Articlesবাংলায় আপনাকে স্বাগত! এই ওয়েবসাইট আপনাদের জন্য একদম নতুন ও আধুনিক ভাবনায় সাজানো হয়েছে। এই একই ওয়েবসাইটে আপনি পাবেন নানান বিষয়ের ওপর গভীর বিশ্লেষণধর্মী, বোধকে নাড়িয়ে দেওয়ার মত দুর্দান্ত ও ব্যতিক্রমী সব লেখা। এখানে প্রতিটা লেখা শুধু পড়ার জন্যে নয়– ভাবনার গভীরে ডুবে যাওয়ার জন্যে। প্রতিটা সৃষ্টি আপনাকে নতুন করে ভাবাবে। আইন থেকে সমাজ। রাজনীতি থেকে প্রযুক্তি। বিজ্ঞান থেকে দর্শন। মনস্তত্ত্ব থেকে ইতিহাস। প্রেম, বিরহ, রহস্য, রোমাঞ্চ। মহাকাশ থেকে মানবমনের গভীর অন্ধকার— অতীত, বর্তমান ও ভবিষ্যতের অজানা সেইসব সত্য এখানে আলোচনার বিষয়। এই প্ল্যাটফর্মের প্রতিটা লেখা এক একটা যাত্রা। যে যাত্রায় আমাদের বাঙালি পরিবারের প্রিয় ও গুণী পাঠক শুধু দর্শক নয়—সহযাত্রী। একজন প্রকৃত বাঙালি হয়ে, যদি বাংলা শব্দের সেই অনন্ত শক্তিকে জানতে চান, চিনতে চান ও মন-প্রাণ দিয়ে উপলব্ধি করতে চান— তাহলে আপনি একদম ঠিক জায়গাতেই এসেছেন। এখানে কোনো পক্ষপাত নেই। কোনো অন্ধবিশ্বাস নেই। কোনো রাজনৈতিক বা ধর্মীয় চশমা নেই। আছে কেবল যুক্তি, মনন, এবং মানুষের মঙ্গলচিন্তা। তাই পাশে থাকুন, সাথে থাকুন আমাদের সঙ্গে জুড়ে ‘বাঙালির পরিবার’ হয়ে এক আত্মায়। একজন প্রকৃত বাঙালি হয়ে মানুষের উপকারের স্বার্থে, লেখাগুলোকে এত শেয়ার করুন, যে সমাজের অন্যান্যরাও জানতে পারে, বুঝতে পারে, সচেতন হতে পারে। ইমেইল আইডি দিয়ে "বাঙালি পরিবারের" ঘরের মানুষ হন। চলুন বাঙালিকে বিশ্বের দরবারে বারে বারে তুলে ধরি একসাথে, সবাই মিলে। বিশ্ব জানুক– বাঙালি কি? ভারত কি? বাংলা শব্দের শক্তিই বা কতটা? প্রতিনিয়ত বাঙালির পেজে চোখ রাখুন নতুন নতুন সব গভীর বিশ্লেষণধর্মী লেখা পেতে। ধন্যবাদ!! 🤝 🙏 🙋‍♂️ 👍
Breaking News

ভারতীয় আইনের সাধারণ জ্ঞানগুলো না জানলে পড়তে পারেন বিপদে!

সাধারণ মানুষের জন্য আইনের জ্ঞান:

কেন মৌলিক বিষয় জানা জরুরি?

আইনের খুঁটিনাটি নিয়ে আজ আপনাদের সামনে এমন কিছু মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো,
যা আপনার জীবনে চলতে গেলে, জেনে রাখাটা অত্যন্ত জরুরী।

“যার টাকা আছে, তার কাছে আইন খোলা আকাশের মত,
আর যার কাছে টাকা নেই, তার কাছে আইন মাকড়সার জালের মত।” 

আইন বৈষম্য নিয়ে প্রাচীন দার্শনিকদের সমালোচনামূলক এই ভাবধারা,
যা অনেকেই ভুলভাবে সক্রেটিসের নামে প্রচলিত করেছে।

তো যাইহোক, এই চির অমর বাণীর বাস্তবতা ততদিন জীবিত থাকবে,
যতদিন জীবিত থাকবে এই পৃথিবী।

এমনকি মঙ্গলে বসতি স্থাপনের পরেও অব্যাহত থাকবে এর বাস্তব প্রয়োগ।
এ খণ্ডন করার ক্ষমতা কারুরই, কোনওদিন হবে না, হতে পারে না।

সেই হিসেবে আমরা সাধারণ মানুষ,
তাই আইনের খুঁটিনাটি জেনে রাখাটা আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ও বুদ্ধিদীপ্ত বিষয়।

জীবনে চলার পথে অনেক সময়ে,
আমরা এ বিষয়ে সচেতন না থাকার কারণে ছোট ভুলেও বড় ঝামেলা, বা বিপদে জড়িয়ে পড়ি।
তাই আজকে আমরা জেনে নেব কিছু বিশেষ আইনের ধারাবলি, করণীয় এবং সতর্কতার বিষয়ে।

আসুন শুরু করা যাক আইনের খুঁটিনাটি:
সাধারণ মানুষের জন্য আইনের জ্ঞান নিয়ে আমাদের আলোচনা।

গুরুত্বপূর্ণ কিছু আইনের ধারা

আইন সবসময় জটিল মনে হতে পারে,
কিন্তু দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি প্রয়োগ হয় কিছু সাধারণ ধারা।

এখানে আইনের খুঁটিনাটি সংক্রান্ত কয়েকটা উল্লেখযোগ্য ধারা দেওয়া হল:

(A) ভারতীয় দণ্ডবিধি, ১৮৬০ (IPC)

  • ধারা 375: ধর্ষণ সম্পর্কিত;
    অন্যের সম্মতি ব্যতীত কোনো যৌন সম্পর্ক অপরাধ।
    আইন অনুযায়ী “সম্মতি” স্পষ্ট, স্বেচ্ছায়, জোরজবরদস্তি ছাড়া হতে হবে।
  • ধারা 420: প্রতারণা; কারও অর্থ, সম্পত্তি বা অধিকার,
    প্রতারণার মাধ্যমে আত্মসাৎ বা ভুল পথে নেওয়া।
  • ধারা 505: গুজব ছড়ানো বা বিদ্বেষ ছড়ানো;
    জনশান্তি নষ্ট করে এমন গুজব, ভীতি বা বিদ্বেষ ছড়ানোর অপরাধ।
  • ধারা 507: অজানা নাম বা মাধ্যমে ভয় দেখানোর উদ্দেশ্যে হুমকি দেওয়া অপরাধ।
  • ধারা 323: আঘাত করা; শারীরিকভাবে কাউকে ক্ষতি করা।
  • ধারা 341: বেআইনি আটকে রাখা; রাস্তা বা চলার পথ আটকে দেওয়া।
  • ধারা 354: নারীর শ্লীলতাহানি; শারীরিক স্পর্শ, উত্যক্ত করা,
    অপমানজনক আচরণ।
  • ধারা 498A: বিয়ের পর নির্যাতন/ পণপ্রথা;
    স্ত্রীকে শারীরিক, মানসিক বা আর্থিক নির্যাতন।
  • ধারা 506: ভয় দেখানো; মারার ভয়, ক্ষতির ভয় দেখানো ফৌজদারি অপরাধ।

(B) (বিস্তারিত পড়ুন)

তথ্য-প্রযুক্তি আইন, ২০০০ (IT Act)

  • ধারা 66A: ২০১৫ সালে বাতিল হয়েছে; আইনি প্রয়োগ বন্ধ।
  • ধারা 66D: সাইবার প্রতারণা;
    অনলাইন ছদ্মবেশ ধারণ করে প্রতারণা করা।
  • ধারা 66E: ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন;
    কারও ব্যক্তিগত ছবি/ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার, ছড়ানো, রেকর্ড করা।
  • ধারা 67: অশ্লীল ছবি/ভিডিও অনলাইনে ছড়ানো;
    পর্নোগ্রাফি/ অশ্লীল কন্টেন্ট পাঠানো বা পোস্ট করা।
  • ধারা 43: ডাটা/ডিভাইস ক্ষতি; হ্যাকিং, ডাটা ডিলিট, অননুমোদিত অ্যাক্সেস ইত্যাদি।

(C) ট্রাফিক আইন

মোটর ভেহিকল আইন ১৯৮৮:

  • বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো অপরাধ।
  • ট্রাফিক সিগন্যাল অমান্য করলে জরিমানা বা শাস্তি।
  • মদ্যপ অবস্থায় গাড়ি চালানো কঠোর শাস্তিযোগ্য।
  • হেলমেট/ সিটবেল্ট বাধ্যতামূলক।
  • স্পিড লিমিট ভঙ্গ– ফাইন + লাইসেন্স সাসপেন্ড হতে পারে।
  • বিপজ্জনক ড্রাইভিং– জেল/জরিমানা দুটোই হতে পারে।
  • ওভারলোডিং– যাত্রী/ মাল আনা নেওয়ায় আইনি শাস্তি।

(D) পারিবারিক আইন

পরিবারসংক্রান্ত আইন একটা একক আইন নয়– এটা বিভিন্ন আইনের সমষ্টি।

বিয়ে, বিচ্ছেদ, সন্তানের অভিভাবকত্ব, ভরণপোষণ, উত্তরাধিকার–
সব ক্ষেত্রেই আলাদা আলাদা আইন প্রযোজ্য হতে পারে।

বিবাহ সম্পর্কিত আইন (Marriage Laws)

হিন্দু বিবাহ আইন ( Hindu Marriage Act, 1955)
হিন্দু, বৌদ্ধ, জৈন ও শিখ ধর্মাবলম্বীদের বিয়ে, বিচ্ছেদ ও সম্পর্কিত আধিকারের বিধান।

বিশেষ বিবাহ আইন (Special Marriage Act, 1954)
ভিন্ন ধর্ম/ আন্তঃধর্মীয় বিয়ে আইনি স্বীকৃত; রেজিস্ট্রেশন-এর মাধ্যমে বৈধ হয়।

বিচ্ছেদ ও পৃথক বসবাস (Divorce & Separation Laws)

  • নিষ্ঠুরতা, পরিত্যাগ, বিবাহ বহির্ভূত সম্পর্কসহ বৈধ কারণের ভিত্তিতে,
    আদালতের মাধ্যমে বিবাহবিচ্ছেদ।
  • কিছু ক্ষেত্রে Mutual Divorce– উভয় পক্ষের সম্মতিতে দ্রুততরো সহজ পদ্ধতি।

ভরণপোষণ (Maintenance) 

  • CrPC 125
    শুধুমাত্র স্ত্রী ,সন্তান ও আশ্রয়হীন পিতামাতার ভরণপোষণ দাবি করার আইনি অধিকার।
  • Hindu Adoption & Maintenance Act, 1956
    দত্তক গ্রহণ ও পরিবারের সদস্যদের ভরণপোষণের দায়বদ্ধতার বিধান।

গার্হস্থ্য হিংসা আইন (Domestic Violence Act, 2005)

  • শারীরিক, মানসিক, যৌন, আর্থিক–
    যে কোনো রকম নির্যাতন আইনত দণ্ডনীয়।
  • সুরক্ষা আদেশ, বাসস্থান অধিকার, কাউন্সেলিংসহ ভুক্তভোগীর সুরক্ষা নিশ্চিত করে।

অভিভাবকত্ব ও শিশু অধিকার (Guardianship & Child Rights)

  • Guardians and Wards Act, 1890
    নাবালক সন্তানের আইনগত অভিভাবক নির্ধারণের নিয়ম।
  • সন্তানের কল্যাণ (Welfare of the Child) সর্বোচ্চ অগ্রাধিকার হিসাবে বিচার করা হয়।

উত্তরাধিকার ও সম্পত্তির অধিকার (Inheritance & Succession Laws)

  • মৃত্যুর পর সম্পত্তি বন্টনের নিয়ম– ধর্ম অনুযায়ী ভিন্ন।
  • Hindu Succession Act, Indian Succession Act প্রভৃতি আইন অনুসারে,
    সম্পত্তির অধিকার নির্ধারিত হয়।

জমিজমা সংক্রান্ত আইন

রেজিস্ট্রেশন আইন (The Registration Act, 1908)

  • জমি বা সম্পত্তির লেনদেন নিবন্ধন বাধ্যতামূলক।
  • রেজিস্ট্রেশন না করলে লেনদেন আইনগতভাবে অকার্যকর।

ভারতীয় সম্পত্তি হস্তান্তর আইন
(The Indian Transfer of Property Act, 1882)

  • জমি বা সম্পত্তি হস্তান্তরের নিয়মাবলী নির্ধারণ করে।
  • বিক্রি, উপহার বা লিজের জন্য নির্দিষ্ট বিধি রয়েছে।

রিয়েল এস্টেট (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন 
The Real Estate ( Regulation and Development) Act, 2016 (RERA)

  • আবাসন প্রকল্প ও জমির বিক্রেতাদের নিয়ন্ত্রণ করে।
  • ক্রেতাদের অধিকার ও তথ্য পাওয়ার স্বচ্ছতা নিশ্চিত করে।
  • আইনটা মূলত অচল সম্পত্তি সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য,
    বিশেষ করে আবাসন প্রকল্প ও ডেভেলপারদের জন্য।

জমি অধিগ্রহণ আইন (The Land Acquisition Act, 2013)

  • সরকারি বা সার্বজনীন প্রয়োজনে প্রকল্পের জন্য,
    জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়।

কি করলে কোন বিপদ হতে পারে–

সহজ ব্যাখ্যা

আইন মানা না হলে কেবল আর্থিক ক্ষতি নয়, অনেক সময়ে জেল,
জরিমানা বা দীর্ঘ আইনি জটিলতায় জড়িয়ে পড়তে হতে পারে।

দৈনন্দিন জীবনে অজান্তেই করা কিছু সাধারণ ভুল, ভবিষ্যতে বড় বিপদের কারণ হতে পারে।

নিচে সহজভাবে সাজানো কয়েকটা গুরুত্বপূর্ণ উদাহরণ দেওয়া হলঃ

  • চুক্তিপত্র না পড়ে স্বাক্ষর করা
    অনেকেই তাড়াহুড়ো করে চুক্তির কাগজ না পড়ে সই করেন।
    পরে ভুল শর্ত বা লুকানো ধারা সামনে এলে বড় আইনি ঝামেলায় পড়তে হতে পারে।
    সবসময় লিখিত শর্ত পড়ে, বুঝে, প্রয়োজনে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে,
    তবেই স্বাক্ষর করুন।
  • মিথ্যা অভিযোগ বা ভুল তথ্য দেওয়া (IPC 182/211)
    ইচ্ছাকৃতভাবে মিথ্যা অভিযোগ বা ভুয়া তথ্য দিলে ফৌজদারি শাস্তি হতে পারে।
    কোনো অভিযোগ করার আগে তথ্য ও প্রমাণ নিশ্চিত হওয়া জরুরি।
  • প্রমাণ নষ্ট করা বা লুকিয়ে ফেলা (IPC 204)
    ঘটনার গুরুত্বপূর্ণ প্রমান নষ্ট করা বা লুকানোর অপরাধ।
    আইনি পরিস্থিতিতে সব প্রমাণ আগের মতো সংরক্ষণ করা বাধ্যতামূলক।
  • অপরিচিত বা যাচাইহীন ব্যক্তিকে টাকা দেওয়া (IPC 420)
    অপরিচিত কাউকে টাকা পাঠালে প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি বেশি।
    পরিচয়, বৈধতা ও লেনদেনের রেকর্ড নিশ্চিত না হলে কোনো টাকা পাঠাবেন না।

কিভাবে আইনগতভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন

আইনের কাছে নিরাপদ থাকার সবচেয়ে সহজ উপায় হল–
সচেতনতা এবং প্রমাণ সংরক্ষণ।

১. সব ধরণের প্রমাণ সংরক্ষণ করুন

  • ব্যাঙ্ক স্টেট্মেন্ট
  • রসিদ
  • চ্যাট/ ইমেইল
  • ভিডিও
  • ছবি
  • ফোন রেকর্ড
  • স্ক্রিনশট

২. দৈনন্দিন নিরাপত্তা

  • অচেনা লিঙ্কে ক্লিক নয়।
  • ব্যক্তিগত তথ্য সীমিতভাবে প্রকাশ।
  • অপরিচিত ব্যক্তি বা সংস্থার সঙ্গে অর্থ লেনদেনে সাবধান।

৩. প্রয়োজনে আইনজীবীর পরামর্শ

  • ছোট ঝামেলাতেও আইনজীবী গুরুত্বপূর্ণ।
  • সরকারি লিগ্যাল এইড পাওয়া যায়।

৪. মিথ্যা অভিযোগের ক্ষেত্রে করণীয়

  • দ্রুত আইনজীবীর সাথে কথা বলুন।
  • সব প্রমাণ সংগ্রহ করুন।
  • পুলিশকে সত্য ঘটনা জানিয়ে রিপোর্ট করুন।
  • জামিনের অধিকার সম্পর্কে জানুন।

ট্রাফিক ও জননিরাপত্তা

  • লাইসেন্স, বিমা ও রেজিস্ট্রেশন সবসময় আপডেট রাখুন।
  • সিগন্যাল/ নিয়ম মানলে দুর্ঘটনার ঝুঁকি কমে।
  • হেলমেট, সীটবেল্ট ব্যবহার বাধ্যতামূলক।
  • মদ্যপ অবস্থায় ড্রাইভিং নয়।

ট্রাফিক আইন মানলেই দৈনন্দিন জীবন অনেক নিরাপদ হয়।

সামাজিক মিডিয়া ও

সাইবার নিরাপত্তা

  • মিথ্যা খবর, গুজব ছড়ানো শাস্তিযোগ্য (IPC 505).
  • অনুমতি ছাড়া ছবি/ভিডিও ছড়ানো (IT Act 66E).
  • সাইবার বুলিং, হ্যাকিং– কঠোর শাস্তিযোগ্য।
  • যে কোনো হুমকির স্ক্রিনশট সংরক্ষণ করুন।

অনলাইন সচেতনতা মানলে অনেক ঝামেলা এড়ানো সম্ভব।

জরুরি আইনগত সাহায্য

  • স্থানীয় পুলিশ স্টেশন।
  • ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি (Free Legal Aid).
  • স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটি।
  • 112 (জরুরি সহায়তা)।

আইন জানার মাধ্যমে আমরা কেবল নিজেকে রক্ষা করি না, সমাজেও শান্তি ও সুশৃঙ্খলতা বজায় রাখি।

সচেতনতা, প্রমাণ সংরক্ষণ এবং নিরাপত্তা বিধি মানলে ছোট ভুলও, বড় ঝামেলায় পরিণত হয় না।

এভাবেই আমাদের জানতে হবে–
আইনের খুঁটিনাটি সাধারণ মানুষের জন্য আইনের জ্ঞান।

আমাদের লক্ষ্য হওয়া উচিত–
আইনের সঙ্গে থাকার অভ্যাস গড়ে তোলা, এবং নিজেকে সুরক্ষিত রাখা।

 

( চলুন এবারে এমন এক কাহিনি জেনে নিই, যা আপনাকে রীতিমতন ভাবিয়ে তুলবে, অবাক করবে–
যে বাঙালির মেধা, জেদ আর প্রতিভা কোন স্তরে থাকতে পারে।

কী করতে পারে তা দিয়ে।
ঠিক কতদূর পৌঁছাতে পারে।

জানুন সেই বিষ্ময়কর, অজানা কাহিনি।

বেনারসের এক মন্দির থেকে বেরোনোর সময় একদিন তাঁকে,
প্রায় চতুর্দিক দিয়ে ঘিরে ধরেছিল একপাল বানর।


অপ্রস্তুত অবস্থায়, দিগভ্রান্ত হয়ে তিনি দৌড়াতে শুরু করলেন।

পড়ুন: …বিশ্বমঞ্চে আলোড়ন সৃষ্টির সেই মুহুর্ত! )


(এবারে জেনে নিন সেই ঘটনার ভেতরের গোপন কিছু,
যা হয়ত আপনি আগে কোথাও জেনে ওঠেননি।

সেই কোকিল গায়িকার কিছু ব্যক্তিগত, না জানা বিষ্ময়কর কাহিনি।

তখন তোমার একুশ বছর বোধহয়,
আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়।
লজ্জা জড়ানো ছন্দে কেঁপেছি,
ধরা পড়েছিল ভয়….

পড়ুন: আরতী মুখার্জী– আলো-ছায়ার অন্তরালের কাহিনি! )


( এ যেন এক গা ছমছম করা পরিবেশ।
কী যেন সব মনে করিয়ে দিচ্ছে আপনাকে।

ভাবুন আজ কোথায় আমরা দাঁড়িয়ে,
আর কোনও এক প্রাচীন সভ্যতার রহস্য যেন আজও আমাদের হাতছানি দিচ্ছে…

যেগুলোর ধ্বংসাবশেষ আজও ঘন জঙ্গলের ভিতর,
মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সময়ের একমাত্র সাক্ষী হয়ে।

পড়ুন:
মায়ান রহস্য– হারিয়ে যাওয়া সভ্যতার সন্ধানে! )

একটা বিশেষ নিবেদন:

[ Articlesবাংলা, আমার-আপনার পরিবার।
আপনাদের জন্যেই এই ওয়েবসাইটের জন্ম।

তাই আরও বিভিন্ন দুর্দান্ত টপিকের ওপরে এরকমই সব
বিশ্লেষণধর্মী লেখা পেতে নিয়মিত আমাদের পেজে চোখ রাখুন।

আপনার প্রতিবেশি, বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন তথা সমাজের স্বার্থে
আপনার যে লেখাটা গুরুত্বপূর্ণ মনে হবে,
আপনি সেই লেখাকে শেয়ার করে পৌঁছে দিন তাঁদের কাছে,
যাতে তাঁরাও জানার, বোঝার সুযোগটুকু পান আপনাদের মাধ্যমে।  

ইমেইল আইডি দিয়ে আমাদের বাঙালির পরিবারের একজন
প্রিয় মানুষ হয়ে উঠুন।

এরপর এই ওয়েবসাইটে যখনই কোনও লেখা প্রকাশিত হবে,
সবার আগে আপনি পেয়ে যাবেন নোটিফিকেশন—
সরাসরি আপনার ইনবক্সে।

এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানার অপেক্ষায় রইলাম।

চলুন বাঙালিকে বিশ্বের দরবারে সবাই মিলে একসাথে বারবার তুলে ধরি
চিন্তা, চেতনা আর শব্দের শক্তিতে— একসাথে, সবাই মিলে।

বিশ্ব জানুক—
আমাদের ভারত কি?
বাঙালি কি?
বাংলা শব্দের ক্ষমতাই বা কি? ]

"প্রতিটা নতুন লেখা– সরাসরি ও সবার আগে আপনার ইনবক্সে।

ইমেইল দিয়ে যুক্ত হন বাঙালির পরিবারে।"

We don’t spam! Read our privacy policy for more info.

About Articlesবাংলা

Articlesবাংলা
Welcome to Articlesবাংলা – a vibrant hub of words, ideas, and creativity. This website is the personal archive and creative expression of Tanmoy Sinha Roy, a passionate writer who has been exploring the art of writing for more than seven years. Every article, prose-poem, and quotation you find here reflects his journey, experiences, and dedication to the written word. Articlesবাংলা aims to inspire readers by offering thought-provoking insights, celebrating the richness of Bengali language and literature, and creating a space where ideas, imagination, and culture connect. Whether you are seeking literary reflections, prose-poems, diverse articles, or meaningful quotations, you are invited to explore, reflect, and be inspired.

Check Also

সভ্যতার সংকট: অহংকার ও স্বার্থপরতার প্রাচীরে ঘেরা এক বিলাসবহুল পরিবারের সামনে দায়িত্বহীনতার কারণে ধ্বংসপ্রাপ্ত এক ভয়ঙ্কর ভবিষ্যৎ।

সভ্যতার সংকট: ভবিষ্যৎ প্রজন্মকে আমরাই কি ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছি?

সভ্যতার সংকট— এক পঙ্গু সভ্যতার পদধ্বনি মনুষ্যত্বের মৃত্যু সভ্যতার সংকট কি তবে আমদেরই সন্তানদের এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *