয়ার গড়তে প্রাইভেট সেক্টরে কাজ করতে যায়?

একবার স্থির হয়ে ভাবুন তো—
আপনার বাড়ির আদরের মেয়েটা প্রতিদিন যে কর্পোরেট অফিসের চার দেওয়ালে দিনের ১০-১২ ঘন্টা সময় কাটাচ্ছে,
সেই জায়গা সম্পর্কে আপনি নিজে কি কোনদিনও বিস্তারিত খোঁজখবর নিয়েছেন?

কখনও কি সময় বের করে গেছেন সেই অফিসের পরিবেশ দেখতে?

কথা বলেছেন সেই অফিসের ঊধ্বর্তন কর্তৃপক্ষের সঙ্গে?

কেন বললাম এতগুলো কথা জানেন?

জেনে নিন এর মধ্যে থাকা সেই ভয়ঙ্কর, বাস্তব কাহিনী,
যা আপনাকে আপনার পরিবারের জন্য আলাদা করে ভাবতে ও সচেতন হতে বাধ্য করবে।

পড়ুন: টিসিএস নাসিক পশ কেস, অমরাবতী কেস– কী সেই ভয়ঙ্কর ঘটনা? )

 

( এবারে জেনে নিন ভেতরের সেই সত্য, যা হয়তো আপনি আগে কেউ লেখেনি।

ভারতে মেয়েদের নিরাপত্তা প্রসঙ্গে আজ কিছু বাস্তব সত্যিটা আপনাদের জেনে নেওয়া অত্যন্ত প্রয়োজন। 

ভারতের মানচিত্রে নারী নিরাপত্তা আজ এক বিরাট প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে।

নির্ভয়া থেকে শুরু করে উনাও, কাঠুয়া কিংবা অতি সাম্প্রতিক আরজিকর—
প্রতিটা ঘটনা কেবল একটা অপরাধ নয়,
বরং আমাদের রাষ্ট্রীয় এবং সামাজিক কাঠামোর ব্যর্থতার এক একটা জীবন্ত দলিল।

প্রশ্ন উঠছে—
যে দেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে,
সেখানে অপরাধীরা কেন অবলীলায় ঘুরে বেড়ায়?

কেন আইন শক্তিশালী হওয়া সত্বেও তার প্রয়োগ অপরাধীর মনে ত্রাস সৃষ্টি করতে পারছে না?

আর কতদিন এমন থাকবে কখনও ভেবেছেন?

ঠিক কীভাবে অপরাধীরা ছাড় পেয়ে যায় জানেন?
জানলে অবাক হবেন।

পড়ুন: ভারতে মেয়েদের নিরাপত্তা– এটা কি শুধুই এক বিশ্বাস? )

একটা বিশেষ নিবেদন:

[ আপনাদের অকুণ্ঠ ভালোবাসাই Articlesবাংলা-র পথ চলার আসল এবং একমাত্র পাথেয়।

বাঙালির সমৃদ্ধ মনন, গভীর চিন্তন আর প্রাচীন থেকে সমসাময়িক–
বাস্তবতার ভেতর দিয়ে আমরা খুঁজি সেই প্রশ্নগুলো– যেগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু অনেক সময় উপেক্ষিত।
ইতিহাসের ধুলোমাখা পাতা থেকে শুরু করে আজকের জ্বলন্ত সামাজিক বাস্তবতা–
সব কিছুকেই আমরা দেখি নিরপেক্ষ চোখে,
বিশ্লেষণের চেষ্টা করি যুক্তির আলোয়, আর বোঝার চেষ্টা করি গভীরভাবে।


কেন আমাদের সাথে পথ চলবেন?

কারণ আমরা বিশ্বাস করি–
একটা সমাজ বদলায় তখনই,
যখন সে সমাজের মানুষরা সচেতন হয়, প্রশ্ন করতে শেখে এবং ভাবতে শেখে।

আমাদের লক্ষ্য

সমাজকে আরও সচেতন ও শিক্ষিত করা ও হওয়া।
মানসিকভাবে সুস্থ ও যুক্তিনির্ভর করে তোলা ও হওয়া।
পরবর্তী প্রজন্মের জন্য একটা আরও ভালো ও দায়িত্বশীল সমাজ উপহার দিয়ে যাওয়া।
কারণ সচেতন ও শিক্ষিত সাধারণ মানুষের একতার চেয়ে শক্তিশালী আর কিছু হয় না।
আর সেখানেই আসে আসল পরিবর্তন।


যৌথ অগ্রযাত্রা

আমাদের বাবা-ঠাকুরদাদাদের সেই যৌথ পরিবার, সমৃদ্ধশালী, সুখী পরিবার আজ প্রায় বিলুপ্ত।
তাই একে অপরের ভুল-ত্রুটি শুধরে দিয়ে, রাগ-হিংসে, দ্বেষ-বিদ্বেষ, ঈর্ষা,
ঘৃণা ছুঁড়ে ফেলে দিয়ে যৌথ পরিবার হয়ে চলুন একসাথে সবাই মিলে এগিয়ে চলি।
সমাজের স্বার্থে প্রতিটা লেখাকে (যেটা আপনার কাছে গুরুত্বপূর্ণ) নিজের সামাজিক বার্তা হিসেবে বিবেচনা করে,
আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাঁদেরও পড়তে, জানতে একটা সুযোগ করে দিন।
আপনার-আমার ছোট্ট ছোট্ট পদক্ষেপ একদিন অনেক বড় কিছু ঘটাতেই পারে।
আপনার ইমেইল আইডি দিয়ে বাঙালির পরিবারে যুক্ত হন,
এরপর যখনই কোনও নতুন লেখা এই ওয়েবসাইটে প্রকাশিত হবে–
সরাসরি সবার আগে তা পৌঁছে যাবে আপনার ইনবক্সে।
আপনাদের মূল্যবান মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাই কমেন্ট করে আমাদের সমৃদ্ধ করবেন, এই আশা রইল।


আমাদের অঙ্গীকার

আসুন–
অস্তিত্ব সংকট ও ক্রমাগত পিছিয়ে পড়া গ্লানি মুছে ফেলে, বাঙালির হারানো মর্যাদাকে পুনরুদ্ধার করি।
চিন্তা আর শব্দের শক্তিতে বাঙালির বুদ্ধিবৃত্তিক চর্চাকে বিশ্বমঞ্চে আরও একবার প্রতিষ্ঠিত করার চেষ্টা করি।
বিশ্ব জানুক–
সেই বাঙালির গৌরব আজও অক্ষুন্ন।
জানুক–

বাঙালি জাতি যুগে যুগে তাঁর দেশ তথা পৃথিবীকে কীভাবে ঋদ্ধ ও সমৃদ্ধ করেছে।

ধন্যবাদ! ]

"প্রতিটা নতুন লেখা– সরাসরি ও সবার আগে আপনার ইনবক্সে।

ইমেইল দিয়ে যুক্ত হন বাঙালির পরিবারে।"

We don’t spam! Read our privacy policy for more info.

About Articlesবাংলা

Articlesবাংলা
Welcome to Articlesবাংলা – a vibrant hub of words, ideas, and creativity. This website is the personal archive and creative expression of Tanmoy Sinha Roy, a passionate writer who has been exploring the art of writing for more than seven years. Every article, prose-poem, and quotation you find here reflects his journey, experiences, and dedication to the written word. Articlesবাংলা aims to inspire readers by offering thought-provoking insights, celebrating the richness of Bengali language and literature, and creating a space where ideas, imagination, and culture connect. Whether you are seeking literary reflections, prose-poems, diverse articles, or meaningful quotations, you are invited to explore, reflect, and be inspired.

Check Also

জলবায়ু পরিবর্তনের ফলে তীব্র তাপপ্রবাহে রাস্তায় অচেতন হয়ে পড়া এক ব্যক্তি, পাশে শুকনো জমি ও পানির সংকটে থাকা মানুষ।

জলবায়ু পরিবর্তনের অশনি সংকেত– রাজনীতি আর ধর্ম বাঁচাবে তো?

মগজে রাজনীতি, দরজায় দুর্যোগ: ( জলবায়ু পরিবর্তন আজ এক অশনি সংকেতরূপে আমাদের দিকে ওৎ পেতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *